রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দু’দিনের মধ্যে আছড়ে পড়ছে ঘূর্ণিঝড়, প্রভাব পড়বে বাংলার কোন কোন জেলায়?

Published on: October 25, 2026
Weather Update
---Advertisement---

বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে। আগামী কয়েক দিনের মধ্যে সেটি অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়াবিদরা জানাচ্ছেন, আগামী ২৮ অক্টোবর সকালে বিশাখাপত্তনম থেকে বাপাতলার মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। এর জেরে অন্ধ্রপ্রদেশে প্রবল ঝড়বৃষ্টির আশঙ্কা থাকলেও পশ্চিমবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া এই নিম্নচাপ প্রথমে কিছুটা দক্ষিণ দিকে এগোলেও পরে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে। ২৫ অক্টোবরের মধ্যেই এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর ২৬ অক্টোবর থেকে আরও শক্তি বাড়িয়ে ২৭ অক্টোবর শক্তিশালী ঘূর্ণিঝড় এবং ২৮ অক্টোবর অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Weather Update: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা

ঘূর্ণিঝড়টি সরাসরি পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা না থাকলেও এর প্রভাবে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি হতে পারে। ২৭ ও ২৮ অক্টোবর কলকাতা-সহ উপকূলবর্তী ও পার্শ্ববর্তী জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

২৮ ও ২৯ অক্টোবর দক্ষিণবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। কয়েকটি এলাকায় ভারী বৃষ্টিও হতে পারে বলে পূর্বাভাস। ফলে এই সময়ে উপকূলবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

ভারতে বন্ধ হবে WhatsApp? সরকারকে হুঁশিয়ারি Meta-র

উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৯ ও ৩০ অক্টোবর দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ার-সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে।

অন্ধ্র উপকূলে বইতে পারে ঝোড়ো হাওয়া

সম্ভাব্য ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশ উপকূল ও সংলগ্ন এলাকায় ঘণ্টায় ১১৫ থেকে ১২৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। পরিস্থিতি আরও প্রতিকূল হলে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। (Weather Update)

সমুদ্র উত্তাল থাকার আশঙ্কায় ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়টির গতিপথ ও শক্তির পরিবর্তনের দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now