রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

স্কুলের ভিতরে ইলেকট্রিক করাত দিয়ে ছাত্রীদের উপর হামলা, অন্ধ্রপ্রদেশে হাড়হিম ঘটনা

Published on: October 31, 2026
andhra school youth attacks
---Advertisement---

হাড়হিম করা ঘটনার সাক্ষী থাকল অন্ধ্রপ্রদেশের একটি স্কুল। ক্লাস চলাকালীন স্কুলে ঢুকে ইলেকট্রিক করাত দিয়ে ছাত্রীদের ওপর নৃশংস হামলা চালাল এক যুবক। অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার রাপ্তাদু মণ্ডলের সরকারি হাইস্কুলের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, ক্লাস চলাকালীন এক যুবক স্কুলে ঢুকে পড়ে। তাঁর হাতে থাকা ইলেকট্রিক করাত দিয়ে দুই ছাত্রীর উপর হামলা চালায়। আহত দুজনের মধ্যে একজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক (andhra school youth attacks)।

andhra school youth attacks: কীভাবে হামলা চালাল যুবক?

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ ঘটনাটি ঘটে। সেই সময় ওই স্কুলে অনেক ছাত্রছাত্রী ও শিক্ষকরাও উপস্থিত ছিলেন। ওই যুবক সকলের সামনেই স্কুলে ঢুকে ক্লাস রুমের ভিতরে করাত দিয়ে দুই ছাত্রীর উপর হামলা চালায়। ঘটনার পরেই রক্তাক্ত অবস্থায় দু’জনকেই তড়িঘড়ি উদ্ধার করে অনন্তপুরের গভর্নমেন্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নৃশংস ঘটনার নিন্দা জানালেন চন্দ্রবাবু

এই নৃশংস হামলা প্রসঙ্গে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু সমাজমাধ্যমে লেখেন, “এই বর্বর হামলায় আমি গভীরভাবে মর্মাহত ও ক্ষুব্ধ। স্কুলের ভেতরে আমাদের ছোট ছোট মেয়েদের ওপর যারা এভাবে হামলা চালায়, সমাজে তাদের কোনও জায়গা নেই। আমি ব্যক্তিগতভাবে খোঁজখবর নিচ্ছি। পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে অবিলম্বে এই নরপশুকে গ্রেফতার করে কঠিনতম শাস্তি দেওয়ার জন্য।”

পুলিশ সূত্রে জানা গিয়েছে, হামলাকারী ওই যুবকের নাম হেমন্ত ওরফে দুম্মু। অন্ধ্রপ্রদেশের ধর্মাবরম শহরের বাসিন্দা। ঘটনার পরই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত। আতঙ্ক তৈরি হয় স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী ও শিক্ষকদের মধ্যে। স্কুলে কীভাবে ওই যুবক করাত নিয়ে ঢুকে পড়ল, হামলার নেপথ্যে কী কারণ ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। পলাতক অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে পুলিশ।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “স্কুলের ভিতরে ইলেকট্রিক করাত দিয়ে ছাত্রীদের উপর হামলা, অন্ধ্রপ্রদেশে হাড়হিম ঘটনা”

Comments are closed.