রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা; নিহত ১৩, জখম ১০

Published on: October 29, 2026
Russian Drone Attack
---Advertisement---

ছবি: X

ইউক্রেনের রেলস্টেশনে ফের রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা। (Russian Drone Attack) বৃহস্পতিবার সকালে ডিনিপ্রো (Dnipro) শহরের রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রিবাহী ট্রেনের প্ল্যাটফর্মে আছড়ে পড়ে রুশ ড্রোন। এই হামলায় অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও ১০ জন। ঘটনায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে রাশিয়া-ইউক্রেন সংঘাতকে কেন্দ্র করে। সাধারণ নাগরিকদের নিরাপত্তা এবং দেশের গুরুত্বপূর্ণ পরিবহণ পরিকাঠামোর সুরক্ষা নিয়ে উঠছে প্রশ্ন।

ডিনিপ্রো-জাপোরিঝঝিয়া ট্রেনকে লক্ষ্য করে হামলা

ইউক্রেনের রাষ্ট্রীয় রেল সংস্থা উক্রজালিজনিতসিয়া টেলিগ্রামে জানিয়েছে, ৮৬৬ নম্বর ট্রেনটি ডিনিপ্রো থেকে জাপোরিঝঝিয়ার উদ্দেশে যাওয়ার কথা ছিল। সেই সময়ই জেটচালিত ড্রোন দিয়ে হামলা চালায় রাশিয়া। ড্রোনটি সরাসরি ট্রেন দাঁড়িয়ে থাকা একটি প্ল্যাটফর্মে আঘাত হানে। হামলার আগে এলাকায় অ্যালার্ট জারি থাকলেও প্ল্যাটফর্মে যাত্রী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। (Russian Drone Attack)

আন্তর্জাতিক পদক্ষেপের দাবি জেলেনস্কির

(Russian Drone Attack) এই ঘটনাকে ‘ভয়াবহ’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। সমাজমাধ্যম X-এ তিনি প্রশ্ন তুলেছেন, রাশিয়ার কয়েক জন ধনকুবের এবং দেশটির জ্বালানি ক্ষেত্রের উপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করার পরেও কেন সংঘাত কমার পরিবর্তে রাশিয়ার হামলা অব্যাহত রয়েছে? ডিনিপ্রোর মেয়র বরিস ফিলাতভও ঘটনাটিকে ‘বিপর্যয়’ বলে উল্লেখ করেছেন। তাঁর দাবি, একটি বেসামরিক বৈদ্যুতিক ট্রেনে ড্রোন আঘাত হেনেছে।

রেলের পরিকাঠামোয় হামলা বাড়াচ্ছে রাশিয়া

গত মাসেও ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে (Russian Drone Attack) রুশ ড্রোন হামলার ঘটনা ঘটেছিল। ইউক্রেনের রেল কর্তৃপক্ষের দাবি, ২০২৬ সালে এখনও পর্যন্ত রাশিয়া ১,৭০০-র বেশি রেল পরিকাঠামো, স্টেশন, লোকোমোটিভ ও যাত্রিবাহী কামরায় হামলা চালিয়েছে। জেটচালিত নতুন ধরনের ড্রোন প্রতিহত করা কঠিন হওয়ায় শপিং সেন্টার, জ্বালানি কেন্দ্র, বিদ্যুৎকেন্দ্র-সহ গুরুত্বপূর্ণ পরিকাঠামোও হামলার নিশানায় পরিণত হচ্ছে।

আগে থেকেই ইউনুসকে আনার পরিকল্পনা? হাসিনার পতন নিয়ে প্রকাশ্যে বিস্ফোরক রিপোর্ট


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now