রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মেলেনি SMS-ফোন, রাতারাতি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫ কোটি, বিতর্কে PNB

Published on: October 29, 2026
PNB Bank Fraud
---Advertisement---

(PNB Bank Fraud) ব্যাঙ্কে টাকা জমা রেখে নিশ্চিন্তে ছিলেন গ্রাহকরা। কিন্তু হঠাৎই সেভিংস অ্যাকাউন্টে মিলছে না লক্ষ লক্ষ টাকা, মেয়াদ শেষের আগেই বন্ধ হয়ে গিয়েছে ফিক্সড ডিপোজিট (FD)। অথচ টাকা তোলার কোনও অনুমতি দেননি তাঁরা, আসেনি কোনও SMS-ও। উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) একটি শাখায় প্রায় ৩৫ কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় শাখা ম্যানেজার-সহ পাঁচ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশের পাশাপাশি ব্যাঙ্কের অভ্যন্তরীণ তদন্তও শুরু হয়েছে।

PNB Bank Fraud: সেভিংস অ্যাকাউন্ট ও FD থেকে উধাও টাকা

গ্রেটার নয়ডার সেক্টর পাই-১ এলাকার PNB শাখায় এই অভিযোগ উঠেছে। গ্রাহকদের দাবি, তাঁদের অনুমতি ছাড়াই অন্য অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়েছে এবং মেয়াদ পূর্ণ হওয়ার আগেই কিছু FD বন্ধ করে দেওয়া হয়েছে। সংবাদ সংস্থা PTI গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে জানিয়েছে, প্রায় ৩৫ কোটি টাকার হিসাবে গরমিল। তবে ব্যাঙ্ক বা পুলিশের তরফে এই অঙ্ক আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি।

PNB Bank Fraud: ৮৮ লক্ষ থেকে ব্যালান্স মাত্র ১ লক্ষ

গ্রাহক বিজেন্দ্র সিংয়ের দাবি, তাঁর অ্যাকাউন্টে প্রায় ৮৭-৮৮ লক্ষ টাকা ছিল। বর্তমানে সেখানে মাত্র ১ লক্ষ টাকা রয়েছে। অন্য গ্রাহক হানিফ খানের অভিযোগ, তাঁর সেভিংস অ্যাকাউন্টে থাকা ৩৯ লক্ষ টাকা উধাও। তাঁর দাবি, টাকা স্থানান্তরের কোনও SMS পাননি, এমনকী কোনও নথিতেও সই করেননি। আর এক গ্রাহক জাকিরের অভিযোগ, তাঁর অ্যাকাউন্ট থেকে ৯.৫ লক্ষ টাকা গায়েব হয়েছে।

গ্রাহকদের আরও অভিযোগ, পাসবুক আপডেট বা লেনদেনের তথ্য জানতে গেলে তাঁদের RBI-এর অডিট চলছে বলে জানানো হয়েছিল। এতে তাঁরা সময়মতো অ্যাকাউন্টের অনিয়ম ধরতে পারেননি বলে দাবি।

IPO-তে JIO-র সাফল্য, কর্মীদের আগাম বেতন-বোনাস দিয়ে দীপাবলির উপহার আম্বানির

PNB Bank Fraud: FIR দায়ের, ১৮ জনের অভিযোগ

বিরোন্ডির বাসিন্দা শ্রীচাঁদের অভিযোগের ভিত্তিতে বেটা-২ থানার পুলিশ PNB কর্মীদের বিরুদ্ধে FIR দায়ের করেছে। এখনও পর্যন্ত ১৮ জন গ্রাহক লিখিত অভিযোগ জমা দিয়েছেন। প্রয়োজনে তদন্তভার অর্থনৈতিক অপরাধ দমন শাখা বা EOW-এর হাতে যেতে পারে।

PNB Bank Fraud: পাঁচ কর্মী সাসপেন্ড, তদন্তে ব্যাঙ্ক

শাখা ম্যানেজার-সহ পাঁচ কর্মীকে সাসপেন্ড করে সংশ্লিষ্ট শাখার কর্মীদের বদল করা হয়েছে। ব্যাঙ্ক জানিয়েছে, গ্রাহকদের অভিযোগ খতিয়ে দেখে টাকা উদ্ধারের চেষ্টা করা হবে। ব্যাঙ্কের দুর্নীতি দমন বিভাগও তদন্ত করছে। বুধবার গ্রাহকরা শাখার সামনে বিক্ষোভ দেখান। কৃষক সংগঠনের সদস্যরাও টাকা ফেরত ও দোষীদের শাস্তির দাবিতে অবস্থান করেন। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়।

তবে কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত এবং প্রকৃতপক্ষে কত টাকা আত্মসাৎ হয়েছে, তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শেষ হলেই ঘটনার পূর্ণ চিত্র সামনে আসবে।

ভাত-রুটি-ডাল খেয়ে ডায়াবিটিস? বাঁচার উপায় জানালেন চিকিৎসকরা


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

2 thoughts on “মেলেনি SMS-ফোন, রাতারাতি গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে উধাও ৩৫ কোটি, বিতর্কে PNB”

Comments are closed.