ইরান যুদ্ধ, নিরাপত্তা সঙ্কট এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্ব—একাধিক ইস্যুকে সামনে রেখে (Israel Election 2026) ইজরায়েলের সাধারণ নির্বাচনে ভোট দিলেন নাগরিকেরা। কিন্তু ভোটের ফলাফলের প্রাথমিক ছবি স্পষ্ট নয়। এক্সিট পোল বা বুথফেরত সমীক্ষায় নেতানিয়াহুর ডানপন্থী জোট এবং তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী প্রাক্তন সেনাপ্রধান গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবির, কেউই সরকার গঠনের ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। অন্যদিকে, ভোটগণনার প্রাথমিক প্রবণতায় এগিয়ে রয়েছে নেতানিয়াহুর শিবির। ফলে ইজরায়েলের পরবর্তী সরকার গঠনে শেষ পর্যন্ত কোন সমীকরণ কাজ করবে, তা নিয়ে তৈরি হয়েছে জোর জল্পনা।
Table of Contents
এক্সিট পোলে কী ইঙ্গিত?
গত মঙ্গলবার, ২৭ অক্টোবরের (Israel Election 2026) ভোটগ্রহণ শেষে ইজরায়েলের তিনটি প্রধান টেলিভিশন চ্যানেলের বুথফেরত সমীক্ষায় দুই শিবিরের আসনসংখ্যা প্রায় কাছাকাছি থাকার ইঙ্গিত মেলে। বিভিন্ন সমীক্ষায় নেতানিয়াহুর জোট ৫০–৫২টি এবং আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী শিবির ৪৯–৫১টি আসন পেতে পারে বলে অনুমান করা হয়। নেতানিয়াহুর লিকুদ পার্টি একক বৃহত্তম দল হিসেবে ২৫–২৭টি আসন পেতে পারে। অন্যদিকে, আইজেনকোটের ইয়াশার পার্টির সম্ভাব্য আসনসংখ্যা ২০–২৩। ১২০ আসনের নেসেটে সরকার গঠনের জন্য প্রয়োজন অন্তত ৬১টি আসন। ফলে কোনও পক্ষেরই সরকার গঠন নিশ্চিত নয়।
ভোটগণনায় এগিয়ে নেতানিয়াহুর জোট
(Israel Election 2026) এক্সিট পোলের পর শুরু হওয়া আজকের ভোটগণনার প্রাথমিক প্রবণতায় ছবিতে কিছুটা বদল এসেছে। বুধবার প্রায় দুই-তৃতীয়াংশ ভোট গণনার পর পাওয়া হিসাব অনুযায়ী, নেতানিয়াহুর জোট ৫৪টি আসন এবং বিরোধী শিবির প্রায় ৪৭–৪৮টি আসন পেতে পারে বলে অনুমান করা হচ্ছে। আরব-নেতৃত্বাধীন দলগুলির সম্ভাব্য আসনসংখ্যা ১৮–১৯। তবে এই পরিসংখ্যান চূড়ান্ত নয়; গণনা সম্পূর্ণ হলে আসনসংখ্যায় পরিবর্তন হতে পারে। এবারের ভোটদানের হার ছিল ৭৭.৭ শতাংশ, যা ১৯৯৯ সালের পর সর্বোচ্চ।
ছটপুজোয় গ্রামে ফিরতে এক মাসের বেতন খরচ, বিহারের যুবকের কাণ্ডে তুমুল চর্চা
কী বলছেন নেতানিয়াহু, আইজেনকোট?
স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতার ইঙ্গিত না থাকলেও নেতানিয়াহু একটি শক্তিশালী ডানপন্থী সরকার গঠনের ইচ্ছাপ্রকাশ করেছেন। তাঁর বক্তব্য, ইহুদি ও জায়নবাদী সংখ্যাগরিষ্ঠ শক্তিগুলিকে একজোট হতে হবে। আরব দলগুলির সমর্থনের উপর নির্ভর করে সরকার গঠনের বিরোধিতাও করেছেন তিনি। আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভোটের আগে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়ে তাঁকে ফের প্রধানমন্ত্রী নির্বাচিত করার আবেদন করেছিলেন।(Israel Election 2026)
অন্যদিকে, প্রাক্তন ইজরায়েলি সেনাপ্রধান গাদি আইজেনকোট ২০২২ সালে রাজনীতিতে যোগ দিয়ে সংসদ সদস্য হন। তাঁর দাবি, ভোটারেরা পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন। তাঁর মতে, নেতানিয়াহুর প্রধানমন্ত্রিত্বের অবসান হওয়া উচিত। দ্রুত সরকার গঠনের চেষ্টার কথাও জানিয়েছেন তিনি।
সরকার গঠনে নির্ণায়ক আরব দলগুলি?
(Israel Election 2026) এই নির্বাচনে আরব-নেতৃত্বাধীন দলগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। তাদের সম্মিলিত আসনসংখ্যা ১৮–১৯-এর কাছাকাছি হলে, কোনও শিবির ৬১টি আসন না পেলে সরকার গঠনের অঙ্কে তারা বড় ভূমিকা নিতে পারে। তবে আরব দলগুলিকে আনুষ্ঠানিক জোটে নেওয়া নিয়ে দুই শিবিরেই আপত্তি রয়েছে। বাইরে থেকে সমর্থন অথবা আস্থা ভোটে কৌশলগত অবস্থান গ্রহণের মাধ্যমে তারা প্রভাব বিস্তার করতে পারে।
শেষ পর্যন্ত কী হবে?
(Israel Election 2026) চূড়ান্ত ফল প্রকাশের পর দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করে সরকার গঠনের জন্য উপযুক্ত নেতাকে দায়িত্ব দেবেন। জোট গঠনে ব্যর্থ হলে নতুন নির্বাচনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তত দিন নেতানিয়াহু অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। অর্থাৎ, ভোটে এগিয়ে থাকা সত্ত্বেও তাঁর ক্ষমতা ধরে রাখা নির্ভর করছে জোটের অঙ্কের উপর।
অন্ধ্র উপকূলে ‘অর্ণব’-এর ল্যান্ডফল, বাংলায় বৃষ্টির ভ্রুকুটি; কোন জেলায় দুর্যোগের আশঙ্কা?











