Jio প্ল্যাটফর্মস শেয়ারবাজারে আত্মপ্রকাশের পর রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির পরিবারের সম্পদের হিসাব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। Jio প্ল্যাটফর্মসের বাজারমূল্য দাঁড়িয়েছে ১২.৫৩ লক্ষ কোটি টাকা। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, জিও প্ল্যাটফর্মস এবং জিও ফিনান্সিয়াল সার্ভিসেসে আম্বানি পরিবারের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশীদারিত্বের সম্মিলিত হিসাব ধরলে অঙ্কটি দাঁড়াচ্ছে প্রায় ১২.৮০ লক্ষ কোটি টাকা। শেয়ারবাজার আত্মপ্রকাশের আগে এই হিসাব ছিল ৮.৭৩ লক্ষ কোটি টাকা। তবে এই অঙ্ককে পরিবারের সম্পদ বৃদ্ধির সরাসরি হিসাব হিসেবে দেখা ঠিক হবে না। কারণ, একই সম্পদের মূল্য দু’বার গণনা হওয়ার আশঙ্কা রয়েছে। (Ambani Family Wealth)
তিন সংস্থায় কত টাকার অংশীদারিত্ব?
রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের বাজারমূল্য বর্তমানে ১৬ লক্ষ কোটি টাকা। সংস্থাটিতে প্রোমোটার গোষ্ঠীর ৫০.৪৪ শতাংশ অংশীদারিত্ব রয়েছে। সেই হিসাবে রিলায়েন্সে তাদের শেয়ার প্রায় ৮.০৭ লক্ষ কোটি টাকার। অন্যদিকে, Jio ফিনান্সিয়াল সার্ভিসেসে প্রোমোটার সংস্থাগুলির হাতে রয়েছে ৪৮ শতাংশ শেয়ার। সংস্থাটির বাজারমূল্য ১.৩৭ লক্ষ কোটি টাকা। ফলে এই অংশীদারিত্বের মূল্য প্রায় ৬৫,৭৬০ কোটি টাকা বা ০.৬৬ লক্ষ কোটি। Jio প্ল্যাটফর্মসে রিলায়েন্সের অংশীদারিত্ব ৬৪.৪১ শতাংশ। ১২.৫৩ লক্ষ কোটি টাকার বাজারমূল্য অনুযায়ী, এই অংশের মূল্য প্রায় ৮.০৭ লক্ষ কোটি টাকা। রিলায়েন্সে আম্বানি পরিবারের ৫০.৪৪ শতাংশ অংশীদারিত্বের হিসাব ধরলে Jio প্ল্যাটফর্মসে পরিবারের পরোক্ষ অংশের মূল্য দাঁড়ায় প্রায় ৪.০৭ লক্ষ কোটি টাকা। সব মিলিয়ে তিন সংস্থায় অংশীদারিত্বের সম্মিলিত অঙ্ক ১২.৮০ লক্ষ কোটি টাকা। (Ambani Family Wealth)
সম্পদ কি সত্যিই বাড়ল ?
বিশ্লেষকদের মতে, Jio প্ল্যাটফর্মসের মূল্য ইতিমধ্যেই রিলায়েন্সের বাজারমূল্যের মধ্যে আংশিকভাবে প্রতিফলিত হয়েছে। তাই Jio তে পরিবারের পরোক্ষ অংশের মূল্য আলাদা করে যোগ করলে একই সম্পদের হিসাব দু’বার হয়ে যেতে পারে।
ডলারের হিসাবে আম্বানি পরিবারের অংশীদারিত্বের সম্মিলিত মূল্য প্রায় ১২১ বিলিয়ন ডলার। তুলনায় গৌতম আদানি পরিবারের সম্পদের মূল্য ৭৪.৩ বিলিয়ন ডলার, সাবিত্রী জিন্দালের ৩৭.৩ বিলিয়ন ডলার এবং শিব নাদারের ৩০.৫ বিলিয়ন ডলার।
রিলায়েন্সের শেয়ার বাড়লে কী হবে?
বিশ্লেষকদের একটি সম্ভাব্য হিসাব অনুযায়ী, রিলায়েন্সের বাজারমূল্য ৫ থেকে ৮ শতাংশ বাড়লে প্রোমোটার গোষ্ঠীর অংশের মূল্য প্রায় ৪০,৩৫২ কোটি থেকে ৬৪,৫৬৩ কোটি টাকা পর্যন্ত বাড়তে পারে। তবে এটি নিছক সম্ভাব্য হিসাব। বাস্তবে আম্বানি পরিবারের সম্পদের পরিবর্তন নির্ভর করবে রিলায়েন্স ও জিও ফিনান্সিয়াল সার্ভিসেসের শেয়ারের দামের ওঠানামা এবং অন্যান্য সম্পদ ও দায়ের উপর।(Ambani Family Wealth)












1 thought on “আত্মপ্রকাশেই বাজিমাত Jio-র, কত বাড়ল আম্বানিদের সম্পদ?”
Comments are closed.