রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ঢাকার নদী থেকে উদ্ধার প্রাক্তন বায়ুসেনা অফিসারের, হাসিনার ভিডিয়ো ঘিরে বাড়ছে জল্পনা

Published on: October 30, 2026
Bangladesh Ex-Air Force Officer Death
---Advertisement---

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের ভিডিয়ো প্রকাশের অভিযোগ এবং একটি বিস্ফোরক পডকাস্টে মুখ খোলার কয়েক মাস পর রহস্যজনকভাবে মৃত্যু হলো প্রাক্তন বায়ুসেনা আধিকারিক কেএম তাহসিফ সৌরির। (Bangladesh Ex-Air Force Officer Death) মঙ্গলবার, ২৮ অক্টোবর ঢাকার তুরাগ নদী থেকে উদ্ধার হয় ২৮ বছর বয়সি এই প্রাক্তন ফ্লাইট লেফটেন্যান্টের দেহ। তাঁর পরিবারের অভিযোগ, হাসিনার দেশত্যাগের ভিডিয়ো প্রকাশের পর থেকেই তাঁকে হেনস্থা করা হচ্ছিল। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত করেনি পুলিশ।

নিখোঁজ হওয়ার পর নদী থেকে উদ্ধার দেহ

(Bangladesh Ex-Air Force Officer Death) পরিবার সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন মায়ের সঙ্গে কেনাকাটা করতে বেরিয়েছিলেন তাহসিফ। সন্ধ্যায় এক ঘনিষ্ঠ বন্ধুর ফোন পেয়ে তাঁর সঙ্গে দেখা করতে যান। রাতে প্রায় ১টা ৩৫ মিনিটে মাকে মেসেজ করে বাড়ি ফেরার কথা জানান তিনি। কিন্তু আর ফেরেননি। পরদিন উত্তরা এলাকার রাজাবাড়ি ঘাটের কাছে জাতীয় জরুরি নম্বরে খবর পেয়ে নদী পুলিশ দেহ উদ্ধার করে। তাঁর বাবা এনায়েতুল করিমের দাবি, ওই এলাকায় যাওয়ার কোনও কারণ ছিল না ছেলের। বন্ধুর বক্তব্য, একসঙ্গে খাওয়ার পর সে তাহসিফকে বাড়ির কাছে নামিয়ে দিয়েছিল।

হাসিনার ভিডিয়ো ঘিরে পরিবারের অভিযোগ

প্রথমে অজ্ঞাতপরিচয় হিসেবে উদ্ধার হওয়া দেহের পকেটে থাকা আইফোনের মাধ্যমে পরিচয় নিশ্চিত হয়। একটি হাতঘড়িও উদ্ধার করা হয়। পরে দেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহিদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। (Bangladesh Ex-Air Force Officer Death) তহসিফের তুতো বোন মোশফেকা জাহানের অভিযোগ, শেখ হাসিনার দেশত্যাগের ভিডিয়ো শেয়ার করার কারণেই তাঁকে খুন করা হয়েছে। তাঁর দাবি, তাহসিফ নিজে ভিডিয়োটি রেকর্ড করেননি, এক সহকর্মীর তোলা ভিডিয়ো সাধারণ নাগরিক হিসেবে শেয়ার করেছিলেন।

চাকরি থেকে বরখাস্ত, পডকাস্টে বিস্ফোরক মন্তব্য

গত বছর জামায়াতে ইসলামীর সঙ্গে সংশ্লিষ্ট সংবাদপত্র ‘আমার দেশ’-এ তাঁকে ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর চর বলে অভিযোগ করা হয়েছিল। এরপর তাঁকে চাকরি থেকে সরানো হয় এবং সরকারের তরফে দু’বছরের জন্য পাসপোর্ট বাজেয়াপ্ত করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ। চলতি বছরের ২১ জুলাই ‘স্পিক উইথ রশিদ’ চ্যানেলের পডকাস্টে তিনি বায়ুসেনা ও হাসিনার দেশত্যাগের ভিডিয়ো নিয়ে কথা বলেন। সেখানে দেশের জন্য আত্মত্যাগের কথাও বলেছিলেন তিনি। (Bangladesh Ex-Air Force Officer Death)

২০২৪ সালের ৫ অগস্ট বাংলাদেশে হিংসাত্মক আন্দোলনের মধ্যে সামরিক হেলিকপ্টারে দেশ ছেড়েছিলেন হাসিনা। বর্তমানে ভারতে নির্বাসনে থাকা এবং অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডে দণ্ডিত প্রাক্তন প্রধানমন্ত্রীর দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার মধ্যেই তাহসিফের মৃত্যু নতুন করে প্রশ্ন তুলেছে। তবে খুনের অভিযোগের সত্যতা এখনও তদন্তসাপেক্ষ। (Bangladesh Ex-Air Force Officer Death)

ইউক্রেনের রেলস্টেশনে রুশ ড্রোন হামলা; নিহত ১৩, জখম ১০


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ঢাকার নদী থেকে উদ্ধার প্রাক্তন বায়ুসেনা অফিসারের, হাসিনার ভিডিয়ো ঘিরে বাড়ছে জল্পনা”

Comments are closed.