ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিগ বস থেকে কত টাকা পেলেন? দর্শকের প্রশ্নে মুখ খুললেন ভরত কল

Published on: November 3, 2026
---Advertisement---

বিগ বস বাংলার বাড়ি থেকে বেরিয়েই পারিশ্রমিক নিয়ে প্রশ্নের মুখে পড়লেন অভিনেতা ভরত কল। তিন মাসেরও বেশি সময় ধরে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন রেখে বিগ বসের বাড়িতে থাকতে হয় প্রতিযোগীদের। তাই শো থেকে প্রতিযোগীরা কত টাকা পারিশ্রমিক পান, তা নিয়ে দর্শকদের কৌতূহল বরাবরই থাকে। সম্প্রতি এক ফেসবুক লাইভে সেই প্রশ্নের মুখোমুখি হতেই বিরক্তি প্রকাশ করলেন অভিনেতা। সরাসরি জানিয়ে দিলেন, নিজের উপার্জনের হিসাব দর্শকদের কাছে দেওয়ার কোনও কারণ নেই তাঁর। (Bharat Kaul Bigg Boss Bangla Fees)

পারিশ্রমিক জানতে চাওয়ায় ক্ষুব্ধ ভরত

গত সপ্তাহেই বিগ বস বাংলার বাড়ি থেকে বিদায় নিয়েছেন ভরত কল। বাড়ি থেকে বেরিয়ে স্বাভাবিক জীবনে ফিরে অনুরাগীদের সঙ্গে যোগাযোগ করতে ফেসবুক লাইভে আসেন অভিনেতা। সেখানে বিগ বসের বাড়ির অভিজ্ঞতা, বিভিন্ন ঘটনা এবং প্রতিযোগীদের নিয়ে খোলামেলা আলোচনা করছিলেন তিনি। লাইভের কমেন্ট বক্সে অনেকেই তাঁকে ভালোবাসা জানান। ভরতের বিদায়ে যে অনুরাগীদের একাংশ মন খারাপ করেছেন, তা তাঁদের মন্তব্য থেকেই স্পষ্ট। এরই মধ্যে এক দর্শক সরাসরি প্রশ্ন করেন, বিগ বস থেকে কত টাকা পারিশ্রমিক পেয়েছেন তিনি। প্রশ্নটি শুনেই বিরক্ত হন অভিনেতা। উত্তরে ভরত বলেন, “আপনি কি ইনকাম ট্যাক্সের অফিসার নাকি? আপনাকে কেন বলতে যাব কত টাকা পেয়েছি?” এরপর তিনি আরও জানান, এভাবে কারও উপার্জনের হিসাব জানতে চাওয়া ঠিক নয়। নিজের পারিশ্রমিকের অঙ্ক প্রকাশ করার কোনও বাধ্যবাধকতা নেই বলেও স্পষ্ট করেন তিনি। (Bharat Kaul Bigg Boss Bangla Fees)

অন্য প্রতিযোগীদের পারিশ্রমিক নিয়েও প্রশ্ন

লাইভ চলাকালীন আরও এক নেটিজেন বিগ বসের অন্য প্রতিযোগীদের পারিশ্রমিক সম্পর্কে জানতে চান। অন্যের আয় নিয়ে এমন প্রশ্নেও অসন্তোষ প্রকাশ করেন ভরত। যদিও পারিশ্রমিকের বিষয়ে মুখ খুলতে চাননি তিনি, তবে শোয়ের অন্যান্য বিষয় নিয়ে অনুরাগীদের সঙ্গে আলোচনা করেন।

ফাইনালের দাবিদার কারা? জানালেন ভরত

বিগ বস বাংলার এবারের সিজনে নিজের পছন্দের সেরা পাঁচ প্রতিযোগীর নামও জানিয়েছেন অভিনেতা। তাঁর মতে, ফাইনালে যাওয়ার যোগ্য দাবিদার হলেন জিতু, রাজবীর, দুর্নিবার, নিরঞ্জন এবং সোনামণি। ভরতের এই তালিকা প্রকাশ্যে আসতেই সোশাল মিডিয়ায় শুরু হয়েছে আলোচনা। পারিশ্রমিকের অঙ্ক অজানাই থেকে গেল। তবে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে ভরতের মন্তব্য এবং তাঁর পছন্দের সেরা পাঁচের তালিকা ঘিরে দর্শকদের আগ্রহ এখন তুঙ্গে। (Bharat Kaul Bigg Boss Bangla Fees)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now