পাঞ্জাবের জলন্ধরে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বন্ধুর। তাঁদের মধ্যে রয়েছেন জনপ্রিয় গায়ক হানি সিংয়ের ভাইপো বিদিত ওলাক। অন্য মৃত যুবকের নাম আরব তালওয়ার। রবিবার ভোরে বন্ধুর জন্মদিনের পার্টি থেকে বাড়ি ফেরার পথে তাঁদের গাড়ি একটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্র্যাক্টর-ট্রলিতে ধাক্কা মারে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। (Honey Singh nephew accident)
কীভাবে ঘটল দুর্ঘটনা?
পুলিশ সূত্রে খবর, জলন্ধরের পুলিশ লাইন এলাকার কাছে একটি উড়ালপুলে দুর্ঘটনাটি ঘটে। বিদিত ও আরব একটি ভক্সওয়াগেন গাড়িতে করে ফিরছিলেন। গাড়িটি বিএমসি চক থেকে বিএসএফ চকের দিকে যাচ্ছিল। সেই সময় রাস্তার উপর দাঁড়িয়ে থাকা পুরসভার একটি ট্র্যাক্টর-ট্রলিতে সজোরে ধাক্কা মারে গাড়িটি।বারাদরি থানার ওসি সাহিল চৌধুরী জানান, রবিবার ভোর প্রায় ৩টে নাগাদ দুর্ঘটনার খবর পায় পুলিশ। সেই সময় উড়ালপুলে পুরসভার সাফাইকর্মীরা পরিষ্কারের কাজ করছিলেন। আবর্জনা সংগ্রহের জন্য রাস্তার উপর ট্র্যাক্টর-ট্রলিটি দাঁড় করানো ছিল। সেই ট্র্যাক্টরেই ধাক্কা লাগে গাড়িটির।
কারা ছিলেন গাড়িতে?
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সময় গাড়িতে মোট পাঁচজন ছিলেন। তাঁদের মধ্যে বিদিত ও আরবের মৃত্যু হয়। বাকি তিনজন দুর্ঘটনার আগেই বাড়ি ফিরে গিয়েছিলেন বলে জানিয়েছেন ওসি। বিদিত ওলাক পাঞ্জাবি মিউজিক সংস্থা স্পিড রেকর্ডসের মালিক দীনেশের ছেলে। অন্যদিকে, আরব তালওয়ার পাঞ্জাবের জনপ্রিয় মিষ্টির দোকান পাপি সুইটসের মালিকের ছেলে। (Honey Singh nephew accident)
পরিবারের হাতে দেহ তুলে দিল পুলিশ
দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দুই যুবকের দেহ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় পুলিশ। তবে মৃতদের পরিবার আর কোনও আইনি পদক্ষেপ করতে চাননি। এরপর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হয়। হানি সিংয়ের ভাইপোর মৃত্যুর খবর সামনে আসতেই শোকের ছায়া নেমে এসেছে। (Honey Singh nephew accident)












