রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পেদ্দি-তে যৌন হেনস্থার বার্তা, ভুল স্বীকার করে কী বললেন জাহ্নবী?

Published on: October 29, 2026
Janhvi Kapoor On Peddi
---Advertisement---

একটি ছবির চরিত্র দর্শকের মনে কতটা অস্বস্তি তৈরি করতে পারে, তা এবার অকপটে স্বীকার করলেন জাহ্নবী কাপুর। (Janhvi Kapoor On Peddi) ‘পেদ্দি’ ছবিতে নারীকে বস্তুকরণ এবং সম্মতি ছাড়া চুম্বনের দৃশ্য নিয়ে বিতর্কের মুখে পড়েছিল ছবিটি। জাহ্নবী এবার নিজেই জানালেন, ছবির নির্মাণের সময় আরও সরব হওয়া উচিত ছিল তাঁর। এমনকি ছবির কাহিনি পরোক্ষে যৌন হেনস্থাকে প্রশ্রয় দিতে পারে বলেও মনে করছেন অভিনেত্রী।

‘ভুল হয়েছে’, স্বীকার জাহ্নবীর

কফি উইথ করণ ৯-এর সাম্প্রতিক পর্বে করণ জোহরের প্রশ্নের উত্তরে জাহ্নবী জানান, ছবিতে তাঁর চরিত্র অচিয়াম্মার উপস্থাপনা নিয়ে ওঠা সমালোচনা এখনও তাঁকে ভাবায়। তাঁর কথায়, ছবির সঙ্গে বহু মানুষ পরিশ্রম করে যুক্ত ছিলেন বলে বিতর্ক নিয়ে কী বলবেন, তা প্রথমে বুঝতে পারেননি। কিন্তু সমাজে, বিশেষত নারীদের উপর এমন কাহিনির নেতিবাচক প্রভাব তাঁকে অপরাধবোধে ভোগায়।

(Janhvi Kapoor On Peddi) জাহ্নবীর স্বীকারোক্তি, “আমি কি আরও কিছু করতে পারতাম? আরও সতর্ক হতে পারতাম? অবশ্যই। ছবিতে কি চরম বস্তুকরণ ছিল? কাহিনির মাধ্যমে কি যৌন হেনস্থাকে প্রশ্রয় দেওয়া হয়েছে? হ্যাঁ।” ভবিষ্যতে যাতে এমনটা না ঘটে, সেই চেষ্টা করবেন বলেও জানান তিনি।

জন্মদিনে ভক্তদের সঙ্গে দেখা করবেন না কিং খান, হঠাৎ করে কী হলো?

শুটিংয়ে অস্বস্তি, তবু প্রতিবাদ করেননি

অভিনেত্রী জানান, শুটিং চলাকালীন বেশ কিছু দৃশ্যের কারণে তিনি অস্বস্তিতে ছিলেন। পরিচালকের সিদ্ধান্ত নিয়ে আরও জোরালোভাবে প্রশ্ন তোলা উচিত ছিল বলে মনে করেন জাহ্নবী। তাঁর কথায়, তিনি যে বিশেষ সুবিধাপ্রাপ্ত অবস্থানে রয়েছেন, তা কাজে লাগিয়ে আপত্তি জানাতে পারতেন। বিতর্কের জেরে আত্মসমালোচনার মধ্য দিয়েও যেতে হয়েছে তাঁকে। (Janhvi Kapoor On Peddi)

কী নিয়ে বিতর্ক পেদ্দি-তে?

(Janhvi Kapoor On Peddi) বুচি বাবু সানার পরিচালনায় রামচরণের বিপরীতে অভিনয় করেন জাহ্নবী। ৪ জুন মুক্তি পাওয়া ছবিতে অচিয়াম্মার পরিচিতির সময় তাঁর শরীরকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। বিদ্যুৎ চলে যাওয়ার সময় অচিয়াম্মার অনিচ্ছা সত্ত্বেও (রামচরণ) পেদ্দির তাঁকে চুম্বন করার দৃশ্যও সমালোচিত হয়। পরে দর্শকদের উদ্বেগের কথা স্বীকার করে সমাজমাধ্যম X-এ ক্ষমা চান পরিচালক।

ওই পর্বে জাহ্নবীর সঙ্গে উপস্থিত ছিলেন বরুণ ধাওয়ান। অর্জুন কাপুরও অনুষ্ঠানে হাজির হন।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পেদ্দি-তে যৌন হেনস্থার বার্তা, ভুল স্বীকার করে কী বললেন জাহ্নবী?”

Comments are closed.