ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, সমাজমাধ্যমে প্যারেন্টহুডের ছবি শেয়ার সামান্থার

Published on: November 2, 2026
---Advertisement---

পরিবারের নতুন সদস্যের আগমনের তোড়জোড় শুরু করে দিলেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু ও তাঁর স্বামী, চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। খুব শীঘ্রই তাঁদের জীবনে ঘটতে চলেছে পরিবর্তন। সম্প্রতি ইনস্টাগ্রামে সামান্থা ছবিতে তাঁদের প্যারেন্টহুড প্রস্তুতির এক মিষ্টি ঝলক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন (samantha)।

samantha: হবু বাবার দায়িত্ব পালন রাজের

সমাজমাধ্যমে সামান্থার শেয়ার করা ছবিতে দেখা যায়, রাজ নিদিমোরু অত্যন্ত মনোযোগ দিয়ে তিনি তাঁর সন্তানের জন্য একটি ‘বেবি মনিটর ফ্লোর স্ট্যান্ড’ (Baby monitor floor stand) নিজে হাতে ঠিক করছেন। ক্যাপশনে এই সুন্দর মুহূর্তটিকে “ড্যাডি ডিউটি” বলে লিখেছেন অভিনেত্রী সামান্থা (samantha)।

এর ঠিক কয়েকদিন আগে সমাজমাধ্যমে অভিনেত্রী সামান্থা তাঁর স্বামীর সঙ্গে একটি ছবি শেয়ার করেন। সেখানে রাজকে মজা করে “পার্ট-টাইম তামিলিয়ান” বলে উল্লেখ করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি আরও একটি ছবি শেয়ার করেছেন, যেখানে দেখা যাচ্ছে দোসার সঙ্গে বিভিন্ন ধরনের চাটনি ও সাম্বার রয়েছে। ক্যাপশনে তিনি লেখেন, “চেন্নাইয়ের প্রাতরাশ, অতুলনীয়।”

অভিনেত্রী সামান্থা এক সাক্ষাৎকারে জানান, এই সন্তান তাঁদের কাছে একটি সুন্দর “সারপ্রাইজ”। একসময় তাঁরা সন্তান না হওয়ার সম্ভাবনাও মেনে নিয়েছিলেন, কিন্তু তাঁদের যৌথ ছবি ‘মা ইনতি বঙ্গারাম’ (Maa Inti Bangaaram) এর শুটিংয়ের প্রথম দিনেই তিনি এই সুখবরটি জানতে পারেন। ছবিটির সফলতার পর গত জুন মাসে সামান্থা আনুষ্ঠানিকভাবে মা হওয়ার খবর নিশ্চিত করেন এবং আপাতত অভিনয় থেকে মাতৃত্বকালীন ছুটি নিয়েছেন।

২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে গোপনে বিয়ে করেছিলেন এই তারকা দম্পতি। এখন জীবনের এই নতুন এবং সুন্দর অধ্যায়টি শুরু করার জন্য ভক্ত ও সহকর্মীরা তাঁদের ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “পরিবারে আসতে চলেছে নতুন সদস্য, সমাজমাধ্যমে প্যারেন্টহুডের ছবি শেয়ার সামান্থার”

Comments are closed.