বলিউডে শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় পরিচালক সঞ্জয় গুপ্তা। শনিবার সকালে তাঁর আকস্মিক মৃত্যুর খবর সামনে আসতেই স্তম্ভিত হয়ে পড়ে গোটা বিনোদন জগৎ। ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’ এবং ‘মুম্বই সাগা’র মতো একাধিক জনপ্রিয় ছবি পরিচালনা করেছেন তিনি। তাঁর এভাবে চলে যাওয়া মেনে নিতে পারছেন না অনুরাগী থেকে শুরু করে বলিউডের একাধিক পরিচিত মুখ। (Sanjay Gupta Death)
স্নানাগারে পড়ে ছিল পরিচালকের দেহ
বলিউডের সংবাদমাধ্যম সূত্রে খবর, শুক্রবার রাতে শৌচালয়ে পড়ে গিয়েছিলেন সঞ্জয় গুপ্তা। এরপর রাতভর সেখানেই পড়ে ছিল তাঁর নিথর দেহ। শনিবার সকাল পর্যন্ত বিষয়টি কারও নজরে আসেনি বলে জানা গিয়েছে। অনুমান, শুক্রবার রাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পরিচালক। তাঁর আকস্মিক মৃত্যুর খবর শনিবার সকালে সামনে আসে। (Sanjay Gupta Death)
হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু?
পরিচালকের মৃত্যুর প্রকৃত কারণ এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। যদিও এই বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত তথ্য সামনে আসেনি। ফলে তাঁর মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।
একাধিক জনপ্রিয় ছবির পরিচালক
বলিউডে নিজের আলাদা পরিচিতি তৈরি করেছিলেন সঞ্জয় গুপ্তা। বিশেষ করে অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবি তৈরিতে দক্ষ ছিলেন তিনি। তাঁর পরিচালিত ‘কাঁটে’, ‘শুটআউট অ্যাট ওয়াডলা’, ‘কাবিল’ এবং ‘মুম্বই সাগা’ দর্শকমহলে যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছিল। তাঁর আকস্মিক প্রয়াণে বলিউডে নেমে এসেছে শোকের ছায়া। (Sanjay Gupta Death)












