ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এভারেস্ট দেখতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা নেপালে, দুই কপ্টারের সংঘর্ষে মৃত ভারতীয়

Published on: November 3, 2026
nepal helicopter crash
---Advertisement---

নেপালে ভয়াবহ দুর্ঘটনা। মাউন্ট এভারেস্টের কাছে অবতরণের সময়ে দু’টি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষ। দুর্ঘটনায় মৃত্যু হলো এক ভারতীয়র। আহত ৩। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সকাল ৮টা ১১ মিনিটে নেপালের সোলুখুম্বু জেলার ফেরিচে হেলিপ্যাডে এই দুর্ঘটনা ঘটে। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্থ হেলিকপ্টারগুলি ‘ফিশটেইল এয়ার’ (Fishtail Air) এবং ‘এয়ার ডাইনেস্টি’ (Air Dynasty) সংস্থার (nepal helicopter crash)।

মৃত ভারতীয় পর্যটকের নাম প্রকাশ করেছে নেপাল সরকার। মঙ্গলবার এক্স হ্যান্ডলে পোস্ট করে নেপাল পুলিশ জানিয়েছে, মৃত ভারতীয় পর্যটকের নাম বসন্তকুমার বলরামরামাডু। আনুমানিক বয়স ৪৭ বছর। তিনি দুর্ঘটনার সময় ‘ফিশটেইল এয়ার’ (Fishtail Air) সংস্থার হেলিকপ্টারের ভিতরে ছিলেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন শৈলেশ কৃষ্ণ প্যাটেল নামে আরও এক যাত্রী। তিনি ভারতীয় বংশোদ্ভূত, নিউ জিল্যান্ডের বাসিন্দা (nepal helicopter crash)।

nepal helicopter crash: কীভাবে দুর্ঘটনা?

দুর্ঘটনাটি ঘটেছে হিমালয় পর্বতে ঘেরা সোলুখুম্বু এলাকায় রাজধানী কাঠমান্ডু থেকে অন্তত আড়াইশো কিলোমিটার দূরে। ওই এলাকায় কপ্টারে করে মাউন্ট এভারেস্ট দেখাতে নিয়ে যাওয়া হয় পর্যটকদের। দুর্ঘটনার সময়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, হেলিকপ্টারটি অবতরণের ঠিক আগের মুহূর্তে দুর্ঘটনা ঘটে। দুইটি কপ্টারের পাখার সঙ্গে একে অপরের ধাক্কা লাগে। তারপরেই মাটিতে ছিটকে পড়ে দুইটি কপ্টার। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ভারতীয়ের। দুর্ঘটনার পরই স্থানীয় মানুষজন উদ্ধারকাজে এগিয়ে আসেন। তবে ওই দুইটি হেলিকপ্টারে কতজন যাত্রী ও চালক ছিলেন, তা এখনও স্পষ্ট নয়।

বিপর্যয়ের তদন্ত শুরু

দুর্ঘটনার কারণ কী? হেলিকপ্টার বিপর্যয়ের তদন্ত শুরু করেছে নেপাল সরকার। নেপাল সিভিল এভিয়েশন অথরিটি (বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ) ঘটনা সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করছে। এছাড়াও, দুর্ঘটনার ধ্বংসাবশেষ পরীক্ষা করতে এবং ঠিক কী কারণে দুর্ঘটনা? তা জানতে দুর্ঘটনাস্থলে একটি তদন্তকারী দলকেও পাঠানো হয়েছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now