ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ক্যালিফোর্নিয়ায় হ্যালোউইনের দিন শুটআউট, বন্দুকবাজের গুলিতে নিহত অন্তঃসত্ত্বা, আহত ৬

Published on: November 1, 2026
---Advertisement---

আমেরিকার ক্যালিফোর্নিয়ার ভয়ঙ্কর হামলা। ফেয়ারফিল্ড (Fairfield) শহরের সোলানো টাউন সেন্টার মলে একটি ‘স্পিরিট হ্যালোউইন’ (Spirit Halloween) দোকানে এলোপাথাড়ি গুলি চলে বলে খবর। বন্দুকবাজের গুলিতে নিহত ৩১ বছর বয়সি এক অন্তঃসত্ত্বা মহিলা। আহত ৬ জনের মধ্যে ৪ জন হাসপাতালে চিকিৎসাধীন। তার মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। বাকি ২ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে (california shooting)।

california shooting: হামলাকারীকে খুঁজতে CCTV ফুটেজ

পুলিশ জানিয়েছে, শুক্রবার রাত ৮টা নাগাদ এই ঘটনাটি ঘটে। এই হামলার ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে খোঁজা চলছে। সিসিটিভি ফুটেজ ও অন্যান্য তথ্যপ্রমাণ খতিয়ে দেখে হামলাকারীকে শনাক্ত করার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কোনও সন্দেহভাজনকে গ্রেফতার করা সম্ভব হয়নি। স্থানীয় পুলিশকে এই তদন্তে সাহায্য করছে এফবিআই-এর (FBI) একটি বিশেষ দল। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, এই মুহূর্তে আর কোনও তথ্য প্রকাশ করা হবে না (california shooting)।

পুলিশের তরফে আরও বলা হয়েছে, “আমরা বুঝতে পারছি যে এই ঘটনাটি আমাদের গোটা কমিউনিটির মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা বাড়িয়ে তুলেছে। বিশেষ করে হ্যালোউইন উদযাপনের দিনে। আমরা বুঝি যে, এ ধরনের ঘটনা ভীতিকর এবং অত্যন্ত অস্বস্তিকর। আমরা সবাইকে সতর্ক থাকার, একে অপরের খেয়াল রাখার এবং কোনও সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে তা জানানোর আহ্বান জানাচ্ছি।”

ঘটনার পর থেকে আতঙ্কিত সোলানো টাউন সেন্টার মলের অন্যান্য দোকানদাররা। এই ঘটনার পর তাঁরা ‘ট্রিক-অর-ট্রিটিং’ (হ্যালোইন উৎসবের অংশ) কর্মসূচিটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে। সোলানো টাউন সেন্টার মল মল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, “এই পরিস্থিতিতে আপনাদের ধৈর্য জন্য আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই।”

বন্দুকবাজদের সামলাতে ব্যর্থ আমেরিকা

অন্যদিকে,গত ১৬ অক্টোবর, আমেরিকার ওরেগন প্রদেশের বেন্ড শহরের সিলভার রেল এলিমেন্টারি স্কুলে বন্দুকবাজের হামলার ঘটনা ঘটে। প্রাণ গিয়েছিল তিন শিশু পড়ুয়া এবং এক শিক্ষকের। সেই রেশ কাটতে না কাটতেই ফের এই ঘটনা। বিশ্বের সর্বশক্তিধর দেশ হিসেবে আমেরিকা নিজেদের দাবি করলেও দেশের ভিতরে এই বন্দুকবাজদের সামলাতে আমেরিকা যে ব্যর্থ তা বারবার প্রমাণ হচ্ছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ক্যালিফোর্নিয়ায় হ্যালোউইনের দিন শুটআউট, বন্দুকবাজের গুলিতে নিহত অন্তঃসত্ত্বা, আহত ৬”

Comments are closed.