ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মিডটার্ম নির্বাচনে ধরাশায়ী রিপাবলিকানরা, ট্রাম্পের ভরাডুবির কারণ কী?

Published on: November 4, 2026
us midterms election
---Advertisement---

আমেরিকায় জোর ধাক্কা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। মিডটার্ম নির্বাচনে রিপাবলিকানদের ধরাশায়ী করল ডেমোক্র্যাটরা। ভোটগণনার শুরু থেকেই এগিয়ে ছিল বিরোধী শিবির ডেমোক্র্যাটরা। সময় যত এগিয়েছে ততই ব্যবধান বেড়েছে। এখনও পর্যন্ত গণনার যে ফল প্রকাশিত হয়েছে, সেই অনুযায়ী, ডেমোক্র্যাটরা গভর্নর পদে জয়লাভ করেছে। এছাড়া টেক্সাস, মেইন, সাউথ ক্যারোলিনা, নর্থ ক্যারোলিনা, কানসাস ও আইওয়ায় সিনেট নির্বাচনেও আসন হাতছাড়া হয়েছে রিপাবলিকানদের (us midterms election)।

আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন হয় চার বছর অন্তর। মিডটার্ম নির্বাচন হয় দু’বছর অন্তর। এই নির্বাচনের মধ্যমেই কংগ্রেসে কারা থাকবেন, সেই সিদ্ধান্ত নেন আমেরিকার সাধারণ মানুষ। আমেরিকার সরকারের হয়ে যাবতীয় সিদ্ধান্ত নেয় কংগ্রেসই। নিম্নকক্ষ সেনেট এবং উচ্চকক্ষ হাউজ অফ রিপ্রেজেন্টেটিভ মিলিয়ে কংগ্রেসের মোট সদস্যসংখ্যা ৪৩৫। এই নির্বাচনে ট্রাম্পের এই ভরাডুবির পিছনে ইরান-যুদ্ধকেই বেশি দায়ি করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। ফলে আগামীদিনে প্রেসিডেন্ট নির্বাচন ট্রাম্পের কাছে অনেক কঠিন হলো (us midterms election)।

us midterms election: রিপাবলিকানদের ভরাডুবির কারণ ইরান-যুদ্ধ?

ইরানে যুদ্ধের কারণে বিশ্ববাজারে তেল ও জ্বালানির দাম বেড়ে যায়। গোটা বিশ্বের পাশাপাশি এর নেতিবাচক প্রভাব সরাসরি পড়ে সাধারণ মার্কিন নাগরিকদের দৈনন্দিন জীবনযাত্রাতেও। স্বাভাবিকভাবে ব্যয় বা মুদ্রাস্ফীতি হয়। ভোটাররা এই অর্থনৈতিক চাপ ও উচ্চ ব্যয়ের কারণে রিপাবলিকানদের বিপক্ষে ভোট দিয়েছেন। ফক্স নিউজ এবং ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’-কে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্বীকার করেছেন, মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের খারাপ ফলাফলের পেছনে ইরানের সঙ্গে যুদ্ধের বড় ভূমিকা রয়েছে। তবে তিনি এও দাবি করেন যে, তিনি ইরান নিয়ে যা করেছেন তা সঠিক ছিল এবং এর জন্য তাঁর কোনও অনুশোচনা নেই।

ভরাডুবির পর ট্রাম্প কী বললেন?

সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “আমার বার্তা, ডেমোক্র্যাটদের অভিনন্দন। আমাদের দেশের কল্যাণে আমি আপনাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি।” মঙ্গলবার রাতে নির্বাচনের ফলাফল আসার সময় তিনি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, “আমি এই ফলাফল মেনে নিতে পুরোপুরি প্রস্তুত।”


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now