ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

দিল্লিতে দূষণ, নির্মাণ কাজ বন্ধ, আজ থেকে কী কী বদল হচ্ছে রাজধানীতে?

Published on: November 1, 2026
Delhi winter air pollution
---Advertisement---

শীত পড়তে না পড়তেই বায়ু দূষণ মোকাবিলায় কড়া হাতে সামলাচ্ছে দিল্লির প্রশাসন। জারি হয়েছে একগুচ্ছ নির্দেশিকা। আজ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে বিধিনিষেধ। এই নির্দেশিকায়, বাইরের রাজ্য থেকে দিল্লিতে আসা বিএস-VI (BS-VI) গাড়ি গুলি ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। তবে সিএনজি, বৈদ্যুতিক গাড়ি, অ্যাম্বুলেন্স, ফায়ার টেন্ডার এবং পুলিশের গাড়ি এই নিষেধাজ্ঞার বাইরে (Delhi winter air pollution)।

Delhi winter air pollution: নিয়ম না মানলে ব্যবস্থা

দিল্লি সরকারের জারি এই নতুন নির্দেশিকায় নয়ডা, গুরুগ্রাম, ফরিদাবাদ, গাজিয়াবাদের মতো বহু এলাকার প্রায় ১০ লক্ষ পেট্রোল, ডিজেল চালিত পুরনো গাড়ি দিল্লি এনসিআর-এ ঢুকতে পারবে না। দিল্লির প্রবেশপথ ও অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে এএনপিআর (ANPR) ক্যামেরা বসানো হয়েছে। এর মাধ্যমে বিধিনিষেধ অমান্যকারী যানবাহনগুলিকে শনাক্ত করা হবে। নিয়ম না মানলে সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে (Delhi winter air pollution)।

নির্মাণকাজে জারি নিষেধাজ্ঞা

এমনকি, আগামী কয়েকমাস, নির্মাণকাজেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নির্মাণকাজে প্রচুর ধুলো উৎপন্ন হয়। ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত এই নির্দেশিকা জারি করা হয়েছে। তবে নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে কিছু জরুরি সরকারি প্রকল্পের ক্ষেত্রে ছাড় দেওয়া হতে পারে। ১০ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারির মধ্যে এই বিধিনিষেধ আরও কঠোর হবে। কেবল সুনির্দিষ্ট কিছু ব্যতিক্রম ছাড়া, এই সময়ে নির্মাণ ও ভাঙার সব ধরনের কাজ পুরোপুরি নিষিদ্ধ থাকবে।

পার্কিং ফি দ্বিগুণ করা হয়েছে

ব্যক্তিগত যানবাহনের ব্যবহারের ক্ষেত্রে, ১ নভেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত দিল্লির অনুমোদিত পার্কিং স্থানগুলিতে পার্কিং ফি দ্বিগুণ করা হবে। তবে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (ডিএমআরসি)-এর মালিকানাধীন পার্কিং-এর জায়গাগুলি এই মূল্যবৃদ্ধির আওতার বাইরে থাকবে। সরকারি এবং বেসরকারি অফিসগুলিতে ৫০ শতাংশ কর্মী নিয়ে কাজ বাধ্যতামূলক করা হয়েছে। এই নিয়ম ১ নভেম্বর থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now