মাত্র ২৭৯ টাকার রিচার্জেই মিলছে ৩০ জিবি হাইস্পিড ডেটা। সঙ্গে থাকছে Netflix, JioHotstar এবং Zee5-এর মতো জনপ্রিয় OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। শুধু তাই নয়, এই রিচার্জের সঙ্গে Airtel Xstream Play Premium-এর সুবিধাও দিচ্ছে টেলিকম সংস্থা Airtel। ফলে সিনেমা, ওয়েব সিরিজ থেকে শুরু করে লাইভ স্পোর্টস দেখতে পছন্দ করেন যাঁরা, তাঁদের কাছে এই প্ল্যানটি আকর্ষণীয় হতে পারে। (Airtel 279 Recharge Plan)
২৭৯ টাকার রিচার্জে কত ডেটা ও মেয়াদ?
Airtel-এর এই ২৭৯ টাকার প্ল্যানে মোট ৩০ জিবি হাইস্পিড ইন্টারনেট ডেটা পাওয়া যাবে। এই ডেটা ব্যবহারের জন্য নির্দিষ্ট দৈনিক কোনও সীমা নেই। অর্থাৎ, প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহারের বাধ্যবাধকতা থাকছে না। এক মাসের মেয়াদের মধ্যে গ্রাহক নিজের প্রয়োজন অনুযায়ী পুরো ৩০ জিবি ডেটা খরচ করতে পারবেন। ভিডিয়ো দেখা, সোশ্যাল মিডিয়া ব্যবহার, ইন্টারনেট ব্রাউজিং কিংবা ফাইল ডাউনলোড—বিভিন্ন কাজে এই ডেটা ব্যবহার করা যাবে। তবে ৩০ জিবি ডেটা শেষ হয়ে গেলে অতিরিক্ত ইন্টারনেট ব্যবহারের জন্য প্রতি এমবি পিছু ৫০ পয়সা খরচ করতে হবে। (Airtel 279 Recharge Plan)
Netflix থেকে Zee5, কী কী OTT সুবিধা?
এই রিচার্জের অন্যতম আকর্ষণ, একাধিক OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন। এর সঙ্গে মিলছে Netflix Basic, JioHotstar Super এবং Zee5 প্রিমিয়াম। Netflix-এ সিনেমা ও ওয়েব সিরিজ দেখা যাবে। JioHotstar সুপার-এ থাকছে সিনেমা, বিশেষ অনুষ্ঠান এবং লাইভ খেলা দেখার সুযোগ। অন্যদিকে Zee5 Premium-এর মাধ্যমে হিন্দি-সহ বিভিন্ন আঞ্চলিক ভাষার সিনেমা ও ওয়েব সিরিজ উপভোগ করতে পারবেন গ্রাহকরা।
এছাড়াও থাকছে এয়ারটেল Xstream প্লে প্রিমিয়াম। এর মাধ্যমে SonyLIV-সহ ১৮টিরও বেশি OTT প্ল্যাটফর্মের কনটেন্ট দেখার সুযোগ মিলবে। (Airtel 279 Recharge Plan)
রিচার্জের আগে যে বিষয়গুলি জানবেন
এই প্ল্যানে আলাদা করে আনলিমিটেড কলিং ও SMS এর সুবিধার উল্লেখ নেই। OTT সাবস্ক্রিপশনের ক্ষেত্রেও নির্দিষ্ট মেয়াদ এবং অ্যাক্টিভেশনের শর্ত রয়েছে। তাই রিচার্জের আগে এয়ারটেল থাঙ্কস অ্যাপ বা সংস্থার ওয়েবসাইটে সর্বশেষ সুবিধা, মেয়াদ এবং শর্ত যাচাই করে নেওয়া জরুরি। কারণ সময়ের সঙ্গে রিচার্জের দাম ও সুবিধা বদলাতে পারে।












