ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

মাত্র ১৫ টাকাতেই ২৪ ঘণ্টা আনলিমিটেড 5G ডেটা, Jio-র নতুন প্ল্যান ক্লিন বোল্ড বাকিরা

Published on: November 5, 2026
New Jio 5G Plan
---Advertisement---

Jio র সিমকার্ড ব্যবহারকারীদের জন্য নতুন সুবিধা নিয়ে এল রিলায়েন্স জিও। মাত্র ১৫ টাকা খরচ করলেই এবার টানা ২৪ ঘণ্টা আনলিমিটেড 5G ডেটা ব্যবহারের সুযোগ পাবেন গ্রাহকরা। যাঁদের একদিনের জন্য বেশি ইন্টারনেটের প্রয়োজন, তাঁদের কথা মাথায় রেখেই এই নতুন ডেটা বুস্টার প্ল্যান চালু করছে সংস্থা। ৫ নভেম্বর থেকেই যোগ্য প্রিপেড গ্রাহকদের জন্য এই সুবিধা চালু হওয়ার কথা।

বর্তমানে অনলাইন ভিডিয়ো দেখা, গেম খেলা থেকে শুরু করে অফিসের কাজ, সব ক্ষেত্রেই ইন্টারনেটের ব্যবহার বেড়েছে। অনেক সময় প্রতিদিনের নির্দিষ্ট ডেটা শেষ হয়ে গেলে সমস্যায় পড়তে হয় গ্রাহকদের। আবার শুধুমাত্র একদিন বেশি ডেটা ব্যবহারের জন্য আলাদা করে মাসিক বা দীর্ঘমেয়াদি প্ল্যান রিচার্জ করাও সুবিধাজনক নয়। সেই সমস্যার কথা মাথায় রেখেই ১৫ টাকার এই স্বল্পমেয়াদি প্ল্যান নিয়ে এসেছে Jio।

Jio New 5G Plan: কী কী সুবিধা পাবেন গ্রাহকরা?

এই প্ল্যানের মাধ্যমে ২৪ ঘণ্টা Jio র স্ট্যান্ডঅ্যালোন (SA) 5G নেটওয়ার্কে আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ থাকবে। ফলে কোনও বাধা ছাড়াই 4k কোয়ালিটির ভিডিয়ো দেখা, লাইভ খেলা উপভোগ করা এবং বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। অনলাইন মাল্টিপ্লেয়ার গেম খেলার ক্ষেত্রেও কম লেটেন্সি ও দ্রুত সংযোগের সুবিধা মিলবে।

এছাড়াও বড় ফাইল ডাউনলোড, সফটওয়্যার আপডেট, ক্লাউডে ফোনের তথ্য সংরক্ষণ এবং বড় আকারের ছবি বা ভিডিয়ো পাঠানোর কাজ সহজ হবে। প্রয়োজনে মোবাইলের হটস্পট ব্যবহার করে ল্যাপটপ বা ট্যাবলেটেও ইন্টারনেট চালানো যাবে। বাড়ির বাইরে থেকে অফিসের কাজ বা ভিডিয়ো কনফারেন্স করার ক্ষেত্রেও এই প্ল্যান কাজে আসতে পারে।

কারা পাবেন এই সুবিধা?

Jio-র MyJio অ্যাপ, সংস্থার সরকারি ওয়েবসাইট এবং অনুমোদিত থার্ড পার্টি রিচার্জ প্ল্যাটফর্ম থেকে এই ১৫ টাকার বুস্টার রিচার্জ করা যাবে। তবে এই সুবিধা পেতে হলে গ্রাহকের কাছে 5G সাপোর্ট করে এমন স্মার্টফোন থাকতে হবে। পাশাপাশি তাঁকে Jio-র True 5G নেটওয়ার্কের আওতায় থাকতে হবে এবং ফোনে একটি সক্রিয় বেস প্রিপেড প্ল্যানও থাকতে হবে। (Jio New 5G Plan)

সব মিলিয়ে দীপাবলির আগে এই নয়া প্ল্যান এনে প্রিপেড গ্রাহকদের আগাম উপহার দিল Jio।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now