ফোনে ঘন ঘন স্প্যাম কল? আর তাতেই তিতি বিরক্ত হয়ে যাচ্ছেন আপনি। এমনও হয় ভীষণ কাজে ব্যস্ত আপনি। কখনও কখনও আবার এতটাই বেশি পরিমাণে স্প্যাম কল আসতে থাকে যে, অত্যন্ত জরুরি কলও মিস করে যান। বুঝতে পারছেন না কীভাবে ব্লক করবেন? কখনও কখনও আবার এই স্প্যাম কলগুলি ভুয়ো হয়, আপনাকে ফাঁসানোর ফাঁদ পেতে রাখে জালিয়াতরা। সেই ফোন কলগুলি রিসিভ করতেই, তারপরেই আপনি দেখলেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও টাকা (spam calls)। এই স্প্যাম কল বন্ধ করার উপায় আছে। আপনি ফোন থেকেই বন্ধ করতে পারবেন এই কল। কিন্তু কীভাবে?
spam calls: স্প্যাম কল কীভাবে ব্লক করবেন?
আপনি আপনার ফোন থেকে ‘ডু নট ডিস্টার্ব’ অপশনটিকে অন করুন। দ্য টেলিকম রেগুলেটারি অথরিটি অফ ইন্ডিয়া (TRAI) শুরু করেছে ন্যাশনাল কাস্টমার প্রেফারেন্স রেজিস্টার (NCPR) নামক এক পদ্ধতি। যা গ্রাহকদের স্প্যাম কল ব্লক করতে সাহায্য করে। আগে এই পদ্ধতিরই নাম ছিস ন্যাশনাল ডু নট কল রেজিস্ট্রি বা NDNC। এই পরিষেবা পেতে গ্রাহকদের সাইন-আপ করতে হয়, যার মাধ্যমে বিভিন্ন সেক্টরের টেলিমার্কেটিং কমিউনিকেশনগুলি ব্লক করা যায়।
বর্তমানে অনেক স্মার্টফোন, যেমন স্যামসাংয়ের ফোনগুলিতে বিল্ট-ইন স্প্যাম ফিল্টার থাকে। এই ফিল্টারগুলি স্প্যাম কলগুলিকে অনেকাংশে শনাক্ত করে আটকে দিতে সাহায্য করে। অন্যদিকে, গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এমন অনেক থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন রয়েছে, যা কলার শনাক্তকরণের সুবিধা দেয়। এই অ্যাপগুলির সাহায্যে আপনি ইনকামিং স্প্যাম কলগুলিকে শনাক্ত করতে পারবেন এবং পরবর্তীতে সেই নির্দিষ্ট নম্বরগুলি ব্লক করে দিতে পারবেন।
স্প্যাম নম্বর রিপোর্ট ও ব্লক করুন
বারবার বিরক্ত করা নম্বর ফোন থেকেই ‘Block ও Report Spam’ করুন। একই ধরনের কল নিয়মিত এলে আপনার টেলিকম অপারেটরের স্প্যাম রিপোর্টিং ব্যবস্থাও ব্যবহার করতে পারেন। তবে একটু সতর্ক থাকা এবং ফোনের সঠিক সেটিংস ব্যবহার করলে এই ধরনের কল এড়ানো সম্ভব।













