ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

চোরবাগান কাণ্ডে সতর্ক কলকাতা পুলিশ, কালীপুজো নিয়ে বড় নির্দেশ

Published on: November 4, 2026
kali puja 2026)
---Advertisement---

দুর্গাপুজোয় চোরবাগানের বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে কালীপুজোর কমিটিগুলিকে একগুচ্ছ নির্দেশ কলকাতা পুলিশের। কালীপুজোয় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে তৎপর লালবাজার। উৎসবের মরশুমে যাতে কোনওভাবেই অপ্রীতিকর ঘটনা না ঘটে, তা নিশ্চিত করতে আগেভাগেই ময়দানে নেমেছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের কালীপুজো মণ্ডপগুলিতে শুরু হয়েছে বিশেষ পরিদর্শন ও নিরাপত্তা সংক্রান্ত অভিযান (kali puja 2026)।

kali-puja-2026: কী কী ব্যবস্থা নেওয়া হবে?

কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে পুলিশ ও দমকল বিভাগের যৌথ উদ্যোগে চলছে এই বিশেষ পরিদর্শন। মণ্ডপগুলির সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি দর্শনার্থীদের ভিড় নিয়ন্ত্রণ, প্রবেশ ও প্রস্থানের পথ এবং জরুরি পরিস্থিতিতে বেরিয়ে আসার জন্য ইমার্জেন্সি এক্সিট রয়েছে কি না, তাও খতিয়ে দেখছেন আধিকারিকরা। এমনকি মণ্ডপে পর্যাপ্ত আলোর ব্যবস্থা রয়েছে কি না সেদিকেও নজর রাখা হয়েছে (kali puja 2026)।

দমকলের ডিজি-সহ পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা মণ্ডপ পরিদর্শন করছেন। নিরাপত্তার স্বার্থে মণ্ডপে আলাদা করে কোনও ভিআইপি প্রবেশপথ না রাখার পরামর্শ দিয়েছেন তাঁরা। একইসঙ্গে দর্শনার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রবেশ ও বেরোনোর পথ যথাযথভাবে চিহ্নিত করা এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

পুজো মণ্ডপে নজরদারি

পুলিশ সূত্রে খবর, কলকাতার মোট ৬টি পুজো মণ্ডপ এবং ১টি বাজির বাজারে এই বিশেষ অভিযান চালান পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা। সেই তালিকায় প্রথমেই রয়েছে উত্তর কলকাতার ঐতিহ্যবাহী ও জনপ্রিয় ফাটাকেষ্টর কালীপুজো। ইতিমধ্যেই সেখানে পৌঁছে যৌথভাবে পরিদর্শন চালিয়েছেন পুলিশ ও দমকলের আধিকারিকরা। চোরবাগানের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি যাতে কোনওভাবেই না হয়, সেই লক্ষ্যেই কালীপুজোর আগে নিরাপত্তা ব্যবস্থাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে প্রশাসন।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now