ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বৈভবের নেতৃত্বে তাড়াহুড়ো নয়, কী বললেন সচিন?

Published on: November 4, 2026
Sachin Tendulkar
---Advertisement---

ক্রিকেটের আকাশে ক্রমশ উজ্জ্বল হচ্ছে বৈভব সূর্যবংশীর নাম। মাত্র ১৫ বছর বয়সেই ব্যাট হাতে একের পর এক নজির গড়ে নজর কেড়েছেন এই কিশোর প্রতিভা। আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকায় জায়গা করে নেওয়া থেকে শুরু করে ভারতীয় সিনিয়র দলের সর্বকনিষ্ঠ ক্রিকেটার হওয়া—সব ক্ষেত্রেই আলোচনার কেন্দ্রে বৈভব। কিন্তু এত অল্প বয়সেই তাঁর কাঁধে নেতৃত্বের দায়িত্ব তুলে দেওয়া কি ঠিক হচ্ছে? এবার সেই প্রশ্নেই সতর্ক করলেন ক্রিকেটের কিংবদন্তি (Sachin Tendulkar) সচিন তেন্ডুলকর।

Sachin Tendulkar: ধীরে এগোনোর পরামর্শ সচিনের

মঙ্গলবার Reddit-এ প্রশ্নোত্তর পর্বে সচিনকে জিজ্ঞাসা করা হয়, মাত্র ১৫ বছর বয়সে বৈভবকে নেতৃত্বের দায়িত্ব দেওয়া কতটা যুক্তিসংগত? বিশেষ করে দলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক হিসেবে তাঁকে নির্বাচিত করা নিয়ে কী মত তাঁর?

জবাবে সচিন বলেন, “আমার মনে হয়, দলীপ ট্রফিতে ওকে সহ-অধিনায়ক করার সিদ্ধান্তটা একটু তাড়াতাড়ি হয়ে গিয়েছে। লাল বলের ক্রিকেটে ওকে আরও বেশি ম্যাচ খেলতে দিতে হবে। একবারে একটা ধাপ পেরিয়ে এগোনো উচিত।”

Sachin Tendulkar: রুটের প্রশংসায় মাস্টার ব্লাস্টার

একই প্রশ্নোত্তর পর্বে সচিনের কাছে জানতে চাওয়া হয়, বর্তমানে তাঁর পছন্দের বিদেশি ব্যাটার কারা? উত্তরে হ্যারি ব্রুক, জো রুট এবং স্টিভ স্মিথের নাম উল্লেখ করেন তিনি।

টেস্ট ক্রিকেটে সচিনের সর্বোচ্চ রানের রেকর্ডের দিকে এগোচ্ছেন জো রুট। তাঁকে নিয়ে সচিনের মন্তব্য, “প্রথম টেস্ট ম্যাচ থেকেই ওর মধ্যে বড় কিছু করার সম্ভাবনা দেখতে পেয়েছিলাম। আমি বরাবরই ওকে অত্যন্ত উঁচু মানের ক্রিকেটার হিসেবে বিবেচনা করেছি।”

বৈভবকে নিয়ে কী বলছেন গম্ভীর?

অন্যদিকে, ভারতীয় দলে বৈভবের সুযোগ পাওয়া নিয়েও আলোচনা চলছে। সঞ্জু স্যামসন এবং অভিষেক শর্মার ধারাবাহিক পারফরম্যান্সের কারণে আপাতত অপেক্ষা করতে হচ্ছে তরুণ ব্যাটারকে। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই দুই ক্রিকেটারের।

পঞ্চম টি-টোয়েন্টির আগে ভারতীয় কোচ গৌতম গম্ভীর স্পষ্ট জানান, তাঁর কাজ সবাইকে খুশি করা নয়, বরং সঠিক সিদ্ধান্ত নেওয়া। তাঁর কথায়, “আমার কাজ জনপ্রিয় সিদ্ধান্ত নেওয়া নয়, সঠিক সিদ্ধান্ত নেওয়া।”

তিনি আরও জানান, দীর্ঘদিন ধরে ভালো পারফর্ম করা ক্রিকেটারদের পর্যাপ্ত সুযোগ দেওয়া প্রয়োজন। ড্রেসিংরুমে ক্রিকেটারদের মধ্যে নিরাপত্তার অনুভূতি বজায় রাখাও গুরুত্বপূর্ণ। ফলে বৈভবের প্রতিভা নিয়ে কোনও সংশয় না থাকলেও, তাঁর ক্রিকেটীয় বিকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো না করার পক্ষেই মত (Sachin Tendulkar) মাস্টার ব্লাস্টারের।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now