ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সোনম ওয়াংচুকের স্কুলে ক্লাস বন্ধের নির্দেশ প্রশাসনের, কেন?

Published on: November 4, 2026
Sonam Wangchuk
---Advertisement---

জমি নিয়ে আইনি লড়াইয়ের মধ্যেই নতুন করে প্রশাসনিক জটিলতায় পরিবেশ নিয়ে কাজ করা (Sonam Wangchuk) সোনম ওয়াংচুকের প্রতিষ্ঠান। এবার লাদাখের লেহ-তে তাঁর প্রতিষ্ঠানের অধীনে থাকা ডেজার্ট ফ্লাওয়ার স্কুলে ক্লাস ও অন্যান্য কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিল প্রশাসন। প্রয়োজনীয় অনুমতি ছাড়াই স্কুলের পঠনপাঠন শুরু করার অভিযোগ উঠেছে। এই নির্দেশ ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে (Sonam Wangchuk) ওয়াংচুকের হিমালয়ান ইনস্টিটিউট অফ অল্টারনেটিভস লাদাখকে (HIAL) কেন্দ্র করে।

কেন স্কুলকে নোটিস?

লেহ-র তহসিলদার জারি করা নোটিসটি পাঠানো হয়েছে HIAL-এর প্রতিষ্ঠাতা ও সিইও এবং (Sonam Wangchuk) ওয়াংচুকের স্ত্রী ডঃ গীতাঞ্জলি জে অ্যাংমোকে। প্রশাসনের দাবি, গত ২২ সেপ্টেম্বর ফিয়াংয়ে অবস্থিত ডেজার্ট ফ্লাওয়ার স্কুলের প্রস্তাবিত পরিচালন কমিটির সদস্যদের জন্য নো অবজেকশন সার্টিফিকেট (NOC) বা অনুমোদন চেয়ে লেহ-র ডেপুটি কমিশনারের কাছে আবেদন করেছিলেন অ্যাংমো। কিন্তু প্রয়োজনীয় অনুমতি পাওয়ার আগেই স্কুলে ক্লাস ও অন্যান্য কার্যক্রম শুরু হয়ে যায়। তাই আদালতে জমি সংক্রান্ত মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুলের কার্যক্রম শুরু বা পরিচালনার ক্ষেত্রে কোনও পদক্ষেপ না করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার বিষয়ে ‘স্থিতাবস্থা’ বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

কেন বাতিল হয়েছিল HIAL-এর জমি বরাদ্দ?

২০১৮ সালের মে মাসে হিমালয় অঞ্চলে পরিবেশবান্ধব ও বিকল্প শিক্ষাব্যবস্থার বিশ্ববিদ্যালয় গড়ার জন্য ফিয়াং থাং এলাকায় HIAL-কে ১,০৭৬ কানাল এবং এক মারলা জমি ৪০ বছরের লিজে দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু ২০২৫ সালের ২১ অগস্ট জমির লিজ বরাদ্দ বাতিল করে প্রশাসন। তাদের অভিযোগ, নির্ধারিত সময়ের মধ্যে লিজ চুক্তি সম্পন্ন হয়নি এবং বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠিত হয়নি।

আদালতে কী দাবি দুই পক্ষের?

এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হয় HIAL। চলতি বছরের সেপ্টেম্বরে জমি নিয়ে তৃতীয় পক্ষের স্বত্ব তৈরি না করার নির্দেশ দেয় জম্মু-কাশ্মীর ও লাদাখ হাইকোর্ট। তবে জমি বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেনি আদালত।

অক্টোবরে ১৩৬ পাতার হলফনামায় প্রশাসন জানায়, লিজ চুক্তি ও জমির প্রিমিয়াম জমা না পড়ায় ২০১৯ সালের মে মাসেই বরাদ্দের মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। HIAL-কে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হিসেবেও মান্যতা দেয়নি উচ্চশিক্ষা দফতর।

অন্যদিকে, অ্যাংমোর দাবি, ২০১৮ সালের ২০ মে লিজ চুক্তির জন্য আবেদন করেছিল প্রতিষ্ঠান। ওয়াংচুকের অভিযোগ, পাঁচটি লিখিত আবেদন, ১৫ বার প্রশাসনিক দফতরে যাওয়া এবং ৩০টি ফোন করেও সমস্যার সমাধান হয়নি। ২০২১ সালের একটি সরকারি চিঠিতে কোভিড ও কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে লাদাখের রূপান্তরকালীন প্রশাসনিক বিলম্বের কথাও উল্লেখ ছিল বলে দাবি তাঁর।

(Sonam Wangchuk) সোনম ওয়াংচুকের অভিযোগ, তাঁর আন্দোলন ও সক্রিয়তার কারণেই এই জমি বিতর্ককে হাতিয়ার করা হচ্ছে। যদিও প্রশাসনের বক্তব্য, বরাদ্দের শর্ত পূরণ না হওয়াতেই এই পদক্ষেপ। ফলে জমি বিতর্কের পাশাপাশি এবার স্কুলের ভবিষ্যৎ নিয়েও তৈরি হল নতুন অনিশ্চয়তা।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now