ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

প্রথম ODI-র আগে বিরাটকে চাপে ফেললেন তরুণ পেসার, নেটে কী ঘটল কোহলির সঙ্গে?

Published on: November 1, 2026
---Advertisement---

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচের আগে প্রস্তুতি নিতে গিয়ে নেটেই কঠিন চ্যালেঞ্জের মুখে পড়লেন বিরাট কোহলি। ভারতীয় দলের তরুণ পেসার আকিব নবির বোলিংয়ে একাধিকবার পরাস্ত হলেন তিনি। বারবার ব্যাটের বাইরের দিক দিয়ে বল বেরিয়ে যাওয়ায় বিরক্তিও প্রকাশ করতে দেখা গেল অভিজ্ঞ ভারতীয় ব্যাটারকে। রবিবার সকালে অনুশীলনের এই ছবি ঘিরেই ক্রিকেট মহলে শুরু হয়েছে আলোচনা। (Virat Kohli)

নেটে কোহলিকে চাপে রাখলেন তরুণ পেসার

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ শেষের দিকে। এবার নজর একদিনের সিরিজের দিকে। সেখানে বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল, কে এল রাহুলের মতো তারকারা মাঠে নামবেন। প্রথম ODI-র আগে রবিবার সকালে অনুশীলনে নামেন কোহলি ও রোহিত। তবে ওই দিনের অনুশীলনে ছিলেন না শুভমন গিল।
ব্যাটারদের প্রস্তুতির জন্য নেটে বিশেষভাবে পেসারদের রাখা হয়েছিল। সেখানে নজর কাড়েন তরুণ বোলার আকিব নবি , অংশুল কাম্বোজ এবং গুরনুর ব্রার। নিজের উচ্চতাকে কাজে লাগিয়ে অতিরিক্ত বাউন্স আদায় করেন গুরনুর। অন্যদিকে, নিয়ন্ত্রিত লাইন ও লেংথে বল করেন কাম্বোজ। তবে সবচেয়ে বেশি সমস্যায় ফেলেন আকিব নবি। নিউ জিল্যান্ডের লিঙ্কনে ভারত ‘এ’ দলের হয়ে প্রথম অনানুষ্ঠানিক টেস্টে নজরকাড়া পারফরম্যান্স করেছিলেন তিনি। চোটের কারণে প্রসিদ্ধ কৃষ্ণর পরিবর্তে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ODI দলে সুযোগ পেয়েছেন এই পেসার। (Virat Kohli)

বারবার পরাস্ত হয়ে বিরক্ত কোহলি

RevSportz-এর প্রতিবেদন অনুযায়ী, নেটে বারবার কোহলির ব্যাটের বাইরের দিক দিয়ে বেরিয়ে যায় নবির বল। কখনও ভিতরের দিকে ঢুকে আসা বল কোহলির প্যাড ও থাই প্যাডে আঘাত করে। আবার কখনও বাইরে বেরিয়ে যাওয়া সুইং সামলাতে সমস্যায় পড়েন তিনি। কয়েকবার পরাস্ত হওয়ার পর কোহলিকে বিরক্ত দেখায়। তবে কঠিন বোলিংয়ের মাঝেও বেশ কিছু দুর্দান্ত শট খেলেন তিনি। পরে রোহিতের সঙ্গে হাসি-ঠাট্টাতেও মেতে ওঠেন কোহলি।

প্রস্তুতিতে সতর্ক রোহিত, নেটে রাহুলও

এদিন বেশ সাবধানী মেজাজে ব্যাট করতে দেখা যায় রোহিত শর্মাকে। অযথা আক্রমণাত্মক শট না খেলে রক্ষণাত্মক ব্যাটিংয়ের পাশাপাশি সুযোগ বুঝে বড় শট খেলেন তিনি। পরে অনুশীলনে যোগ দেন কে এল রাহুল এবং ঋতুরাজ গায়কোয়াড়ও। প্রথম ODI শুরু হতে তখনও তিন দিন বাকি। তার আগে তরুণ পেসারদের বিরুদ্ধে এই অনুশীলন ভারতীয় ব্যাটারদের কাছে পিচের গতি ও বাউন্স বুঝে নেওয়ার ভালো সুযোগ হয়ে উঠল। (Virat Kohli)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now