রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ODI দলে কেন সুযোগ পাচ্ছেন না অভিষেক, ঈশানরা? BCCI-কে কড়া বার্তা যুবরাজের

Published on: October 31, 2026
Yuvraj Singh
---Advertisement---

ভারতীয় ক্রিকেটে তরুণ প্রতিভাদের ওয়ান ডে দলে সুযোগ দেওয়া নিয়ে এবার সরব প্রাক্তন তারকা (Yuvraj Singh) যুবরাজ সিং। অভিষেক শর্মা, ঈশান কিষান ও বৈভব সূর্যবংশীর মতো প্রতিভাবান ক্রিকেটারদের নিয়মিত ৫০ ওভারের ক্রিকেটে সুযোগ না দেওয়া তাঁদের প্রতিভার প্রতি অবিচার বলে মনে করেন ভারতের প্রাক্তন অলরাউন্ডার। অভিষেকের দীর্ঘদিনের মেন্টর যুবরাজের এই মন্তব্য ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে ভারতীয় ক্রিকেট মহলে।

তরুণদের ODI দলে দেখতে চান যুবরাজ

মুম্বইয়ে প্রোটোকল ৩২-এর উদ্বোধনী অনুষ্ঠানের পাশে সংবাদ সংস্থা PTI-কে (Yuvraj Singh) যুবরাজ বলেন, অভিষেককে ওয়ান ডে ক্রিকেটে খেলতে দেখতে চান তিনি। তাঁর মতে, অভিষেক, ঈশান ও বৈভবের মতো ক্রিকেটারদের ৫০ ওভারের ফরম্যাটে নিয়মিত সুযোগ না দিলে তাঁদের প্রতিভার যথাযথ মূল্যায়ন হয় না। তবে দলে একাধিক অভিজ্ঞ ক্রিকেটার থাকায় তরুণদের জন্য জায়গা তৈরি করা কঠিন, সেটাও স্বীকার করেছেন তিনি। তরুণদের পারফরম্যান্সের ধারাবাহিকতা বজায় থাকলে শীঘ্রই তাঁরা দলে সুযোগ পাবেন বলে আশাবাদী যুবরাজ। অভিষেকের সাফল্যের কৃতিত্ব তাঁর পরিশ্রমকেই দিয়েছেন প্রাক্তন ভারতীয় তারকা।

গুরুর রেকর্ডের কাছাকাছি অভিষেক

(Yuvraj Singh) যুবরাজকে নিজের গুরু বলে মনে করেন অভিষেক। দু’জনেই পাঞ্জাবের ক্রিকেটার। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে এক ওভারে ছটি ছক্কা মেরে মাত্র ১২ বলে অর্ধশতরান করেছিলেন যুবরাজ। ভারতীয়দের মধ্যে দ্রুততম টি-টোয়েন্টি আন্তর্জাতিক অর্ধশতরানের সেই নজির এখনও অক্ষত।

১২ বলে ৫০, যুবরাজের চ্যালেঞ্জ

নিউ জিল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে অভিষেক ১৫ বলে অর্ধশতরান করেন। পরে মাত্র ৩৫ বলে শতরান পূর্ণ করে ম্যাচের সেরা হন তিনি। ভারত ছয় উইকেটে ম্যাচ জেতে। (Yuvraj Singh) যুবরাজ মজা করে সমাজমাধ্যম X-এ লেখেন, অভিষেক এখনও ১২ বলে ৫০ করতে পারেননি। জবাবে অভিষেক বলেন, ১২ বলে অর্ধশতরান করা মোটেই সহজ নয়। ব্যাটাররা এই ধরনের মাইলফলক তাড়া করে খেলেন না; এমন কীর্তি মাঝেমধ্যে স্বতঃস্ফূর্তভাবেই ঘটে।

IPL-এ ফিরছেন গম্ভীর? প্রস্তাব এই চার দলের


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now

1 thought on “ODI দলে কেন সুযোগ পাচ্ছেন না অভিষেক, ঈশানরা? BCCI-কে কড়া বার্তা যুবরাজের”

Comments are closed.