পাঞ্জাবে চলন্ত ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ড। শুক্রবার (NJP Amritsar Karmabhoomi Express) NJP-অমৃতসর কর্মভূমি এক্সপ্রেসের চারটি কামরায় আগুন লাগাকে কেন্দ্র করে তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। মুহূর্তের মধ্যে একাধিক কামরা থেকে বেরোতে শুরু করে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়া। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কোনও হতাহতের খবর মেলেনি। আগুন লাগার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় জেলা প্রশাসন ও জরুরি পরিষেবার কর্মীরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও চারটি কামরা পুরো ভস্মিভূত হয়ে গিয়েছে।
Table of Contents
কোথায় এবং কীভাবে লাগল আগুন?
রেল সূত্রে জানা গিয়েছে, ট্রেন নম্বর ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেস অমৃতসর থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে যাচ্ছিল। সেই সময় পাঞ্জাবের রাজপুরার কাছে সরাই বানজারা রেলস্টেশনের সংলগ্ন এলাকায় ট্রেনটির চারটি কামরায় আগুন লাগে। ইঞ্জিনের দিক থেকে পঞ্চম কামরায় প্রথম আগুন দেখা যায় বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। আগুন প্রথমে ট্রেনের প্যান্ট্রি কারে লাগে এবং পরে সংলগ্ন কয়েকটি কামরায় ছড়িয়ে পড়ে বলে প্রশাসনিক সূত্রে খবর। (NJP Amritsar Karmabhoomi Express)
#BREAKING | Fire On 4 Coaches Of Karmabhoomi Express In Punjab, Panic Among Passengers https://t.co/qO0cOlhrwV https://t.co/VMV3E0I7xZ
— NDTV (@ndtv) November 6, 2026
কীভাবে রক্ষা পেলেন যাত্রীরা?
পাতিয়ালার ডেপুটি কমিশনার হিমাংশু আগরওয়াল জানান, আগুন লাগার খবর পাওয়ার প্রায় ৪৫ মিনিটের মধ্যেই প্রশাসন ঘটনাস্থলে পৌঁছয়। ট্রেনের ফায়ার অ্যালার্ম বেজে ওঠায় যাত্রীরা আগাম সতর্ক হয়ে যান। ফলে দ্রুত ট্রেন থেকে নেমে নিরাপদ স্থানে সরে যেতে পারেন তাঁরা। এখনও পর্যন্ত কোনও যাত্রীর আহত হওয়া বা মৃত্যুর খবর পাওয়া যায়নি। (NJP Amritsar Karmabhoomi Express)
আগুন লাগার কারণ কী?
(NJP Amritsar Karmabhoomi Express) প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লাগার আশঙ্কা করা হচ্ছে। তবে আগুনের প্রকৃত কারণ এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। ঘটনার তদন্তে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল। আগুন লাগার নেপথ্যে সমস্ত সম্ভাব্য দিক খতিয়ে দেখা হবে বলে রেল সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছচ্ছেন রেলের পদস্থ আধিকারিকরাও। চারটি কামরার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং অগ্নিকাণ্ডের সঠিক কারণ সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।












