ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কেজিতে বাড়ল ১৩ টাকা, উৎসবের মরসুমে ধরা ছোঁয়ার বাইরে চিনির দাম

Published on: November 6, 2026
---Advertisement---

উৎসবের মরসুমে গোটা দেশে চড়চড়িয়ে বাড়ছে চিনির দর। থামার কোনও জায়গা নেই। খুচরো এবং পাইকারি, উভয় বাজারেই চিনির দাম কেজি প্রতি ৪ টাকা বেশি বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বেশি দামের পার্থক্য লক্ষ্য করা গেছে কলকাতাতে। সবচেয়ে বেশি দাম বেড়েছে এখানেই। কেন্দ্রীয় সরকার উৎসবের মরসুমে চিনির সরবরাহ সঙ্কট দূর করার জন্য উদ্যোগী হলেও তাদের পক্ষে মূল্যবৃদ্ধি রোধ করা সম্ভব হয়নি (kolkata sugar prices)।

kolkata sugar prices: কোথায় কত দাম বৃদ্ধি পেয়েছে?

কেন্দ্রের দেওয়া তথ্যের ভিত্তিতে, খুচরো, পাইকারি বাজারে চিনির গড় দৈনিক দর দাঁড়িয়েছে ৫৫.৪০ টাকা। এক বছর আগে খুচরো বাজারে চিনির দাম ছিল কেজি প্রতি ৪৬.৫০ টাকা এবং পাইকারি বাজারে দাম ছিল ৪৩.২৩ টাকা। ৩ নভেম্বর কলকাতায় খুচরো বাজারে চিনির সর্বোচ্চ মূল্য ছিল কেজি প্রতি ৬৫ টাকা। যা গতবছর ছিল ৫০ টাকা। এরপরেই রয়েছে দিল্লি, সেখানে প্রতি কেজি চিনির মূল্য ৬৪ টাকা। গতবছর ছিল ৪৬ টাকা এবং মুম্বইয়ে চিনির মূল্য, কেজি প্রতি ৬১ টাকা। গতবছর তা ছিল ৪৫ টাকা।

দাম বাড়ার কারণ কী?

চিনির দাম বাড়ার প্রধান কারণ হলো, উৎসবকালীন চাহিদা, ফসলহানি, বিশ্ববাজারে সরবরাহ সঙ্কট এবং মজুতদারির প্রবণতা এই মূল্যবৃদ্ধির চাপ। পরিস্থিতি সামাল দিতে সরকার মজুতের সীমা নির্ধারণ, আমদানি বৃদ্ধি, কঠোর নজরদারি এবং আখ মাড়াইয়ের কাজ দ্রুত শুরু করার মতো পদক্ষেপ করেছে। ন্যাশনাল ফেডারেশন অফ কোঅপারেটিভ সুগার ফ্যাক্টরিজ লিমিটেড (এনএফসিএসএফ)-এর তথ্য অনুযায়ী, ২০২৬-২৭ মরসুমে (অক্টোবর-সেপ্টেম্বর) প্রথম মাসে ভারতে ৮.৪৫ লক্ষ টন চিনি উৎপাদিত হয়েছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now