ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

টেলিগ্রামে থেকে বিনামূল্যে সিনেমা ডাউনলোড করছেন? খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Published on: November 8, 2026
---Advertisement---

ওটিটি প্ল্যাটফর্মের খরচ বাঁচাতে টেলিগ্রাম বা বিভিন্ন অচেনা ওয়েবসাইট থেকে বিনামূল্যে নতুন সিনেমা ডাউনলোড করছেন? তবে এখনই সাবধান হওয়া প্রয়োজন। নিখরচায় বিনোদনের লোভ দেখিয়ে গ্রাহকদের ফোনে বিপজ্জনক ম্যালওয়্যার ছড়িয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সম্পূর্ণ ফাঁকা করে দিচ্ছে সাইবার অপরাধীদের একটি বড় চক্র। সম্প্রতি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞদের অনুসন্ধানে এমনই এক মারাত্মক প্রতারণার তথ্য সামনে এসেছে। (Telegram Movie Download Scam)

ওটিটির যুগে বিনামূল্যে সিনেমার লোভ ও প্রতারণার বিস্তার

একসময় মানুষ হলে গিয়ে সিনেমা দেখতে অভ্যস্ত হলেও, ওটিটি প্ল্যাটফর্মের দৌলতে এখন ঘরে বসেই মোবাইল বা ল্যাপটপে সিনেমা দেখা জনপ্রিয় হয়ে উঠেছে। তবে এই প্ল্যাটফর্মগুলোতে নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিতে হয়। সেই খরচ এড়াতে বহু দর্শক ইন্টারনেটে বিনামূল্যে মুভি পাওয়ার সহজ পথ খোঁজেন। সাধারণ মানুষের এই দুর্বলতাকেই হাতিয়ার করছে সাইবার প্রতারকরা। টেলিগ্রাম চ্যানেল এবং বিভিন্ন অনিরাপদ ওয়েবসাইটে নকল ও বিপজ্জনক লিঙ্ক ছড়িয়ে সর্বস্ব লুটে নেওয়ার ফাঁদ পাতা হচ্ছে।
‘ইভিল ভিডিয়ো’ ম্যালওয়্যার ও টেলিগ্রামের কারসাজি (Telegram Movie Download Scam)

• সাইবার সিকিউরিটি রিসার্চারদের রিপোর্ট অনুযায়ী, হ্যাকাররা মূলত ‘ইভিল ভিডিয়ো’ নামের একটি প্রোগ্রাম ব্যবহার করছে।
• বিভিন্ন টেলিগ্রাম গ্রুপ বা ব্যক্তিগত চ্যাটে প্রায় ৩০ সেকেন্ডের একটি ভিডিও ফাইল হিসেবে এটি পাঠানো হয়।
• ব্যবহারকারীর ফোনে যদি টেলিগ্রামের ‘অটোমেটিক মিডিয়া ডাউনলোড’ অপশন চালু থাকে, তবে চ্যাট বক্স খোলা মাত্রই ওই ক্ষতিকর ফাইলটি ব্যাকগ্রাউন্ডে ডাউনলোড হয়ে যায়।
• ব্যবহারকারী ভিডিয়োটি চালাতে গেলে সেটি সরাসরি প্লে হয় না। পরিবর্তে অন্য একটি অ্যাপ্লিকেশনে গিয়ে বাইরের অজানা লিঙ্কে ক্লিক করার নির্দেশ দেওয়া হয়।
• ওই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই ফোনে ক্ষতিকর ম্যালওয়্যার সক্রিয় হয়ে যায়। এর মাধ্যমে গ্রাহকের ব্যক্তিগত তথ্য, পাসওয়ার্ড ও ওটিপি হ্যাকারদের হাতে চলে যায় এবং কয়েক মুহূর্তের মধ্যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা গায়েব হয়ে যেতে পারে।
• টেলিগ্রামে ফ্রি-তে সিনেমা ডাউনলোড যারা করেন তাঁদের সঙ্গে এভাবে প্রতারণা করা সহজ।

এপিকে (APK) ফাইলের নামে ফাঁদ

এছাড়া বিভিন্ন পাইরেটেড মুভি ওয়েবসাইটে সিনেমা দেখার বা ডাউনলোডের জন্য ব্যবহারকারীদের আলাদা কোনও ‘.APK’ ফাইল ইনস্টল করার পরামর্শ দেওয়া হয়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই ধরনের এপিকে ফাইল ফোনে ইনস্টল করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ। এগুলি সরাসরি ফোনের নিয়ন্ত্রণ নিয়ে সাইবার অপরাধীদের সার্ভারে তথ্য পাচার করতে থাকে। (Telegram Movie Download Scam)

সুরক্ষিত থাকতে বিশেষজ্ঞদের পরামর্শ

টেলিগ্রাম অ্যাপ আপডেট করুন: অবিলম্বে টেলিগ্রাম অ্যাপ আপডেট করুন, এতে লেটেস্ট সিকিউরিটি প্যাচ আপনার ফোনে ইন্সটল হবে।
অটোমেটিক ডাউনলোড বন্ধ রাখুন: অ্যাপের সেটিংসে গিয়ে ‘অটোমেটিক মিডিয়া ডাউনলোড’ ফিচারটি বন্ধ করুন, যাতে অনুমতি ছাড়া কোনও ফাইল ডিভাইসে সেভ হতে না পারে।
অজানা লিঙ্ক ও এপিকে এড়িয়ে চলুন: সোশ্যাল মিডিয়া বা চ্যাট গ্রুপে আসা কোনও আকর্ষণীয় মুভি লিঙ্কে ক্লিক করবেন না এবং কোনও থার্ড-পার্টি এপিকে ফাইল ডাউনলোড করবেন না।
সন্দেহজনক মেসেজ অগ্রাহ্য করুন: অচেনা নম্বর থেকে আসা কোনও ফাইল বা লিঙ্ক পেলে তা অবিলম্বে ডিলিট করে ব্লক করুন। (Telegram Movie Download Scam)

আজকের টোটকা


টেলিগ্রাম থেকে সিনেমা বা কিছু নেওয়ার সময় উপরে দেওয়া সতর্কতা যেমন মেনে চলবেন তেমনই মনে রাখবেন টেলিগ্রাম বা কোনও থার্ড পার্টি অ্যাপ থেকে সিনেমা বা সিরিজ নেওয়া বেআইনি। এটা করলে পাইরেসির জন্য আপনার জেল, জরিমানা, অথবা দুটোই হতে পারে। তাই এসব থেকে দূরে থাকুন।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now