জন্মদিনের রাতেই রাজনৈতিক সংঘর্ষ, পুলিশের সঙ্গে হাতাহাতি এবং একের পর এক FIR। তৃণমূল সাংসদ (Abhishek Banerjee) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ৩৯তম জন্মদিনের মধ্যরাতে কলকাতার কালীঘাটে ঘিরে তৈরি হয়েছে তীব্র রাজনৈতিক উত্তেজনা। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন দু’জন। শুধু তাই নয়, কালীঘাট থানায় দায়ের হওয়া চারটি FIR এর একটিতে নাম রয়েছে স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।
Table of Contents
পুলিশকর্মীকে চড়, গ্রেফতার ২
পুলিশ সূত্রে খবর, শনিবার রাত ২টো থেকে সাড়ে ৩টের মধ্যে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপি সমর্থকদের সংঘর্ষ বাধে। (Abhishek Banerjee) অভিষেকের জন্মদিন উপলক্ষ্যে সেখানে জমায়েত হয়েছিলেন তৃণমূল কর্মীরা। সেই সময় কর্তব্যরত পুলিশকর্মীদের উপর হামলা ও এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগ ওঠে। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছে। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে বাকিদের শনাক্ত করার চেষ্টা চলছে।
চারটি FIR, একটিতে অভিষেকের নাম
কালীঘাট থানায় মোট চারটি FIR দায়ের হয়েছে। পুলিশের পক্ষ থেকে দায়ের হওয়া দু’টি মামলার একটিতে (Abhishek Banerjee) অভিষেকের নাম রয়েছে। অন্যদিকে, অভিষেকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় বিজেপি কর্মীদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। পাল্টা বিজেপি কর্মীদের অভিযোগের ভিত্তিতে অভিষেক-সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে দায়ের হয়েছে আরও একটি FIR। এখনও পর্যন্ত এই ঘটনায় প্রকাশ্যে কোনও বিবৃতি দেননি অভিষেক।
রাত ২টোয় হামলার অভিযোগ
(Abhishek Banerjee) অভিষেকের অভিযোগ, শনিবার রাত ২টো নাগাদ তাঁর কালীঘাটের বাড়ি ও অফিসে হামলা চালানো হয়। তাঁর দাবি, দু’দিন ধরে নজরদারির পর বিজেপির দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে। এই অভিযোগে প্রতিবাদে সরব হন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।
গাড়ির নিরাপত্তা নিয়েও মামলা
অন্যদিকে, বাগুইআটির বাসিন্দা রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে (Abhishek Banerjee) অভিষেকের কনভয়ের বিরুদ্ধে পৃথক মামলা হয়েছে। অভিযোগ, চলন্ত গাড়ির বাইরে পাদানিতে দাঁড়িয়ে থাকেন নিরাপত্তারক্ষীরা। মোটর ভেহিকলস অ্যাক্টের ১২৩ ও ১৮৪ ধারায় বিপজ্জনক যাতায়াত এবং বেপরোয়া গাড়ি চালানোর অভিযোগ আনা হয়েছে।
ED-CBI তদন্ত, বাড়ছে আইনি চাপ
এর পাশাপাশি, দুর্নীতির অভিযোগে অভিষেককে নিয়ে ইডি ও সিবিআইয়ের তদন্ত চলছে। সইয়ের অমিল সংক্রান্ত তদন্তও তাঁর আইনি জটিলতা বাড়িয়েছে। সম্প্রতি বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশ বিজয়বর্গীয়র দায়ের করা মানহানির মামলায় মধ্যপ্রদেশ হাই কোর্ট (Abhishek Banerjee) অভিষেককে দেওয়া অন্তর্বর্তী সুরক্ষা প্রত্যাহার করেছে। ডায়মন্ড হারবারের ‘সেবাশ্রয়’ কর্মসূচি নিয়েও দুর্নীতির অভিযোগ উঠেছে।
উল্লেখ্য, কালীঘাটের সংঘর্ষের তদন্তে এখন পুলিশের নজর সিসিটিভি ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বয়ানের দিকে।













