আলোর উৎসব দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন (PM Narendra Modi) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধির কামনা করে দেশবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দিলেন তিনি। অন্যদিকে, বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীর শততম জন্মদিনে তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের নানা অধ্যায় স্মরণ করে বিশেষ নিবন্ধ লিখলেন প্রধানমন্ত্রী। দেশভাগের যন্ত্রণা থেকে জরুরি অবস্থা, রাম রথযাত্রা থেকে বিজেপির উত্থান—আডবাণীর রাজনৈতিক অবদান তুলে ধরার পাশাপাশি ১৯৯১ সালের গান্ধীনগর লোকসভা নির্বাচনে তাঁর হয়ে প্রচারে অংশ নেওয়ার স্মৃতিও ভাগ করে নিলেন মোদি।
Table of Contents
আডবাণীর জন্মদিনে স্মৃতিচারণ মোদির
৮ নভেম্বর, ১৯২৭ সালে করাচিতে জন্মগ্রহণ করেন লালকৃষ্ণ আডবাণী। রবিবার তাঁর শততম জন্মদিন উপলক্ষ্যে সোশ্যাল মিডিয়া X-এ একটি বিশেষ নিবন্ধ প্রকাশ করেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। সেখানে ১৯৪৭ সালের দেশভাগের সময় সিন্ধ ছেড়ে আসার যন্ত্রণা থেকে শুরু করে ভারতীয় রাজনীতিতে তাঁর দীর্ঘ যাত্রার কথা তুলে ধরেন তিনি। মোদির কথায়, সমস্ত প্রতিকূলতার মধ্যেও কোনও তিক্ততা মনে না রেখে নতুন করে জীবন গড়েছিলেন আডবাণী।
বিজেপির সভাপতি হিসেবে তাঁর তিন দফার দায়িত্ব পালন, জনসংঘকে শক্তিশালী করা এবং দলের সাংগঠনিক ভিত গড়ে তোলার ক্ষেত্রেও তাঁর অবদানের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ১৯৮৯ সালে কংগ্রেসের আসনসংখ্যা ৪০০ থেকে ২০০-র নীচে নেমে আসা এবং ১৯৯৬ সালে বিজেপির প্রথমবার একক বৃহত্তম দল হয়ে ওঠার রাজনৈতিক প্রেক্ষাপটও তুলে ধরেন তিনি। তিনি আরও লিখেছেন, “ইতিহাস সাক্ষ্য দেয় যে, দুজন শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতার পক্ষে প্রতিযোগী না হয়ে সহযোগিতা করে কয়েক দশক ধরে একসঙ্গে কাজ করা বিরল। আডবাণী জি এবং অটল জি এক অসাধারণ দৃষ্টান্ত স্থাপন করেছেন। একসঙ্গে তাঁরা ভারতীয় রাজনীতির গতিপথ বদলে দিয়েছিলেন।”
১৯৯১ সালের গান্ধীনগর নির্বাচনের স্মৃতি
আডবাণীর সঙ্গে নিজের রাজনৈতিক জীবনের একটি বিশেষ স্মৃতি ভাগ করে নেন মোদি (PM Narendra Modi)। ১৯৯১ সালের লোকসভা নির্বাচনে গান্ধীনগর-সহ দুটি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন আডবাণী। সেই সময় তাঁর মনোনয়নপত্র তৈরি করতে সাহায্য করেছিলেন মোদি। এমনকী নির্বাচনী প্রচারেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী জানান, গান্ধীনগরের ভোটার হিসেবে একাধিকবার আডবাণীকে ভোট দিয়েছেন তিনি।
জরুরি অবস্থা ও রাম রথযাত্রার প্রসঙ্গ
১৯৭৫ সালের জরুরি অবস্থাকে আডবাণীর রাজনৈতিক জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় বলে উল্লেখ করেন মোদি। (PM Narendra Modi) তাঁর কথায়, গণতন্ত্র রক্ষার লড়াইয়ে সামনের সারিতে ছিলেন এই প্রবীণ নেতা। ‘A Prisoner’s Scrap-Book’ বইয়ে জরুরি অবস্থার অভিজ্ঞতার কথাও তুলে ধরেছিলেন আডবাণী।
পাশাপাশি সোমনাথ থেকে অযোধ্যা পর্যন্ত রাম রথযাত্রাকে ভারতীয় রাজনীতির অন্যতম গুরুত্বপূর্ণ মুহূর্ত বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, এই যাত্রার পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত যুক্ত থাকার সুযোগ পাওয়া তাঁর কাছে বিশেষ সম্মানের। আডবাণীর গ্রেফতারি এবং রামমন্দিরের প্রশ্নে বিজেপির অনড় অবস্থানের কথাও স্মরণ করেন তিনি।
দীপাবলিতে দেশবাসীকে শুভেচ্ছা মোদির
অন্যদিকে, দীপাবলি উপলক্ষে X-এ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রী লেখেন, “সবাইকে দীপাবলীর শুভেচ্ছা। দেশ জুড়ে আমার পরিবারের সদস্যদের জানাই অশেষ দীপাবলির শুভেচ্ছা।” শনিবার প্রকাশিত ভিডিয়ো বার্তাতেও তিনি (PM Narendra Modi) বলেন, “আলোর উৎসব অন্ধকারের বিরুদ্ধে আমাদের অঙ্গীকারের প্রতীক।” সকলের সুখ, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে তিনি জানান, প্রতি বছরের মতো এবারও দেশের সাহসী সেনা জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করবেন।
সেনাদের সঙ্গে উৎসব, উপরাষ্ট্রপতির সঙ্গেও সাক্ষাৎ
দীপাবলির প্রাক্কালে উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনের সঙ্গেও সাক্ষাৎ করেন (PM Narendra Modi) প্রধানমন্ত্রী। উপরাষ্ট্রপতির দফতরের তরফে X-এ জানানো হয়, উপরাষ্ট্রপতি ভবনে দুই নেতা দীপাবলির শুভেচ্ছা বিনিময় করেছেন।
Met Vice President Thiru CP Radhakrishnan Ji and exchanged Diwali greetings. @VPIndia @CPR_VP https://t.co/wRIchNUGhv
— Narendra Modi (@narendramodi) November 7, 2026
উল্লেখ্য, ৮ নভেম্বর কার্তিক অমাবস্যায় দেশজুড়ে পালিত হচ্ছে দীপাবলি। ঘরে ঘরে প্রদীপ জ্বালানো, আলোকসজ্জা, লক্ষ্মী-গণেশের পুজো, মিষ্টি বিতরণ এবং প্রিয়জনদের সঙ্গে উৎসব উদযাপনে মেতেছেন সাধারণ মানুষ। এই উৎসবের মধ্য দিয়ে দেশজুড়ে ছড়িয়ে পড়ছে আনন্দ, সম্প্রীতি ও নতুন আশার বার্তা।













