দিল্লির দূষণ পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। টানা ছ’দিন ধরে বিষাক্ত বাতাসের কবলে রাজধানী। শনিবারও দিল্লির একাধিক এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI) ৪০০ পেরিয়ে গিয়েছে। (North India Stubble Burning) এরই মধ্যে শুক্রবার, ৬ নভেম্বর, উত্তর ভারতের সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৫৮৯টি ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা সামনে এসেছে। নাসার উপগ্রহচিত্রেও ধরা পড়েছে বিস্তীর্ণ কৃষিজমিতে আগুনের একাধিক হটস্পট এবং ধোঁয়াশার চাদর।
Table of Contents
দিল্লির একাধিক এলাকায় AQI ৪০০ পার
কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর ৭ নভেম্বর সকাল ৬টা ৫ মিনিটের তথ্য অনুযায়ী, দিল্লির আইআইটি এলাকায় সর্বোচ্চ AQI ৪৪২। পাঞ্জাবি বাগে ৪৩৩, মুন্ডকা ও জাহাঙ্গিরপুরীতে ৪২১ এবং রোহিণীতে ৪১৮। নজফগড়ে ৪১৩, দিল্লি বিশ্ববিদ্যালয়ের নর্থ ক্যাম্পাসে ৪১২ এবং আইটিও-তে ৪০৩। অন্যদিকে, আনন্দ বিহারে AQI ২৭৬ এবং ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৪০। (North India Stubble Burning)
৫৮৯টি ঘটনার মধ্যে পাঞ্জাবেই ৩৫৭
1/4: Stubble burning across India and Pakistan increasingly appears to be shifting towards daytime concealment to avoid satellite detection. The resulting smoke contributes to severe air pollution and deteriorating AQI levels across both countries. https://t.co/RRzYTI6ecC
— Brian (@BrianE6B) November 6, 2026
৬ নভেম্বরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, পাঞ্জাবে সর্বাধিক ৩৫৭টি খড় পোড়ানোর ঘটনা ঘটেছে। মধ্যপ্রদেশে ১৩৯টি এবং রাজস্থানে ৫৮টি। উত্তরপ্রদেশে ২৩টি, হরিয়ানায় ৯টি এবং উত্তরাখণ্ডে ৩টি ঘটনা নথিভুক্ত হয়েছে। দিল্লিতে কোনও ঘটনা ঘটেনি।
(North India Stubble Burning) ১৫ সেপ্টেম্বর থেকে এখনও পর্যন্ত সাতটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ৬,২২৬টি খেতের আগুনের ঘটনা রেকর্ড হয়েছে। এর মধ্যে পাঞ্জাবে ৩,১৪৪টি, মধ্যপ্রদেশে ১,২২০টি, রাজস্থানে ১,০৯৭টি, উত্তরপ্রদেশে ৪৭৯টি, উত্তরাখণ্ডে ১৯৫টি, হরিয়ানায় ৮৯টি এবং দিল্লিতে ২টি ঘটনা ঘটেছে।
নাসার উপগ্রহচিত্রে ধরা পড়ল আগুনের হটস্পট
(North India Stubble Burning) নাসার ফায়ার ইনফরমেশন ফর রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম (FIRMS)-এর ৬ নভেম্বরের উপগ্রহচিত্রে উত্তর-পশ্চিম ভারতের বিস্তীর্ণ এলাকায় আগুনের একাধিক হটস্পট দেখা গিয়েছে। পাশাপাশি অঞ্চলজুড়ে ছড়িয়ে থাকা ধোঁয়াশাও স্পষ্ট হয়েছে।
স্থানীয় দূষণ, প্রতিকূল আবহাওয়া এবং মরশুমি ফসলের অবশিষ্টাংশ পোড়ানোর ঘটনা—এই তিনের সম্মিলিত প্রভাবে দিল্লি-এনসিআর অঞ্চলের বায়ুদূষণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে।













