(Microsoft Outage) বিশ্বজুড়ে Microsoft-এর একাধিক পরিষেবায় বড়সড় প্রযুক্তিগত বিভ্রাট। Outlook, Microsoft 365, Teams, Copilot এবং OneDrive-এর মতো গুরুত্বপূর্ণ অ্যাপ ব্যবহার করতে গিয়ে সমস্যায় পড়েছেন কয়েক লাখ ব্যবহারকারী। বিশেষ করে আমেরিকা মহাদেশের বিভিন্ন প্রান্ত থেকে বেশি সংখ্যক অভিযোগ জমা পড়েছে, বাদ যায়নি ভারতও। পরিষেবা বিভ্রাটের জেরে ইমেল আদানপ্রদান থেকে শুরু করে অফিসের জরুরি কাজ, সবেতেই তৈরি হয়েছে সমস্যা। পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত পরিষেবা স্বাভাবিক করার চেষ্টা করছে Microsoft।
Table of Contents
৭৪টি দেশ ও অঞ্চলে পরিষেবা বিভ্রাট
(Microsoft Outage) আউটেজ পর্যবেক্ষণকারী ওয়েবসাইট Downdetector-এর তথ্য অনুযায়ী, ১২ নভেম্বর ৭৪টি দেশ ও অঞ্চলে Microsoft-এর বিভিন্ন পরিষেবা নিয়ে অভিযোগ জমা পড়ে। আমেরিকায় ৩৯ হাজারেরও বেশি ব্যবহারকারী সমস্যার কথা জানান। পরবর্তী সময়ে অভিযোগের সংখ্যা আরও বেড়ে যায়। Outlook, Teams, Copilot, OneDrive-সহ Microsoft 365-এর একাধিক পরিষেবা ব্যবহারে সমস্যার মুখে পড়েন গ্রাহকরা।
Exchange Online নিয়েও সমস্যা
এই বিভ্রাটের অন্যতম প্রভাব পড়ে Exchange Online-এ। এটি Microsoft-এর ইমেল পরিষেবা, যা বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানে ব্যবহৃত হয়। একাধিক পদ্ধতিতে নিজেদের মেলবক্সে প্রবেশ করতে পারছিলেন না ব্যবহারকারীরা। কারও Outlook সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, আবার কারও ইনবক্স খুলতে দীর্ঘ সময় লাগছিল। ডেস্কটপ ও মোবাইল, দুই মাধ্যমেই সমস্যার অভিযোগ ওঠে। (Microsoft Outage)
বিভ্রাট স্বীকার Microsoft-এর
(Microsoft Outage) সমস্যার কথা স্বীকার করে তদন্ত শুরু করে Microsoft। সংস্থার সরকারি Microsoft 365 Status অ্যাকাউন্ট থেকে X-এ জানানো হয়, “আমেরিকা মহাদেশের বিভিন্ন অঞ্চলে একাধিক সংযোগ পদ্ধতির মাধ্যমে Exchange Online মেলবক্স ব্যবহার করতে গিয়ে গ্রাহকদের সমস্যার খবর আমরা খতিয়ে দেখছি।”
এই ঘটনার জন্য EX1550543 নামে একটি ইনসিডেন্ট নম্বরও প্রকাশ করা হয়। Microsoft 365 অ্যাডমিন সেন্টারের মাধ্যমে প্রশাসকরা এই সংক্রান্ত আপডেট দেখতে পারবেন।
১৩০ হাজারের বেশি অভিযোগ, চলছে সমস্যা সমাধানের চেষ্টা
পরবর্তী আপডেটে Microsoft জানায়, এই সমস্যার প্রভাব বিশ্বের যে কোনও অঞ্চলের Microsoft 365 ব্যবহারকারীর উপর পড়তে পারে। সংস্থার বক্তব্য, “পরিষেবার উপর প্রভাব কমাতে আমরা কাজ করছি।”
বিশ্বব্যাপী নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ট্র্যাফিক অন্য পথে পরিচালিত করে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে Microsoft। একাধিক অঞ্চলে পরিষেবার উপর অতিরিক্ত চাপ তৈরি হওয়ায় এই সমস্যা হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি OpenAI ও Anthropic-এর বিভিন্ন টুলে ব্যবহৃত Microsoft কানেক্টরগুলিও প্রভাবিত হওয়ার খবর সামনে এসেছে।
Downdetector-এ Outlook, Teams ও Copilot নিয়ে অভিযোগের সংখ্যা ১ লক্ষ ৩০ হাজার ছাড়িয়েছে। তবে প্রাথমিক বিবৃতিতে বিভ্রাটের নির্দিষ্ট কারণ জানায়নি Microsoft। (Microsoft Outage)














