প্রযুক্তি সংস্থা Nvidia-র CEO (Jensen Huang) জেনসেন হুয়াংকে ঘিরে আন্তর্জাতিক মহলে তীব্র চাঞ্চল্য। চিনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ ওঠা এক ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা প্রকাশ্যে আসতেই বিতর্কের কেন্দ্রে তিনি। এবার সংস্থার কর্মীদের পাঠানো ইমেলে নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করলেন হুয়াং। ৪১ বছরের দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতার জন্য ক্ষমাও চাইলেন। একই সঙ্গে চিনের গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এই ঘটনায় ইতিমধ্যেই স্বাধীন তদন্ত শুরু করেছে Nvidia-র পরিচালন পর্ষদ।
Table of Contents
কে এই অ্যালিস হুয়াং?
দ্য নিউ ইয়র্ক টাইমসের ২৯ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, অ্যালিস হুয়াং ওরফে হুয়াং লে নামে এক চিনা ব্যবসায়ীর সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয়েছিল (Jensen Huang) Nvidia CEO-র। সিঙ্গাপুরের ডেটা সেন্টার সংস্থা মেগাস্পিডের শীর্ষকর্তা ছিলেন অ্যালিস। আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলির সন্দেহ, চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রণালয় তাঁকে নিয়োগ করে Nvidia-র প্রধানের কাছ থেকে তথ্য সংগ্রহ এবং সংস্থার চিনে উন্নত AI চিপ বিক্রির নীতিতে প্রভাব বিস্তারের চেষ্টা করেছিল। তবে এই অভিযোগের কোনও প্রকাশ্য প্রমাণ নেই।
Resulta que Jensen Huang, CEO de NVIDIA, tenía un amorío con Alice Huang, ejecutiva de Megaspeed, sospechosa de trabajar para la inteligencia china. Y según le robó más que el corazón, porque podría haberle sacado información estratégica. 🍿 https://t.co/qIaevVpGs7
— Meredith Gay 🛋️✨ (@MerGarza) November 9, 2026
৪.৮ বিলিয়ন ডলারের চিপ রহস্য
সংস্থার ব্যবসায়িক নথি অনুযায়ী, ২০২৩ সালে মেগাস্পিড নাম নেওয়া সংস্থাটির সঙ্গে যুক্ত ছিলেন অ্যালিস। ২০২৪ সালের জুন থেকে ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে সংস্থাটির মালয়েশিয়ার সহযোগী প্রতিষ্ঠান অন্তত ৪.৮ বিলিয়ন ডলারের AI সরঞ্জাম কিনেছিল, যার মধ্যে Nvidia-র চিপও ছিল। দক্ষিণ-পূর্ব এশিয়ায় ডেটা সেন্টার তৈরি করে চিনা গ্রাহক, এমনকী আলিবাবাকে কম্পিউটিং পরিষেবা দেওয়ার অভিযোগও সামনে এসেছে। আমেরিকার তদন্তকারীদের সন্দেহ, কিছু চিপ বেআইনিভাবে চিনে পাঠানো হয়েছিল। যদিও Nvidia জানিয়েছে, তারা আইন মেনেই ব্যবসা করেছে এবং চিপ পাচারের কোনও প্রমাণ পায়নি।
‘সম্পূর্ণ স্বাভাবিক ছিল সম্পর্ক’
🇺🇸🇨🇳 FLASH | Jensen Huang, patron de Nvidia, présente ses excuses après avoir reconnu une LIAISON avec une femme soupçonnée D’ESPIONNAGE pour Pékin. Le groupe ouvre une enquête indépendante. Il reste PDG, avec le soutien du conseil d’administration. Nvidia affirme n’avoir aucune raison de croire que ses secrets ou la sécurité nationale américaine aient été compromis.
— Cerfia (@CerfiaFR) November 8, 2026
প্রাথমিক অভিযোগ সামনে আসার পর (Jensen Huang) হুয়াং বলেছিলেন, মেগাস্পিডের সঙ্গে তাঁদের সম্পর্ক ছিল সম্পূর্ণ স্বাভাবিক। তাঁর কথায়, “মেগাস্পিডকে কেন্দ্র করেই আমাদের সম্পর্ক ও কথাবার্তা ছিল। সবকিছুই ছিল সম্পূর্ণ স্বাভাবিক, এর মধ্যে অস্বাভাবিক কিছুই ছিল না।” অ্যালিসের বিরুদ্ধে আমেরিকান সরকারের সন্দেহের বিষয়েও তাঁকে কিছু জানানো হয়নি বলে দাবি করেছিলেন তিনি।
স্ত্রী ও কর্মীদের কাছে ক্ষমা
কর্মীদের উদ্দেশে ইমেলে (Jensen Huang) হুয়াং লেখেন, “আমি আমার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছি। আমার কাজের কারণে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছে। আমি যা করেছি, তার কোনও অজুহাত হতে পারে না।” পরিবারের কাছে ক্ষমা চেয়ে তাঁর বক্তব্য, “আমি যা করেছি এবং তার ফলে যে কষ্ট দিয়েছি, তার সম্পূর্ণ দায়ভার আমার।” পাশাপাশি তিনি জানান, “আমি এই তদন্তকে সমর্থন করছি এবং তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করব।”
স্বাধীন তদন্তে Nvidia-র বোর্ড
রবিবার Nvidia-র বোর্ড জানায়, স্বাধীন পরিচালকদের একটি কমিটি বাইরের আইনজীবীদের সাহায্যে তদন্ত করবে। সংস্থার দাবি, এখনও পর্যন্ত জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপন তথ্য ফাঁস হওয়ার কোনও কারণ পাওয়া যায়নি। আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও বিষয়টিকে ‘অভ্যন্তরীণ কর্পোরেট বিষয়’ বলে মন্তব্য করেছেন। অন্যদিকে, চিনের দূতাবাস অভিযোগগুলিকে ‘ভিত্তিহীন অপবাদ’ বলে উড়িয়ে দিয়েছে। সিঙ্গাপুরের স্বরাষ্ট্র মন্ত্রকও অ্যালিসকে নিয়ে প্রকাশিত কিছু গোয়েন্দা-তথ্যের দাবি খারিজ করেছে।
আগামী ১৮ নভেম্বর আমেরিকায় কংগ্রেসের তিন রিপাবলিকান কমিটির চেয়ারম্যান (Jensen Huang) জেনসেন হুয়াংকে বৈঠকে হাজির হওয়ার অনুরোধ জানিয়েছেন। ফলে ব্যক্তিগত সম্পর্কের বিতর্ক ছাপিয়ে এখন Nvidia-র ব্যবসা, চিপ রফতানি এবং আমেরিকার জাতীয় নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে।














