ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

সন্ধ্যায় হাঁটতে বেরিয়ে উধাও, বোস্টনে নিখোঁজ ২৩ বছরের ভারতীয় পড়ুয়া

Published on: November 7, 2026
Sreeja Reddy Koya Missing
---Advertisement---

আমেরিকায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে পাড়ি দিয়েছিলেন তেলঙ্গানার ২৩ বছরের তরুণী। কিন্তু সন্ধ্যায় বাড়ি থেকে হাঁটতে বেরিয়ে আর ফেরেননি তিনি। (Sreeja Reddy Koya Missing) ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয়ের (UMass) স্নাতকোত্তর স্তরের পড়ুয়া শ্রীজা রেড্ডি কোয়া-র নিখোঁজ হওয়ার ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে বোস্টনে। তাঁকে খুঁজতে সাধারণ মানুষের সাহায্য চেয়েছে স্থানীয় পুলিশ। মেয়ের কোনও খোঁজ না পেয়ে উৎকণ্ঠায় পরিবারের সদস্যরাও।

২ নভেম্বর থেকে নিখোঁজ শ্রীজা

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২ নভেম্বর রাত প্রায় ৯ টা ৪৫ মিনিটে বোস্টনের ডরচেস্টারে এডিসন গ্রিন এলাকার কাছে নিজের বাড়ি থেকে সন্ধ্যায় হাঁটতে বেরিয়েছিলেন শ্রীজা। তারপর আর ফিরে আসেননি। দীর্ঘক্ষণ তাঁর খোঁজ না পেয়ে বন্ধুরা পুলিশকে খবর দেন। তাঁর মোবাইল ফোনের লোকেশন শেষবার একটি সমুদ্রসৈকতের কাছাকাছি এলাকায় পাওয়া গিয়েছিল বলে খবর। তবে এখনও তাঁর সন্ধান মেলেনি।(Sreeja Reddy Koya Missing)

কারসন বিচ ও হারবার পয়েন্টে খোঁজ

(Sreeja Reddy Koya Missing) বোস্টন পুলিশ বিভাগের তরফে নিখোঁজ সংক্রান্ত সতর্কতা জারি করা হয়েছে। পুলিশের অনুমান, কারসন বিচ অথবা হারবার পয়েন্ট এলাকায় থাকতে পারেন শ্রীজা। তাঁকে খুঁজে পেতে সাধারণ মানুষের কাছে তথ্য চাওয়া হয়েছে। শ্রীজার বিষয়ে কোনও তথ্য থাকলে ৯১১ নম্বরে যোগাযোগ করার আবেদন জানিয়েছে পুলিশ।

কী পরেছিলেন শ্রীজা?

বিশ্ববিদ্যালয়ের তরফেও সোশ্যাল মিডিয়ায় নিখোঁজ পড়ুয়ার সন্ধান চেয়ে আবেদন জানানো হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, নিখোঁজ হওয়ার সময় শ্রীজার পরনে ছিল কালো জ্যাকেট ও ধূসর জিন্স। তাঁর পায়ে কোনও জুতো ছিল না। পাশাপাশি তিনি মানসিক স্বাস্থ্যজনিত সংকটের মধ্যে থাকতে পারেন বলেও সতর্ক করেছে বিশ্ববিদ্যালয়।(Sreeja Reddy Koya Missing)

২০২৫ সালে উচ্চশিক্ষার জন্য আমেরিকায় পাড়ি

শ্রীজার বাড়ি তেলঙ্গানার নালগোন্ডা জেলার কানাগাল মণ্ডলের শাব্দুল্লাপুরম গ্রামে। তাঁর বাবা কোয়া যাদগিরি রেড্ডি এবং মা রূপা। ২০২৫ সালে MS ডিগ্রি অর্জনের জন্য আমেরিকায় যান তিনি। আর প্রায় ছয় মাসের মধ্যেই তাঁর পড়াশোনা শেষ হওয়ার কথা ছিল। নিখোঁজ হওয়ার দিন ক্লাসে যোগ দেওয়ার পাশাপাশি পার্ট টাইম কাজও করেছিলেন শ্রীজা। পরে অন্য তেলুগু পড়ুয়াদের সঙ্গে ভাগ করে থাকা নিজের আবাসনে ফিরেছিলেন বলে স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন।

তৎপর প্রশাসন ও প্রবাসী সংগঠন

(Sreeja Reddy Koya Missing) শ্রীজাকে নিরাপদে খুঁজে বের করতে ভারতীয় দূতাবাস, বিদেশ মন্ত্রক (MEA), বোস্টন পুলিশ এবং সংশ্লিষ্ট আধিকারিকদের মধ্যে সমন্বয়ের আবেদন জানিয়েছেন তেলঙ্গানার সড়ক ও ভবনমন্ত্রী কোমাটিরেড্ডি ভেঙ্কট রেড্ডি। অন্যদিকে, তেলুগু অ্যাসোসিয়েশন অফ নর্থ আমেরিকা (TANA)-র কৃষ্ণ প্রসাদ জানিয়েছেন, শ্রীজার বন্ধু এবং স্থানীয় আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রেখে তাঁকে খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে সংগঠনটি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now