ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

৬০০০০০০০০০০০ টাকার সেল, ধনতেরসে কত বিক্রি হলো সোনা-রুপো?

Dhanteras 2026
---Advertisement---

(Dhanteras 2026) ধনতেরস উপলক্ষে সোনা ও রুপোর কেনাকাটায় জমজমাট ছিল দেশের বাজার। গত ৬ নভেম্বর, শুক্রবার, ধনতেরসে গয়নার দোকানগুলিতে ক্রেতাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সম্প্রতি মূল্যবান ধাতুর দামে কিছুটা পতন হওয়ায় উৎসবের মরশুমে কেনাকাটায় উৎসাহ বেড়েছে। প্রাথমিক হিসাব অনুযায়ী, সোনার বিক্রির অঙ্ক প্রায় ৬০ হাজার কোটি টাকা। তবে দাম বেশি থাকায় সোনার বিক্রির পরিমাণ গত বছরের তুলনায় প্রায় একই রয়েছে।

সোনার বিক্রি ৬০ হাজার কোটি

অল ইন্ডিয়া জেম অ্যান্ড জুয়েলারি ডোমেস্টিক কাউন্সিলের (GJC) চেয়ারম্যান রাজেশ রোকড়ে জানিয়েছেন, ধনতেরসে দেশজুড়ে সোনার ব্যবসার অঙ্ক প্রায় ৬০ হাজার কোটি টাকা। (Dhanteras 2026) গত বছরের তুলনায় বিক্রির মূল্য বেড়েছে ১৫-২০ শতাংশ। অন্যদিকে, রুপোর বিক্রির মূল্য ৩০ শতাংশ এবং পরিমাণ ১০ শতাংশ বাড়তে পারে বলে অনুমান GJC-র।

হালকা গয়না ও ছোট কয়েনে ঝোঁক

বাজারে চাহিদার ধরনেও বদল দেখা গিয়েছে। (Dhanteras 2026) কল্যাণ জুয়েলার্স-এর এক্সিকিউটিভ ডিরেক্টর রমেশ কল্যাণরামন বলেন, সোনার দাম কমার ফলে উৎসবের কেনাকাটায় বাড়তি গতি এসেছে। ভারী গয়নার পরিবর্তে হালকা পেনড্যান্ট, চেন, চুড়ি এবং ১-৫ গ্রামের সোনার কয়েন কিনেছেন অনেকে। ১৮, ১৪ ও ৯ ক্যারেটের গয়নাতেও আগ্রহ বেড়েছে। কামা জুয়েলারির ম্যানেজিং ডিরেক্টর কলিন শাহ জানিয়েছেন, তাঁদের সংস্থায় গত বছরের তুলনায় গয়না বিক্রি ১০ শতাংশ বেড়েছে। মোট বিক্রির প্রায় অর্ধেকই ১৮ ক্যারেটের গয়না।

দাম কমায় বাড়ল কেনাকাটা

(Dhanteras 2026) দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১.৪৬ লক্ষ টাকা। গত ২৯ জানুয়ারির ১.৮৩ লক্ষ টাকার সর্বোচ্চ দাম থেকে অনেকটাই কমেছে। তবে গত বছরের ধনতেরসের ১.৩২ লক্ষ টাকার তুলনায় বেশি। রুপোর দাম কেজিপ্রতি ১.৯২ লক্ষ টাকা, যা জানুয়ারির ৪.০৪ লক্ষ টাকার সর্বোচ্চ দামের তুলনায় কম।

ডিজিটাল সোনা ও হিরেতেও আগ্রহ

ডিজিটাল সোনায় বিশেষত তরুণ প্রজন্মের আগ্রহ বেড়েছে। (Dhanteras 2026) সুপার.মানির প্রতিষ্ঠাতা প্রকাশ সিকরিয়া জানিয়েছেন, মাত্র ১০ টাকা থেকেও ডিজিটাল সোনা কেনার সুযোগ কাজে লাগিয়েছেন ক্রেতারা। পাশাপাশি হিরের গয়না, রুপোর সামগ্রী, গোল্ড ETF এবং সোনার বারের চাহিদাও ছিল।

রাজ ডায়মন্ডস-এর ব্যবস্থাপনা পরিচালক ঈশ্বর সুরানা বলেন, গত বছরের তুলনায় এই উৎসবের মরসুমে কোম্পানির চাহিদায় প্রায় ২০% প্রবৃদ্ধি হয়েছে, পাশাপাশি শোরুমে ক্রেতাদের আনাগোনা এবং অগ্রিম বুকিংও বৃদ্ধি পেয়েছে। সেনকো গোল্ডের বিক্রির মূল্য ২৫ শতাংশের বেশি এবং PC Jewellers-এর বিক্রির পরিমাণ ৩০-৩৫ শতাংশ বেড়েছে। PNG Jewellers-এর অনুমান, গত বছরের তুলনায় ব্যবসায় ২৫-৩০ শতাংশ অতিরিক্ত বৃদ্ধি হয়েছে। অল ইন্ডিয়া জুয়েলার্স অ্যান্ড গোল্ডস্মিথ ফেডারেশনের দাবি, কয়েক দিনের উৎসবের কেনাকাটায় দেশজুড়ে সোনা ও রুপোর ব্যবসা ৬৬ হাজার কোটি টাকা ছাড়িয়েছে। (Dhanteras 2026) দিল্লিতেই বুলিয়ন বাজারে লেনদেন ১০ হাজার কোটি টাকার বেশি।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now