ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

উৎসবের পরেই দুধের দামে ধাক্কা, লিটারপ্রতি ৪ টাকা বাড়াল আমুল

Amul Milk Price Hike
---Advertisement---

উৎসবের মরশুম শেষ হতেই মধ্যবিত্তের পকেটে ফের টান। মাদার ডেয়ারির পর এবার দুধের দাম বাড়ানোর পথে হাঁটল আমুল। (Amul Milk Price Hike) বৃহস্পতিবার, অর্থাৎ আজ থেকে গোটা দেশে প্যাকেটজাত দুধের দাম বাড়িয়েছে সংস্থাটি। নতুন এই মূল্যবৃদ্ধির জেরে দৈনন্দিন বাজারের খরচ আরও বাড়তে চলেছে সাধারণ মানুষের। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঘনঘন বাড়ায় বিপাকে মধ্যবিত্ত।

কোন দুধের দাম কত বাড়ল?

গুজরাট কো-অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন (GCMMF), যারা আমুল ব্র্যান্ডের অধীনে দুধ ও দুগ্ধজাত পণ্য বাজারজাত করে, তাদের তরফে এই মূল্যবৃদ্ধির ঘোষণা করা হয়েছে। সংস্থার প্রধান প্যাকেটজাত দুধের দাম প্রায় ৪-৫ শতাংশ বাড়ানো হয়েছে।

(Amul Milk Price Hike) নতুন দাম অনুযায়ী, আমুলের বহুল বিক্রিত টোনড মিল্ক ‘আমুল তাজা’-র দাম লিটারপ্রতি ২ টাকা বেড়েছে। অন্যদিকে, ‘আমুল গোল্ড’-এর দাম বেড়েছে লিটারপ্রতি ৪ টাকা। অর্থাৎ, এবার থেকে আমুলের দুধ কিনতে আগের তুলনায় বেশি টাকা খরচ করতে হবে ক্রেতাদের।

কেন বাড়ল দুধের দাম?

আমুলের দাবি, দুধ উৎপাদন ও প্রক্রিয়াকরণের খরচ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। পাশাপাশি, গুজরাট-সহ দেশের একাধিক অঞ্চলে বৃষ্টিপাতের ঘাটতি এবং অনিয়মিত বৃষ্টির কারণে পরিস্থিতি আরও কঠিন হয়েছে। দুধ উৎপাদকদের ন্যায্য দাম নিশ্চিত করতে এবং তাঁদের পাশে দাঁড়াতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। (Amul Milk Price Hike)

মাদার ডেয়ারির পর আমুল

উল্লেখ্য, এর আগে মাদার ডেয়ারিও লিটারপ্রতি ২ থেকে ৪ টাকা পর্যন্ত দুধের দাম বাড়ানোর ঘোষণা করেছিল। (Amul Milk Price Hike) পরপর দুই বড় সংস্থার এই সিদ্ধান্তে উৎসবের পরেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে। ফলে নতুন করে চাপে পড়তে পারেন মধ্যবিত্ত ও সাধারণ ক্রেতারা।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now