লাদাখে আসন্ন স্বশাসিত পার্বত্য পরিষদের নির্বাচন ঘিরে নতুন করে উত্তেজনা। প্রতিবাদ কর্মসূচির আগেই তাঁকে বাড়িতে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ তুললেন পরিবেশকর্মী সোনম ওয়াংচুক। (Sonam Wangchuk House Arrest) তাঁর দাবি, বাড়ির বাইরে ২০-২৫ জন পুলিশ ও আধাসেনা মোতায়েন করা হয়েছে। বুধবার প্রতিবাদস্থল থেকে পুলিশ তাঁকে সরিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার পর বৃহস্পতিবার রাতে সমাজমাধ্যমে একটি ভিডিয়ো বার্তায় এই অভিযোগ করেন তিনি। যদিও পুলিশের দাবি, নির্বাচনী বিধিনিষেধ মেনেই এই পদক্ষেপ করা হয়েছে।
Table of Contents
বাড়ির বাইরে পুলিশি পাহারা, কী বললেন ওয়াংচুক?
(Sonam Wangchuk House Arrest) সোনম ওয়াংচুকের অভিযোগ, বুধবার রাত থেকেই তাঁর বাড়ির বাইরে একাধিক পুলিশ ও আধাসেনার গাড়ি, তাঁবু এবং নিরাপত্তাকর্মী মোতায়েন রয়েছেন। দিনের বেলায় বাড়ির চারপাশে সশস্ত্র বাহিনীও রাখা হয়েছে। ফলে কার্যত তাঁর চলাফেরার স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে।
I AM UNDER HOUSE ARREST Dozens of armed guards surround my house while the government version says ‘I have been advised to stay at home’. All for asking uncomfortable questions like… why is the Judicial Enquiry Commission Report (of last year’s killings in Leh) is delayed & a phoney Council election is foisted on people with rocket speed in mid winter. Whole of Ladakh is in protest. My X, Instagram & YouTube reach have been drastically suppressed in the world’s largest democracy. Please help share this message…
— Sonam Wangchuk (@Wangchuk66) November 12, 2026
সমাজমাধ্যমে ভিডিয়ো বার্তায় তিনি বলেন, “আমি গৃহবন্দি। আমার বাড়ির চারপাশে কয়েক ডজন সশস্ত্র নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে। অথচ প্রশাসনের বক্তব্য, আমাকে শুধু বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।” এই পদক্ষেপকে কার্যত গৃহবন্দি করারই নামান্তর বলে দাবি করেন তিনি।
কেন প্রতিবাদে নামার প্রস্তুতি?
লেহ অ্যাপেক্স বডি (LAB) এবং কার্গিল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (KDA) নেতাদের সঙ্গে ওয়াংচুকও একটি অবস্থান বিক্ষোভের প্রস্তুতি নিচ্ছিলেন। আগামী ৪ ডিসেম্বর লাদাখে অটোনমাস হিল ডেভেলপমেন্ট কাউন্সিলের নির্বাচন হওয়ার কথা। শীতের মধ্যে নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন তিনি। (Sonam Wangchuk House Arrest)
ওয়াংচুকের কথায়, “শীতকালে নির্বাচন আয়োজন গ্রহণযোগ্য নয়। লাদাখের একটা বড় অংশের মানুষ সেই সময় অঞ্চলটির বাইরে থাকবেন।” তাঁর অভিযোগ, হিল কাউন্সিলগুলিকে কার্যত ক্ষমতাহীন করে রাখা হয়েছে এবং তাদের হাতে যথেষ্ট প্রশাসনিক ক্ষমতা নেই।
বিচারবিভাগীয় তদন্তের রিপোর্ট নিয়েও প্রশ্ন
গত বছরের ২৪ সেপ্টেম্বর লেহতে সংঘর্ষ ও মৃত্যুর ঘটনার তদন্তে গঠিত কমিশন অফ ইনকোয়ারির রিপোর্ট প্রকাশের দাবিও তুলেছেন ওয়াংচুক। তাঁর অভিযোগ, রিপোর্ট প্রকাশে অযথা বিলম্ব করা হচ্ছে এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে।
তিনি দাবি করেন, লাদাখের বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচি সফল হয়েছে এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। পাশাপাশি তাঁর অভিযোগ, বিশ্বের বৃহত্তম গণতন্ত্রে তাঁর এক্স, ইনস্টাগ্রাম ও ইউটিউবের প্রচার বা রিচ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া হয়েছে। দেশবাসীকে লাদাখের আন্দোলনের পাশে দাঁড়ানোর আবেদনও জানিয়েছেন তিনি। (Sonam Wangchuk House Arrest)
কী বলছে লাদাখ পুলিশ?
অন্যদিকে, পুলিশের বক্তব্য, নির্বাচন চলাকালীন লেহ পুরসভার এলাকায় জনসভা, বিক্ষোভ ও অন্যান্য জমায়েত নিয়ন্ত্রণে চিফ ইলেক্টোরাল অফিসার এবং লেহর জেলাশাসকের জারি করা নিষেধাজ্ঞা মেনেই এই পদক্ষেপ করা হয়েছে। (Sonam Wangchuk House Arrest)
তবে নিজের চলাফেরায় বিধিনিষেধ আরোপের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুঁশিয়ারি দিয়েছেন ওয়াংচুক। ম্যাজিস্ট্রেট, হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট—প্রয়োজনে সব আইনি মঞ্চেই যাওয়ার কথা জানিয়েছেন তিনি। তাঁর প্রশ্ন, আনুষ্ঠানিকভাবে গ্রেফতার না করে কীভাবে একজন মানুষকে শান্তিপূর্ণ প্রতিবাদে অংশ নিতে বাধা দেওয়া যায়?













