ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি, কাশ্মীরে CRPF হামলায় সন্দেহের কেন্দ্রে লতিফ

Lateef Bhat
---Advertisement---

সম্প্রতি কাশ্মীরে সেনাদের উপর হামলার ঘটনায় ফের জঙ্গিদের যোগের আশঙ্কা করছে বিভিন্ন মহল। বুধবার কুলগামে CRPF-এর টহলদারি দলের উপর হামলার ঘটনায় এবার সন্দেহের তির লস্কর-ই-তইবার (LeT) জঙ্গি মহম্মদ লতিফ ভাট ওরফে লতিফ ভাটের দিকে। নিরাপত্তা সংস্থাগুলির অনুমান, উপত্যকার অন্যতম মোস্ট ওয়ান্টেড এই জঙ্গিই হামলার নেপথ্যে থাকতে পারে। আচমকা গুলি চালিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ার যে কৌশল হামলাকারীরা নিয়েছিল, তার সঙ্গে জুলাই মাসের একাধিক জঙ্গি হামলার মিল খুঁজে পেয়েছেন তদন্তকারীরা।

১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি, মিলল পুরনো হামলার যোগসূতত্র

পুলিশের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, হামলার সময় CRPF জওয়ানরা নিজেদের বাঁচাতে আড়াল নেওয়ার চেষ্টা করছেন। মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে প্রায় ৩০ রাউন্ড গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় CRPF। এরপরই ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায় হামলাকারী। তদন্তকারীদের দাবি, ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কার্তুজের খোলের সঙ্গে আগের কয়েকটি হামলায় পাওয়া কার্তুজের মিল রয়েছে। ফলে একই জঙ্গি গোষ্ঠীর জড়িত থাকার সন্দেহ আরও জোরাল হয়েছে। (Lateef Bhat Kashmir CRPF Attack)

নিরাপত্তা সংস্থাগুলির অনুমান, কুলগামের বাসিন্দা লতিফ বর্তমানে পাকিস্তানি জঙ্গিদের সঙ্গে যোগাযোগ রেখে দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন গোপন ডেরায় যাতায়াত করছে। স্থানীয় ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের সাহায্যেই সে নিজের নেটওয়ার্ক চালাচ্ছে।

কে এই লতিফ ভাট?

লতিফ ভাট লস্কর-ই-তইবার ছায়া সংগঠন ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (TRF)-এর সঙ্গে যুক্ত। শোপিয়ানে পাঁচ দিন ধরে চলা একটি সংঘর্ষের সময় লস্কর কমান্ডার জাকির গনাইয়ের সঙ্গে সেও নিরাপত্তাবাহিনীর ঘেরাটোপে পড়েছিল। সেই অভিযানে জাকিরের মৃত্যু হলেও পালিয়ে যেতে সক্ষম হয় লতিফ।

দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছিল সে। পরে কুলগামের সরকারি ডিগ্রি কলেজে ভর্তি হলেও পড়াশোনা শেষ করেনি। এরপর খ্রেওয়ানে একটি বিডিং মেশিনের ইউনিটে কাঠমিস্ত্রির কাজ শুরু করে। ২০২৫ সালের ১৯ নভেম্বর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায় লতিফ। পরিবারের তরফে থানায় নিখোঁজ ডায়েরিও করা হয়েছিল। তদন্তকারীদের দাবি, সেই সময় থেকেই সে গা ঢাকা দিয়ে জঙ্গি সংগঠনে যোগ দেয়।

মাথার দাম ১৫ লক্ষ টাকা, শুরু তল্লাশি

চলতি বছরে অনন্তনাগের লালচকে এক পুলিশকর্মীকে হত্যা এবং ৩১ জুলাই কুলগামে পরিযায়ী শ্রমিকদের হত্যার ঘটনায়ও লতিফের নাম জড়িয়েছে। সম্প্রতি শ্রীনগরেও তাকে দেখা গিয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর। তার সন্ধান দিতে ১৫ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করে পোস্টার প্রকাশ করেছে পুলিশ। সেই পোস্টারে আরও তিনজন পাকিস্তান অধিকৃত কাশ্মীরে (PoK) থাকা জঙ্গির ছবি রয়েছে।

এদিকে, লতিফের যোগাযোগের জাল ভাঙতে দক্ষিণ কাশ্মীরজুড়ে ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে নিরাপত্তাবাহিনী। গোয়েন্দাদের আশঙ্কা, সীমান্তের ওপার থেকে ফের বড়সড় হামলার নির্দেশ পেয়েছে উপত্যকার জঙ্গিরা। কুলগামের ঘটনাকে সেই নতুন হামলার প্রস্তুতির ইঙ্গিত বলেই মনে করছেন তদন্তকারীরা।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now