ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভাসানের মিষ্টি আনতে গিয়ে মর্মান্তিক পরিণতি; নরেন্দ্রপুরে বাইক দুর্ঘটনায় মৃত্যু যুবকের

---Advertisement---

উৎসবের আনন্দ মুহূর্তে পরিণত হল বিষাদে। কালীপুজোর প্রতিমা বিসর্জনের জন্য মিষ্টি কিনে বাড়ি ফেরার পথেই মর্মান্তিক বাইক দুর্ঘটনার শিকার হলেন এক যুবক। (Narendrapur Bike Accident) প্রাণ গেল ২৮ বছরের বিশ্বজিৎ দর্জির। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাঁর সঙ্গীও। এই ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের কাদারহাট এলাকায়।

মিষ্টি কিনে ফেরার পথেই দুর্ঘটনা

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত বিশ্বজিৎ দর্জি নরেন্দ্রপুর থানার অন্তর্গত কাদারহাট এলাকার বাসিন্দা। পেশায় তিনি গাড়িচালক ছিলেন। কালীপুজোর প্রতিমা বিসর্জনের জন্য মিষ্টি কিনতে গিয়েছিলেন তিনি। সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার কবলে পড়েন বিশ্বজিৎ। সেই সময় তাঁর সঙ্গে আরও এক যুবক ছিলেন। দুর্ঘটনায় দু’জনেই গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়। কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় হয়নি বিশ্বজিতের। (Narendrapur Bike Accident)

NRS-এ চিকিৎসাধীন আরও এক যুবক

(Narendrapur Bike Accident) দুর্ঘটনায় আহত অপর যুবকের শারীরিক অবস্থাও অত্যন্ত আশঙ্কাজনক। তাঁকে কলকাতার NRS হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, দুর্ঘটনার সময় বিশ্বজিতের মাথায় হেলমেট ছিল না বলে জানা গিয়েছে। তবে কীভাবে এই দুর্ঘটনা ঘটল, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনও সামনে আসেনি।

পরিবারে স্ত্রী নয়, রয়েছেন মা ও সন্তান

পরিবার সূত্রে জানা গিয়েছে, বাড়িতে মায়ের সঙ্গে থাকতেন বিশ্বজিৎ। তাঁর একটি পুত্রসন্তান রয়েছে। তিন বোনের প্রত্যেকেই বিবাহিত। পরিবারের একমাত্র ছেলের এমন আকস্মিক মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছেন পরিজনেরা।

কালীপুজোর বিসর্জনকে ঘিরে যখন উৎসবের আনন্দ চলছিল, তখনই এই মর্মান্তিক দুর্ঘটনা কেড়ে নিল এক তরতাজা প্রাণ। ওই যুবকের মৃত্যুতে কাদারহাট এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। শোকস্তব্ধ আত্মীয়স্বজন থেকে প্রতিবেশীরা। (Narendrapur Bike Accident)


Follow Hindustan News Point Channel on WhatsApp

Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now