ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

জম্মু-কাশ্মীরে CRPF ক্যাম্পে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ ৩ জওয়ান

Terror Attack
---Advertisement---

জম্মু-কাশ্মীরে ফের সেনা ছাউনি লক্ষ্য করে হামলা। বুধবার দুপুরে কুলগাম জেলায় CRPF-এর একটি চেকপোস্টে এলোপাথাড়ি গুলি চালাল বাইকে চেপে আসা দুই অজ্ঞাতপরিচয় দুষ্কৃতী। এই ঘটনায় তিনজন CRPF জওয়ান গুলিবিদ্ধ হয়েছেন। তাঁদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনজনেরই শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গিয়েছে। হামলার পর থেকেই গোটা এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

CRPF Attack in Kulgam: দুপুরে আচমকাই চেকপোস্ট লক্ষ্য করে গুলি

প্রাথমিক তথ্য অনুযায়ী, বুধবার দুপুর প্রায় ২টো ১৫ মিনিট নাগাদ কুলগাম জেলার মির বাজারের কাছে আখরান এলাকায় ঘটনাটি ঘটে। সেখানে CRPF-এর একটি নাকা চেকপোস্টে নিরাপত্তার দায়িত্বে ছিলেন জওয়ানরা। সেই সময় মোটরবাইকে চেপে সেখানে কিছু অজ্ঞাতপরিচয় হামলাকারীরা আসে। কিছু বুঝে ওঠার আগেই CRPF কর্মীদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে তারা। এরপর দ্রুত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।

CRPF-এর তরফে জানানো হয়েছে, এই হামলায় তিনজন জওয়ান আহত হয়েছেন। তাঁদের অনন্তনাগ জেলার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

পায়ে, পেটে ও মেরুদণ্ডে আঘাত

আহত তিন জওয়ানের নাম রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু এবং সোমবীর সিং। তাঁদের মধ্যে রাকেশের বাঁ পায়ে গুলি লেগেছে। সন্তোষের পেট ও মেরুদণ্ডে আঘাত লেগেছে। অন্যদিকে, সোমবীরের বাঁ হাতে গুলি লেগেছে। তবে চিকিৎসার পর জানা গিয়েছে, তিনজনের অবস্থাই এখন বিপদমুক্ত। হাসপাতালের সামনে আহত জওয়ানদের স্ট্রেচারে করে নিয়ে যাওয়ার ছবি সামনে এসেছে। তাঁদের চিকিৎসায় ব্যস্ত থাকতে দেখা যায় স্বাস্থ্যকর্মীদেরও।

এলাকায় বাড়ানো হলো নিরাপত্তা, শুরু তল্লাশি

হামলার পরই ঘটনাস্থলের আশপাশে অতিরিক্ত ব্যারিকেড বসানো হয়। বুলেট প্রুফ গাড়িতে করে আরও নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে। মাইকিং করে স্থানীয় বাসিন্দাদেরও বাড়ির ভিতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। হামলাকারীদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান।

উল্লেখ্য, বুধবার কুলগামেই তিন দিনের ভেশো উৎসবে যোগ দেওয়ার কথা ছিল জম্মু-কাশ্মীরের উপরাজ্যপাল মনোজ সিনহার। সরকারি ডিগ্রি কলেজে প্রধান অতিথি হিসেবে তাঁর উপস্থিত থাকার কথা থাকলেও হামলার সময় তিনি ঘটনাস্থলের কাছে ছিলেন না।

প্রসঙ্গত, গত মাসেই ছত্তিশগড়ের সুকমা জেলায় একটি ক্যাম্পে বিস্ফোরক নিষ্ক্রিয় করার সময় IED বিস্ফোরণে আহত হয়েছিলেন চার CRPF আধিকারিক। এবার কাশ্মীরে ফের নিরাপত্তারক্ষীদের উপর হামলার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now