ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিহারের ‘বাহুবলী’র মেয়ের বিয়েতে এলাহি আয়োজন, তালিকায় পাকিস্তানি অতিথিরাও, কী কী থাকছে আয়োজনে?

bihar bahubali anant singh
---Advertisement---

অতিথির তালিকায় ৪ লক্ষ। মেয়ের বিয়েতে এলাহি আয়োজন বিহারের ‘বাহুবলী’র। ২৫ নভেম্বর মেয়ের বিয়ে উপলক্ষে এক বিশাল আয়োজন করছেন বিধায়ক তথা বিহারের প্রভাবশালী নেতা অনন্ত সিং। শুধুতাই নয়, মিলবে পুরস্কারও। পুরস্কারে মিলবে ‘মহিন্দ্রা থর’। বিদেশ থেকে আসছে ফুল। বিহারের লাদমা গ্রামে মকামার অনন্ত সিং-এর ছোট মেয়ের বিয়েকে কেন্দ্র করে এমন ব্যবস্থা। অনন্ত সিং-এর বিরুদ্ধে রয়েছে ৯ টি খুনের মামলা। আর কিছুদিন পরই আত্মসমর্পণ করতে হবে আদালতে (bihar bahubali anant singh)।

bihar bahubali anant singh: বিয়েতে কী কী আয়োজন থাকছে?

বিয়ের অনুষ্ঠানে ভিভিআইপি (VVIP) অতিথিদের জন্য একটি আলাদা মঞ্চ বাঁধা হচ্ছে। জানা গিয়েছে, কয়েক একর জমি জুড়ে চলছে বিয়ের প্রস্তুতি। বিয়ের জন্য নির্মাণ করা হচ্ছে ১০০ ফুট লম্বা একটি মঞ্চ। গোটা মঞ্চটি ১৫০ কেজি ওজনের বিভিন্ন অলঙ্কার দিয়ে সাজানো হবে। যেখানে বিধায়ক কন্যা শিভাঙ্গি সিং এবং তাঁর হবু জীবনসঙ্গী ঋষিকেশ কুমার একসঙ্গে বসবেন। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন দেশের একাধিক রাজনৈতিক নেতা, অভিনেতা ও সংগীতশিল্পী। বিধায়কের মেয়ের বিয়ের আমন্ত্রিতের তালিকায় শুধু বিহার বা ভারত নয়, পাকিস্তানের অতিথিরাও থাকছেন বলে খবর। আগামী কয়েক দিনের মধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ঘোড়া এসে পৌঁছবে। অনন্ত সিং জানিয়েছেন, ঘোড়দৌড়ে যিনি প্রথম হবেন, তাঁকে পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি মহিন্দ্রা থর। দ্বিতীয় স্থানাধিকারী পাবেন একটি মোটরবাইক (bihar bahubali anant singh)।

অতিথীদের তালিকায় কারা?

বিধায়ক অনন্ত সিং-এর কথায়, তাঁর মেয়ের বিয়েতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসতে পারেন। থাকতে পারেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদব এবং বিধানসভার বিরোধী দলনেতা তেজস্বী যাদব। অভিনয় জগতে অতিথির তালিকায় থাকতে পারেন, অভিনেতা সোনু সুদ, লোকসংগীতশিল্পী মৈথিলী ঠাকুর, সাংসদ তথা গায়ক মনোজ তিওয়ারি, ভোজপুরি তারকা পবন সিং এবং অভিনেত্রী অক্ষরা সিংকে। তবে এদের মধ্যে কারা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, তা এখনও নিশ্চিত নয়।


Follow Hindustan News Point Channel on WhatsApp

Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now