ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

ভেঙে ফেলা হবে দাউদের পৈতৃক বাড়ি? শেষ মুহূর্তে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের দাবি

Dawood Ibrahim
---Advertisement---

এবার ভাঙা পড়তে চলেছে মুম্বাইয়ের বুকে থাকা এক সময়ের কুখ্যাত ডন দাউদ ইব্রাহিমের পৈতৃক বাড়ি। ভিন্ডি বাজারের পাকমোড়িয়া স্ট্রিটে অবস্থিত হজী ইসমাইল হজী হাবিব মুসাফিরখানা ভেঙে ফেলার প্রস্তুতি নিয়েছে বৃহন্মুম্বই পুরনিগম বা BMC। ১৮ ও ১৯ নভেম্বর এই বাড়ি ভাঙার পরিকল্পনা রয়েছে পুরসভার। তবে শেষ মুহূর্তে এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে নতুন জটিলতা। স্থানীয় বিধায়ক আমিন প্যাটেলের দাবি, বাড়ি ভাঙার উপর সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ রয়েছে। ফলে আপাতত কোনও উচ্ছেদ বা ভাঙার কাজ হবে না বলেই জানিয়েছেন তিনি।

কেন ভাঙা হচ্ছে দাউদের পৈতৃক বাড়ি?

জানা গিয়েছে, দাউদের বাড়িটি বেশ কিছু বছর ধরেই বিপজ্জনক অবস্থায় রয়েছে। পুরসভার নিয়ম অনুযায়ী, এটিকে সি-১ বা অত্যন্ত বিপজ্জনক বাড়ি হিসেবে চিহ্নিত করা হয়েছে। ২০২০ সালের ৩১ অগস্ট বম্বে হাই কোর্টের নির্দেশের পরই বাড়িটি ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়।

এই বাড়িতেই একসময় পরিবারের সঙ্গে থাকতেন দাউদ ইব্রাহিম। ১৯৮৬ সালে ভারত ছাড়ার আগে পর্যন্ত এটিই ছিল তাঁর পরিবারের ঠিকানা। এমনকি, ১৯৯৩ সালের মুম্বই ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্রও এই বাড়িতে বসেই করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। (Dawood Ibrahim Ancestral House Demolition)

মসজিদ সরানো নিয়েই তৈরি হয়েছে জট

বর্তমানে ভিন্ডি বাজারের ক্লাস্টার পুনর্নির্মাণ প্রকল্পের আওতায় রয়েছে বাড়িটি। এই প্রকল্পের দায়িত্বে রয়েছে সাইফি বুরহানি আপলিফটমেন্ট ট্রাস্ট (এসবিইউটি)। বাড়ির অধিকাংশ অংশ খালি করা হলেও নিচতলায় এখনও একটি প্রার্থনাকক্ষ রয়েছে। সেটি সরানো নিয়েই সমস্যা তৈরি হয়েছে।

১৭ নভেম্বর বাড়িতে নোটিস লাগিয়ে বিএমসি জানায়, প্রার্থণাকক্ষের বাসিন্দাদের বিকল্প জায়গায় ধর্মীয় কাজ চালানোর ব্যবস্থা করে দিতে চায় এসবিইউটি। অস্থায়ী আবাসন অথবা ভাড়ার ভিত্তিতে জায়গা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। তবে মসজিদের দায়িত্বে থাকা ব্যক্তিদের দাবি, পুনর্নির্মাণের পর একই জায়গায় স্থায়ীভাবে মসজিদ ফিরিয়ে দিতে হবে।

এদিকে বাড়ি ভাঙার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ভিড় জমতে শুরু করেছে। পুলিশি নিরাপত্তার ব্যবস্থাও রাখার কথা ছিল। তবে বিধায়ক আমিন প্যাটেলের সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের দাবি ঘিরে শেষ পর্যন্ত BMC কী পদক্ষেপ করে, এখন সেদিকেই নজর।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now