দুর্ঘটনা কবলে রাজ্যের ক্রীড়ামন্ত্রীর গাড়ি। সোমবার বেহালায় নিজের বাসভবন থেকে নবান্নে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়েন রাজ্যের মন্ত্রী ডা: ইন্দ্রনীল খাঁ। দুর্ঘটনার সময়ে গাড়ির ভিতরেই ছিলেন তিনি। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবার রোডে বেহালা বাজারের সামনে। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হলেও মন্ত্রীর কোনও আঘাত লাগেনি বলে সূত্রের খবর। গাড়ির সামনে আচমকা সামনে চলে আসে অটো। আর তাতেই এই বিপত্তি,সজোরে ধাক্কা মারে গাড়িতে। অটোর সঙ্গে গাড়ির সংঘর্ষে গাড়ির সামনের অংশে আঘাত লাগে। দুমড়ে-মুচড়ে যায় গাড়ির সামনের অংশ (indranil khans car accident)।
indranil khans car accident: কীভাবে দুর্ঘটনা?
স্থানীয় সূত্রে খবর, সোমবার সকালে বেহালায় নিজের বাসভবন থেকে বেরিয়েছিলেন মন্ত্রী। যাচ্ছিলেন নবান্নে। তিনি সামনেই চালকের পাশের আসনে বসে ছিলেন। ডায়মন্ড হারবার রোডের উপরই দুর্ঘটনাটি হয়। হঠাৎ মন্ত্রীর গাড়ির সামনে একটি অটো চলে আসে। চলন্ত অটোটি মাঝে দাঁড়িয়ে পড়ে। মন্ত্রীর গাড়ির চালক ওই দেখে জোরে ব্রেক কষেন। আর তখনই আচমকাই গাড়িটি গিয়ে আটোটির পিছনে ধাক্কা মারে। গাড়ির সামনের অংশ ক্ষতিগ্রস্থ হয়।
দুর্ঘটনার জেরে নবান্নে যেতে কিছুটা দেরী হলেও পরিস্থিতি সামলে তিনি নবান্নে পৌঁছন। সেখানে বৈঠকেও যোগ দেন তিনি। যদিও এবিষয়ে তাঁর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে মন্ত্রীর গাড়ির সামনে অটোটি আচমকাই চলে এসেছিল আর তাতেই কি দুর্ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। আপাতত এই ঘটনায় কোনও গ্রেফতারির খবর পাওয়া যায়নি। এবিষয়ে অটো চালকের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে।










