ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বদলাচ্ছে ভ্রমণের সংজ্ঞা, ছুটিতে কী চাইছেন ভারতীয় পর্যটকেরা?

Google Travel Trend
---Advertisement---

একসময় ছুটি মানেই ছিল নতুন কোনও জায়গায় ঘুরতে যাওয়া, ছবি তোলা আর চেনা রুটিন থেকে কয়েক দিনের বিরতি। কিন্তু সময়ের সঙ্গে বদলাচ্ছে সেই ধারণা। এখন কেউ ছুটিতে গিয়ে চাইছেন পাহাড়ি রাস্তায় হাঁটতে, কেউ আবার খুঁজছেন নিস্তব্ধতা। কারও পছন্দ শরীরচর্চার মধ্যে ছুটি কাটানো, আবার কেউ চাইছেন অচেনা মানুষের সঙ্গে নতুন জায়গা আবিষ্কার করতে। গুগলের ২০২৬ সালের সাম্প্রতিক ট্রাভেল ট্রেন্ড রিপোর্ট বলছে, ভারতীয়দের ভ্রমণের পছন্দে বেশ কিছু নতুন পরিবর্তন দেখা যাচ্ছে। (Google Travel Trends 2026 India)

ওয়েলনেস ট্রাভেলে বাড়ছে আগ্রহ

গুগলের ২৩ নভেম্বর প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, ২০২৬ সালে ভারতে ‘Wellness Travel India’ লিখে সার্চের পরিমাণ বেড়েছে প্রায় ১৬০০ শতাংশ। অর্থাৎ, ছুটিতে গিয়ে শুধু ঘোরাঘুরি নয়, শরীর ও মনের যত্ন নেওয়ার দিকেও ঝুঁকছেন অনেকে। স্কাইস্ক্যানারের অন্য একটি রিপোর্টেও দেখা গিয়েছে, ৯১ শতাংশ ভারতীয় পর্যটক ওয়েলনেস নির্ভর থাকার জায়গার প্রতি আগ্রহী।

শুধু স্পা বা আয়ুর্বেদ চিকিৎসা নয়, শরীরচর্চার মধ্যেও ছুটি কাটাতে চাইছেন অনেকে। ‘Fitness Trip’ সার্চ বেড়েছে ৯৫০ শতাংশ। অন্যদিকে, যাঁরা একেবারে নিরিবিলিতে সময় কাটাতে চান, তাঁদের মধ্যেও জনপ্রিয় হচ্ছে ‘Silent Retreat’। এই ধরনের ছুটিতে ধ্যান, কম কথা বলা এবং দৈনন্দিন ব্যস্ততা থেকে দূরে থাকার সুযোগ থাকে। এই সংক্রান্ত সার্চ বেড়েছে ১৫০ শতাংশ।

অচেনা জায়গা থেকে একদিনের সফর, পছন্দের তালিকায় নতুন কী?

শুধু ওয়েলনেস নয়, অচেনা জায়গা ঘুরে দেখার আগ্রহও বাড়ছে। ‘Hidden Gems India’ সার্চ বেড়েছে ৪০০ শতাংশ। অর্থাৎ, পরিচিত পর্যটন কেন্দ্রের বাইরে নতুন কোনও জায়গা খুঁজে নিতে চাইছেন ভ্রমণপিপাসুরা। পাশাপাশি ‘Hiking Trails Near Me’ এবং ‘Music Festival Travel’-এর মতো সার্চও নজর কেড়েছে।

কম সময়ের ছুটিও এখন বেশ জনপ্রিয়। গত এক বছরে ‘1 Day Trip Near Me’ সার্চ বেড়েছে ১৩০ শতাংশ। এই ধরনের ভ্রমণে মহারাষ্ট্রের মানুষের আগ্রহ সবচেয়ে বেশি।

অন্যদিকে, একা ঘুরতে যাওয়ার প্রবণতা থাকলেও নতুন মানুষের সঙ্গে পরিচিত হওয়ার ইচ্ছাও রয়েছে। ‘Travel Community’ সার্চ বেড়েছে ৪০০ শতাংশ। ভ্রমণের পরিকল্পনায় প্রযুক্তির ব্যবহারও বাড়ছে। ‘AI for Travel’ সার্চের পরিমাণ বেড়েছে ৬০০ শতাংশ। (Google Travel Trends 2026 India)

সব মিলিয়ে, ভারতীয়দের কাছে এখন ছুটির মানে আর শুধু নতুন জায়গা দেখা নয়। কেউ খুঁজছেন শরীর ও মনের শান্তি, কেউ অ্যাডভেঞ্চার, আবার কেউ চাইছেন অল্প সময়ের মধ্যে একটু অন্যরকম অভিজ্ঞতা। অর্থাৎ, বদলাচ্ছে ভ্রমণের সংজ্ঞা, আর নিজের পছন্দমতো ছুটি কাটানোর প্রবণতাই হয়ে উঠছে নতুন ট্রেন্ড।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now