ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

হু হু করে কমবে তাপমাত্রা, রাজ্যে কবে থেকে পড়বে জাঁকিয়ে শীত?

Weather Update
---Advertisement---

শীতের অপেক্ষায় থাকা বাংলার মানুষের জন্য সুখবর। রাজ্য থেকে আপাতত বিদায় নিচ্ছে বৃষ্টি। (Weather Update) মঙ্গলবার থেকেই দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সমস্ত জেলায় শুষ্ক আবহাওয়া থাকবে। পাশাপাশি আগামী কয়েক দিনে হু হু করে নামবে সর্বনিম্ন তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার থেকে শুক্রবারের মধ্যে রাজ্যের জেলাগুলিতে ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে তাপমাত্রা। ফলে সপ্তাহান্তে আরও বাড়বে শীতের আমেজ।

কী বলছে আবহাওয়া দফতর?

উত্তর-পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এ ছাড়া মধ্যপ্রদেশ, অসম ও কেরলেও রয়েছে ঘূর্ণাবর্ত। তবে এর প্রভাব সত্ত্বেও আপাতত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

(Weather Update) মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস। আকাশ পরিষ্কার থাকবে। ক্রমশ কমবে সর্বনিম্ন তাপমাত্রা, যদিও দিনের সর্বোচ্চ তাপমাত্রা সামান্য বাড়তে পারে। পশ্চিমের জেলাগুলিতে শীতের অনুভূতি বেশি থাকবে। শুক্রবারের মধ্যে সেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে।

উত্তরবঙ্গেও নামবে তাপমাত্রা

উত্তরবঙ্গের সব জেলাতেও শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। পরিষ্কার আকাশের পাশাপাশি আগামী তিন-চার দিনে সর্বনিম্ন তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি কমার সম্ভাবনা রয়েছে। (Weather Update)

১৮ ডিগ্রিতে নামবে কলকাতার পারদ?

কলকাতায় মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রির কাছাকাছি থাকতে পারে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৭৮ থেকে ৯৮ শতাংশ। (Weather Update) আগামী তিন-চার দিনে ৩ থেকে ৪ ডিগ্রি কমতে পারে পারদ। সপ্তাহান্তে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াসে নামার সম্ভাবনা রয়েছে।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now