পশ্চিমবঙ্গ বিদ্যুৎ বণ্টন সংস্থা (WBSEDCL)-র গ্রাহকদের জন্য বড়সড় পরিবর্তনের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। (Monthly Electricity Bill) এবার থেকে আর তিন মাস অন্তর নয়, প্রতি মাসেই বাড়িতে আসবে বিদ্যুতের বিল। আগামী ২০২৭ সালের জানুয়ারি থেকেই রাজ্যে চালু হতে চলেছে মাসিক বিদ্যুৎ বিলের ব্যবস্থা। সোমবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান মুখ্যমন্ত্রী। দীর্ঘদিনের ত্রৈমাসিক বিলিং ব্যবস্থায় এবার ইতি পড়তে চলেছে।
Table of Contents
জানুয়ারি থেকে নতুন নিয়ম, প্রতি মাসে মিটার রিডিং
এতদিন WBSEDCL-এর আওতায় থাকা গ্রাহকদের তিন মাস অন্তর বিদ্যুতের বিল পাঠানো হত। (Monthly Electricity Bill) নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এবার থেকে প্রতি মাসে বাড়ি বাড়ি গিয়ে মিটার রিডিং করবেন বিদ্যুৎ দফতরের কর্মীরা। সেই রিডিংয়ের ভিত্তিতেই গ্রাহকদের কাছে পৌঁছে যাবে মাসিক বিল। মুখ্যমন্ত্রী বলেন, “একসঙ্গে তিন মাসের বিল মেটাতে সমস্যায় পড়তে হচ্ছে বলে রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থার এলাকার অনেক গ্রাহকই জানিয়েছিলেন। তাই প্রতি মাসে বিদ্যুৎ বিল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হবে।”
১৯৫৫ সালের ব্যবস্থায় অবসান
উল্লেখ্য, ১৯৫৫ সাল থেকে WBSEDCL এলাকায় ত্রৈমাসিক বিলিং ব্যবস্থা চালু রয়েছে বলে জানা গিয়েছে। (Monthly Electricity Bill) ২০২১ সালে এই ব্যবস্থার পরিবর্তন করে মাসিক বিল চালুর উদ্যোগ নেওয়া হলেও তা বাস্তবায়িত হয়নি। দীর্ঘদিন ধরেই গ্রাহকদের একাংশের দাবি ছিল, CESC-র মতো প্রতি মাসে বিদ্যুতের বিল পাঠানোর ব্যবস্থা চালু করা হোক। অবশেষে সেই দাবিতে সাড়া দিল রাজ্য সরকার।
গ্রাহকদের কী সুবিধা হবে?
একসঙ্গে তিন মাসের বিদ্যুতের বিল মেটানোর ফলে অনেক পরিবারের উপর আর্থিক চাপ তৈরি হয়। (Monthly Electricity Bill) মাসিক বিল চালু হলে সেই চাপ অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি, মাসিক ভিত্তিতে প্রযোজ্য সরকারি ছাড় ও ভর্তুকির সুবিধাও গ্রাহকদের কাছে আরও স্পষ্টভাবে পৌঁছবে বলে এমনটাই আশা করা হচ্ছে।
সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতি (ABECA)-র রাজ্য সভাপতি সুব্রত বিশ্বাস এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তাঁর বক্তব্য, “৩০০ ইউনিট পর্যন্ত গভর্নমেন্ট ডিউটিতে ১০ শতাংশ ছাড় দেওয়া হয়। সাবসিডিও মেলে। কিন্তু একসঙ্গে তিন মাসের বিল মেটানোর সময়ে গড়ে গ্রাহকরা সেটা পান না।” নতুন ব্যবস্থায় গ্রাহকরা এই সুবিধা আরও কার্যকরভাবে পাবেন বলে আশাবাদী তিনি।
বেড়েছে বিদ্যুতের চাহিদা, ডিসেম্বর থেকে কিনতে হবে বিদ্যুৎ
এদিন সাংবাদিক সম্মেলনে রাজ্যের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও মুখ খোলেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari)। তাঁর দাবি, গত ছয় মাসে শিল্প ও বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে রাজ্যে বিদ্যুতের উদ্বৃত্ত থাকলেও পরিস্থিতির পরিবর্তন হয়েছে। শুভেন্দু জানান, “ডিসেম্বর মাস থেকে বিদ্যুৎ কিনতে হচ্ছে। আগে রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত ছিল। কিন্তু গত ছয় মাসে পরিস্থিতি বদলে গিয়েছে।” বিদ্যুতের চাহিদা সংক্রান্ত পরিসংখ্যানও শীঘ্রই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন তিনি। চাহিদা মেটাতে বিদ্যুৎ কেনার জন্য টেন্ডারও ডাকা হচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী।














