ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

কলকাতার অভিজাত হোটেলে জার্মান নাগরিকের রহস্যমৃত্যু, তদন্তে গোয়েন্দারা

German Tourist Death
---Advertisement---

জার্মানি থেকে কলকাতায় বেড়াতে এসে রহস্যজনক মৃত্যু এক বিদেশি পর্যটকের। (German Tourist Death) সোমবার সকালে ধর্মতলার একটি অভিজাত পাঁচতারা হোটেলের ১৬০২ নম্বর ঘর থেকে উদ্ধার হল ৬৭ বছর বয়সি এক জার্মান নাগরিকের নিথর দেহ। হোটেলের ঘর থেকে দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে মৃত্যু হল ওই পর্যটকের? অসুস্থতা, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনও কারণ? ঘটনার তদন্তে নেমেছে নিউ মার্কেট থানার পুলিশ এবং লালবাজারের হোমিসাইড শাখা।

দিল্লি-বারাণসী ঘুরে কলকাতায়

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম মিনটন থমাস। তিনি জার্মানির বার্লিনের বাসিন্দা। গত ২১ নভেম্বর কলকাতায় এসে ধর্মতলার চৌরঙ্গি এলাকার পিয়ারলেস হোটেলে ওঠেন তিনি। হোটেলের ১৬০২ নম্বর ঘরটি ভাড়া নিয়েছিলেন ওই পর্যটক। আগামী ২৫ নভেম্বর তাঁর বার্লিনে ফিরে যাওয়ার কথা ছিল। ট্যুরিস্ট ভিসায় ভারতে বেড়াতে এসে প্রথমে দিল্লি এবং পরে বারাণসী ঘুরেছিলেন তিনি। (German Tourist Death)

অসুস্থ বোধ করায় হোটেলে ফেরেন

হোটেল সূত্রে খবর, কলকাতায় ঘুরতে বেরিয়েছিলেন ওই জার্মান নাগরিক। কিন্তু অসুস্থ বোধ করায় মাঝপথ থেকেই হোটেলে ফিরে আসেন। হোটেল কর্মীদের তিনি জানিয়েছিলেন, তাঁর শরীর ভালো লাগছে না। একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে সোমবার কলকাতার বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখার পরিকল্পনাও ছিল তাঁর। কিন্তু রবিবার থেকেই তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না বলে জানা গিয়েছে। (German Tourist Death)

দরজা খুলতেই মিলল দেহ

(German Tourist Death) সোমবার সকালে প্রাতরাশ পৌঁছে দিতে গিয়ে হোটেল কর্মীরা তাঁর ঘরে ডাকাডাকি করেন। কিন্তু দীর্ঘক্ষণ কোনও সাড়াশব্দ না মেলায় বিষয়টি হোটেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। এরপর ডুপ্লিকেট চাবি ও মাস্টার কি দিয়ে ঘরের দরজা খুলতেই ভিতরে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখা যায় থমাসকে। সকাল ৯টা ৪১ মিনিট নাগাদ নিউ মার্কেট থানার পুলিশ খবর পায়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মৃত বলে ঘোষণা করা হয়।

সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

প্রাথমিক পর্যবেক্ষণে মৃতের শরীরে কোনও বাহ্যিক আঘাতের চিহ্ন মেলেনি। অসুস্থতার কারণে মৃত্যু, নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। (German Tourist Death) কলকাতা মেডিক্যাল কলেজে ময়না তদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে। এক পুলিশ আধিকারিকের কথায়, “ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। প্রাথমিকভাবে দেহ পর্যবেক্ষণ করা হয়েছে। দেহে বাহ্যিক আঘাতের কোনও চিহ্ন মেলেনি।”

ইতিমধ্যেই হোটেলের ভিতরে ও বাইরের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে লালবাজার। বাজেয়াপ্ত করা হয়েছে হোটেলের রেজিস্টার ও প্রয়োজনীয় নথিপত্র। ঘটনাস্থলে নিউ মার্কেট থানার পুলিশ, কলকাতা পুলিশের সায়েন্টিফিক উইং এবং হোমিসাইড শাখার গোয়েন্দারা পৌঁছে তদন্ত শুরু করেছেন। (German Tourist Death) মৃতের পরিবারের সঙ্গে যোগাযোগের পাশাপাশি জার্মান দূতাবাসের সঙ্গেও যোগাযোগের প্রক্রিয়া শুরু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্টের দিকেই এখন তাকিয়ে তদন্তকারীরা।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Ishani Halder

ছোটবেলা থেকেই খেলাধুলা ও ক্রিকেটের খবরের প্রতি আলাদা আগ্রহ ছিল। সেই আগ্রহ থেকেই সাংবাদিকতায় আসা। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর সম্পন্ন করেছি। মূলত খেলার খবর লিখতেই বেশি ভালো লাগে, পাশাপাশি রাজনীতি, ভাইরাল ও বিভিন্ন চলতি বিষয় নিয়েও খবর লিখতে বিশেষ আগ্রহী। খেলাধুলা দেখতে ও তার বিভিন্ন দিক নিয়ে জানতে ভালো লাগে। দ্রুত ও নির্ভুলভাবে তথ্য পাঠকের কাছে পৌঁছে দেওয়াই মূল লক্ষ্য। লেখালিখির পাশাপাশি বই পড়তে খুব ভালো লাগে এবং নতুন বিষয় জানতে সবসময় আগ্রহী।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now