ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

গুরুতর অসুস্থ রেখা পাত্র, ভেন্টিলেশনে চিকিৎসাধীন বিজেপি বিধায়ক

Rekha Patra
---Advertisement---

গুরুতর অসুস্থ হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বসিরহাট সুপারস্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেও অবস্থার উন্নতি না হওয়ায় শেষ পর্যন্ত কলকাতার মুকুন্দপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। বর্তমানে ভেন্টিলেশন সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন বিধায়ক। তাঁর শারীরে বিষক্রিয়ায় আশঙ্কা চিকিৎসকদের। তবে তাঁর অবস্থা নিয়ে উদ্বেগ তৈরি হলেও চিকিৎসায় সাড়া মিলছে বলে জানিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। (Rekha Patra Health)

রেখা পাত্রের অসুস্থতার খবর পেয়ে রবিবার হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী শ্বারদ্বত মুখোপাধ্যায়। পরিবারের সদস্য ও চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর তিনি জানান, খাবারে বিষক্রিয়ার কারণেই অসুস্থ হয়ে পড়েছেন বিধায়ক। তাঁর কথায়, আগের তুলনায় রেখার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। পরিবারের তরফে তাঁর এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। এই পরিস্থিতিতে বিজেপি পরিবারটির পাশে রয়েছে বলেও আশ্বাস দেন তিনি। যদিও পুরোপুরি বিপন্মুক্ত কি না, তা এখনই বলা সম্ভব নয়।

উল্লেখ্য, সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে আন্দোলনের অন্যতম পরিচিত মুখ ছিলেন রেখা পাত্র। পরে তিনি বিজেপিতে যোগ দেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হলেও জয় পাননি। এরপর ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে হিঙ্গলগঞ্জ কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করে বিধায়ক নির্বাচিত হন।

বিধায়ক হওয়ার পর সন্দেশখালিতে পারিবারিক জমি নিয়ে বিবাদ এবং এক পুলিশকর্মীকে চড় মারার অভিযোগ ঘিরেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। পরে ওই ঘটনায় ক্ষমাও চান। সাম্প্রতিক সময়ে তাঁকে খুব একটা প্রকাশ্যে দেখা না গেলেও দিন পাঁচেক আগে একটি বৈঠকে উপস্থিত ছিলেন তিনি। তার পরেই আচমকা অসুস্থতার খবর সামনে আসায় রাজনৈতিক মহলেও চর্চা শুরু হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন রেখা পাত্র।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Trishita Roy

স্কুলে পড়াকালীনই সাংবাদিকতার প্রতি আগ্রহ এবং ভালোবাসা থেকে এই পেশায় আসা। সমাজের মানুষের কাছে যেকোনো ঘটনার নির্ভুলভাবে তুলে ধরাই মূল লক্ষ্য। বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ উইমেন্স কলেজ ক্যালকাটা তে সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতক স্তরে পাঠরতা। বিনোদন, আন্তর্জাতিক বিষয়ক এবং রাজনৈতিক প্রতিবেদন লেখায় বিশেষ আগ্রহ রয়েছে। অবসর কাটে সিনেমা দেখে, গান শুনে এবং বই পড়ার মাধ্যমে।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now