ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

বিস্ফোরণ, আগুন আর রাসায়নিকের গন্ধ! হরমুজে সাঁতার কেটে ভয়াবহ অভিজ্ঞতার কথা শোনালেন পিউ

---Advertisement---

ইরানের সঙ্গে চলতে থাকা যুদ্ধের প্রভাব কতটা ভয়াবহ হতে পারে সামুদ্রিক পরিবেশের উপর? সেই বিপদের দিকেই বিশ্বের নজর ফেরাতে হরমুজ প্রণালীতে প্রায় ১৫ কিলোমিটার সাঁতার কাটলেন ব্রিটিশ সাঁতারু লুইস পিউ। যুদ্ধের কারণে এই গুরুত্বপূর্ণ জলপথে একাধিক তেলের ট্যাঙ্কার ও জাহাজে হামলার ঘটনা ঘটেছে। কোথাও কোথাও আগুনও লেগেছে। সেই পরিস্থিতির মধ্যেই তিন দিনে এই সাঁতার সম্পূর্ণ করেন ৫৬ বছর বয়সি পিউ। (Lewis Pugh Strait of Hormuz Swim)

বিস্ফোরণের শব্দ শুনেই আতঙ্ক

রাষ্ট্রপুঞ্জের ‘প্যাট্রন অফ দ্য ওশানস’ হিসেবে পরিচিত লুইস পিউ চলতি সপ্তাহে এই চ্যালেঞ্জ নেন। ওমানের মুসান্দাম উপদ্বীপ থেকে কেপ অফ হরমুজ পর্যন্ত প্রণালীর বিভিন্ন অংশে সাঁতার কাটেন তিনি। যুদ্ধ শুরুর পর এই প্রথম কোনও ব্যক্তি হরমুজ প্রণালীতে এতটা দীর্ঘ দূরত্ব সাঁতার কাটলেন বলে মনে করা হচ্ছে।সোমবার জলে নামার কয়েক মিনিটের মধ্যেই পর পর দুটি জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান পিউ। প্রায় চার কিলোমিটার দূরে একটি তেলের ট্যাঙ্কারে হামলা হতেও দেখেন তিনি। সংবাদ সংস্থা এপি-কে দেওয়া সাক্ষাৎকারে পিউ জানান, বিস্ফোরণের পরই যুদ্ধবিমানগুলিকে ওই এলাকার দিকে আসতে দেখেন। পরিস্থিতি বুঝে দ্রুত জল থেকে উঠে যাওয়ার সিদ্ধান্ত নেন তাঁরা।(Lewis Pugh Strait of Hormuz Swim)

জ্বলছিল জাহাজের চারপাশের জল!

তিন দিনে মোট সাড়ে ছ’ঘণ্টার মতো সাঁতার কাটেন পিউ। এই সময় একটি আক্রান্ত গ্যাসবাহী জাহাজের পাশ দিয়েও যেতে হয় তাঁকে। সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে তিনি জানান, জাহাজ থেকে আকাশের দিকে আগুনের বিশাল গোলা উঠছিল। এমনকী জাহাজের চারপাশের জলেও আগুন জ্বলতে দেখা যায়। রাসায়নিকের তীব্র গন্ধও পেয়েছিলেন তিনি।

সামুদ্রিক পরিবেশ নিয়ে উদ্বেগ

পিউয়ের আশঙ্কা, হামলায় ক্ষতিগ্রস্ত বা ডুবে যাওয়া তেলের ট্যাঙ্কার থেকে তেল ছড়িয়ে পড়লে সামুদ্রিক পরিবেশের ব্যাপক ক্ষতি হতে পারে। বিপদের মুখে পড়তে পারে সামুদ্রিক প্রাণী, প্রবালপ্রাচীর, ম্যানগ্রোভ অরণ্য এবং উপকূলবর্তী এলাকা। এই ক্ষতি কাটিয়ে উঠতে কয়েক বছর, এমনকী কয়েক দশকও লেগে যেতে পারে। হরমুজ প্রণালীতে ডলফিন, কচ্ছপ এবং অসপ্রে পাখির মতো নানা সামুদ্রিক প্রাণীর দেখা মেলে। তেল ও রাসায়নিক দূষণে তাদের অস্তিত্বও বিপন্ন হতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

প্রায় চার দশক ধরে সমুদ্র সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন এবং দূষণ নিয়ে সচেতনতা বাড়াতে কাজ করছেন পিউ। এর আগে উত্তর মেরু, অ্যান্টার্কটিকাতেও সাঁতার কেটেছেন তিনি। ২০২৩ সালে হাডসন নদীও পেরিয়েছেন। এবার তাঁর বার্তা, যুদ্ধ বন্ধ করতে হবে, হরমুজ প্রণালী খুলে দিতে হবে এবং ছড়িয়ে পড়া দূষণ পরিষ্কার করতে হবে। (Lewis Pugh Strait of Hormuz Swim)



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now