ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

এনভিডিয়া কাণ্ডে নয়া মোড়! চিনের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ ছিল অ্যালিস হুয়াংয়ের, দাবি মার্কিন গোয়েন্দাদের

---Advertisement---

এনভিডিয়াকে ঘিরে বিতর্কে এবার সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য। চিনের গুপ্তচর সংস্থা ‘মিনিস্ট্রি অফ স্টেট সিকিউরিটি’-র এক আধিকারিকের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল অ্যালিস হুয়াংয়ের। শুধু তাই নয়, এনভিডিয়ার প্রাক্তন প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে থাকাকালীনও ওই আধিকারিকের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছিলেন তিনি। মার্কিন গোয়েন্দা রিপোর্টের তথ্য উদ্ধৃত করে এমনই দাবি করেছে নিউ ইয়র্ক টাইমস। এই ঘটনাকে কেন্দ্র করে আন্তর্জাতিক প্রযুক্তি ও কূটনৈতিক মহলে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। (Alice Huang China Spy Links)

এক বছরেরও বেশি সময় চিনের গুপ্তচর সংস্থার সঙ্গে যোগ

মার্কিন গোয়েন্দা সংস্থার রিপোর্ট অনুযায়ী, ২০২৫ সালের মার্চ-জুন মাস থেকে ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত চিনের রাষ্ট্রীয় নিরাপত্তা মন্ত্রকের এক আধিকারিকের সঙ্গে যোগাযোগ ছিল অ্যালিসের। এই সময়ের মধ্যেই এনভিডিয়ার তৎকালীন প্রধান জেনসেন হুয়াংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। গোয়েন্দাদের দাবি, অ্যালিসের ব্যবসায়িক অংশীদার কাং ওয়েইও একই গুপ্তচর সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন। যদিও পরিচিত মহলে কাংকে অ্যালিসের স্বামী বলেই পরিচয় করানো হত। (Alice Huang China Spy Links)

এ ছাড়াও চিনের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা ‘মিনিস্ট্রি অফ পাবলিক সিকিউরিটি’-র আধিকারিকদের সঙ্গেও অ্যালিসের যোগাযোগ ছিল বলে দাবি করা হয়েছে।

এনভিডিয়ার চিপ পাচারেও যোগসূত্রের অভিযোগ

তদন্তকারীদের নজরে রয়েছে অ্যালিস ও কাংয়ের সংস্থা মেগাস্পিড-সহ দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক সংস্থা। অভিযোগ, এই সংস্থাগুলির মাধ্যমে বিপুল পরিমাণ উন্নত প্রযুক্তির এনভিডিয়া চিপ সংগ্রহ করা হয়েছিল। সেগুলির একাংশ দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন তথ্যপ্রযুক্তি কেন্দ্রে পৌঁছয়। ওই কেন্দ্রগুলির পরিষেবা নিত চিনের প্রযুক্তি সংস্থা আলিবাবার মতো প্রতিষ্ঠান। অন্যদিকে, কিছু চিপ গোপনে চিনে পাচার করা হয়েছে বলেও সন্দেহ মার্কিন তদন্তকারীদের।

মার্কিন গোয়েন্দাদের হাতে জাহাজে পণ্য পরিবহণের নথি-সহ বেশ কিছু তথ্যপ্রমাণ রয়েছে বলে জানা গিয়েছে। অ্যালিস ও তাঁর পরিবারের সঙ্গে চিনের প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা সংস্থাগুলির যোগাযোগের বিষয়টিও আগে প্রকাশ্যে এনেছিল নিউ ইয়র্ক টাইমস। তাঁদের সংস্থার মাধ্যমে চিনের সামরিক বাহিনীর সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলিকে চিপ সরবরাহের অভিযোগও উঠেছে। (Alice Huang China Spy Links)

ট্রাম্পের কাছেও পৌঁছেছিল গোয়েন্দা রিপোর্ট

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অন্তত দু’বার অ্যালিসের সঙ্গে চিনের গুপ্তচর সংস্থার যোগাযোগ এবং জেনসেনের সঙ্গে তাঁর সম্পর্কের বিষয়ে জানানো হয়েছিল বলে দাবি মার্কিন আধিকারিকদের। কিন্তু এনভিডিয়াকে আমেরিকার অর্থনীতি ও শেয়ার বাজারের জন্য গুরুত্বপূর্ণ মনে করায় ট্রাম্প বিষয়টি নিয়ে হস্তক্ষেপ করতে চাননি।শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিক বৈঠকে জেনসেনের পাশে দাঁড়ান ট্রাম্প। তাঁর বক্তব্য, জেনসেন অত্যন্ত প্রতিভাবান। এনভিডিয়ার উচিত তাঁকে ফিরিয়ে আনার কথা ভাবা। যদিও সংস্থার পরিচালন পর্ষদ সেই সম্ভাবনা নাকচ করেছে।

কংগ্রেসে বাড়ছে প্রশ্ন, তদন্ত জারি

চলতি মাসে মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার প্রধান জন র‍্যাটক্লিফ এবং জাতীয় গোয়েন্দা বিভাগের অধিকর্তা জে ক্লেটন শীর্ষ আইনপ্রণেতাদের একটি বৈঠকে গোয়েন্দা তথ্য নিয়ে আলোচনা করেন। মূলত ইরান নিয়ে নির্ধারিত ওই বৈঠকে এনভিডিয়া কাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন আইনপ্রণেতারা। পরে আরও একটি বৈঠক স্থগিত করা হয়। (Alice Huang China Spy Links)

এদিকে, মার্কিন বিদেশ সচিব তথা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও ৩০ মার্চ অ্যালিসের সঙ্গে চিনের গোয়েন্দা সংস্থার যোগাযোগ নিয়ে একটি গোপন স্মারকলিপি তৈরি করেছিলেন বলেও রিপোর্টে দাবি করা হয়েছে।চিনের প্রযুক্তিগত অগ্রগতি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর চেষ্টা নিয়ে উদ্বেগ বাড়ছে ওয়াশিংটনে। অ্যালিস ও কাংয়ের ভূমিকা কতটা বিস্তৃত, তা খতিয়ে দেখছে মার্কিন প্রশাসন।



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Sreeparna Sen

বাংলা সাহিত্যে অনার্স নিয়ে পড়াশোনা শুরু হলেও নতুন বিষয় জানার আগ্রহ এবং লেখালেখির প্রতি ভালোবাসা থেকেই ধীরে ধীরে সাংবাদিকতার জগতে পা রাখা। কলেজ জীবন থেকেই লেখালেখির সঙ্গে যুক্ত এবং ইতিমধ্যে একাধিক ডিজিটাল মিডিয়া প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছি । রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক নানা বিষয় নিয়ে সংবাদ ও প্রতিবেদন লিখতে বিশেষ আগ্রহী। নতুন বিষয় শেখা, তথ্য অনুসন্ধান এবং পরিচিত বিষয়কে নতুন দৃষ্টিভঙ্গিতে তুলে ধরাই সাংবাদিকতার প্রতি আগ্রহের মূল ভিত্তি।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now