ই-পেপার রাজ্য খেলার দুনিয়া দেশ অজানা তথ্য মুশকিল আসান বিদেশ বিনোদন ব্যবসা ও বাণিজ্য লাইফস্টাইল ও স্বাস্থ্য টেক

---Advertisement---

“ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে চাই না”, কেন বললেন হাবাস?

afc champions league two
---Advertisement---

AFC চ্যাম্পিয়ন্স লিগ ২-এর মূল পর্বে যাওয়ার আশা কার্যত শেষ ইস্টবেঙ্গলের। চার ম্যাচ খেলে একটাতেও জয় পায়নি লাল-হলুদ ব্রিগেড। এই আবহে মঙ্গলবার কলকাতার যুবভারতী স্টেডিয়ামে জর্ডানের ক্লাব আল-হুসেইন এসসির বিরুদ্ধে নামছে ইস্টবেঙ্গল (afc champions league two)। তার আগে কী বললেন হাবাস?

এশিয়ান চ্যাম্পিয়ন্স টু লিগের মঞ্চে ইস্টবেঙ্গলের আশা এখন ক্ষীণ। তবুও আইএসএল এবং এশিয়ান চ্যাম্পিয়ন্স টু লিগ দুটো টুর্নামেন্ট মিলিয়ে মোট চার ম্যাচে জয় না থাকার খামতি মঙ্গলবার ঘোচাতে চাইছেন আন্তেনিও লোপেজ হাবাস। একই সঙ্গে আসন্ন আইএসএল ডার্বির প্রস্তুতি বকলমে সেরে রাখতে চাইছেন। আইভরিকোস্টের স্ট্রাইকার একে লোবা কে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন হাবাস।

afc champions league two: কী বললেন হাবাস?

তিনি বলেন, “এই মুহূর্তে আমাদের কাছে প্রথম ম্যাচটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। লিগের অবস্থান বা প্রতিযোগিতার ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে চাই না। তবে শেষ দু’টি ম্যাচের পর দলের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা জরুরি। জয় না পেলে দলের মনোবলে প্রভাব পড়তে পারে। কিন্তু মোটিভেশনের অভাবের কোনও প্রশ্নই নেই। আগামীকালের ৯০ মিনিটে আমাদের পুরোপুরি মনোযোগ দিতে হবে। আমি নিশ্চিত, ফুটবলাররা নিজেদের সেরাটা দেবে। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা”।

আল-হুসেইনের বিরুদ্ধে জর্ডনের মাটিতে ড্র করে এসেছে ইস্টবেঙ্গল। এবার ঘরের মাঠের সুবিধা লাল হলুদের। এশিয়ান চ্যাম্পিয়ন্স টু লিগের মঞ্চে আশা বাঁচিয়ে রাখতে জয় জরুরি। যা অবশ্যই আইএসএল ডার্বির আগে দলকে আত্মবিশ্বাস যোগাবে।

“এটি আমাদের দলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ। পরের রাউন্ডে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে হলে এই ম্যাচ থেকে পয়েন্ট পাওয়া খুব জরুরি। ঘরের মাঠে খেলা অবশ্যই আমাদের কাছে বাড়তি সুবিধা,” বলেছেন হাবাস ৯afc champions league two)।

আনোয়ার আলি ও এডমুন্ডের অনুপস্থিতি ইস্টবেঙ্গলের বড় ধাক্কা। বিষয়টি মেনে নিয়ে একে লোবোদের হেডস্যার বলেছেন, “আনোয়ার আলি ও এডমুন্ড দু’জনেই আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। ওদের অনুপস্থিতি নিঃসন্দেহে বড় ক্ষতি। কিন্তু কোনও ফুটবলার দলের বাইরে থাকলে অন্যদের সামনে নিজেদের প্রমাণ করার সুযোগ তৈরি হয়। যারা দলে রয়েছে, তাদের নিয়েই আমাদের ভাবতে হবে। যারা আগামীকাল খেলতে পারবে, তাদের প্রস্তুতির দিকেই এখন আমার নজর। আমি বিশ্বাস করি, পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা আমাদের ফুটবলারদের রয়েছে।”

আইএসএলে এখন সর্বোচ্চ গোলদাতা একে লোবা। তবুও হাবাসের প্রথম একাদশে তিনি নিশ্চিত নন। লোবো কি শুরু থেকে নামবেন। এই প্রশ্নে হাবাস বলেছেন, “অবশ্যই। ও খেলবে।” ডার্বির আগে দলের মানসিক শক্তি বাড়ানোর জয় জরুরি। তিনি বলেন,“আমরা এখন দলের অবস্থান বা প্রতিযোগিতার হিসাব নিয়ে ভাবছি না। ম্যাচের পরে পরিস্থিতি অনেক পরিষ্কার হবে। কিন্তু তার আগে আগামীকালের ম্যাচের জন্য ফুটবলারদের মানসিকভাবে প্রস্তুত করতে হবে। আমাদের লক্ষ্য ম্যাচ জেতা। প্রতিপক্ষও ভালো দল এবং তাদের কোচও যথেষ্ট দক্ষ। তবে আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে ভালো ফল পাওয়ার ব্যাপারে আশাবাদী।”

“একটি ম্যাচের ফলাফল দিয়ে দলের সামগ্রিক রক্ষণভাগের মূল্যায়ন করা ঠিক নয়। চেন্নাইয়িন ম্যাচটি আমাদের কাছে একটা দুর্ঘটনার মতো ছিল। ফুটবলে কখনও কখনও একটি ম্যাচে অনেক কিছু ঘটে যায়। সেই ম্যাচে রেফারির কিছু সিদ্ধান্ত নিয়েও আমার প্রশ্ন রয়েছে। রেফারির প্রতি সম্মান রেখেই বলছি, দু’টি পেনাল্টির সিদ্ধান্ত নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল। তবে ফুটবলে এমন ঘটনা ঘটতেই পারে। অতীত নিয়ে ভেবে লাভ নেই। আমাদের এখন পরের ম্যাচের দিকে তাকাতে হবে।”

লাল হলুদ জার্সিতে গোলের মধ্যে থাকা একে লোবো মঙ্গলবার সন্ধ্যার ম্যাচটিকে পাখির চোখ করছেন। গোল করার অভ্যাস বজায় রাখতে চান। কোচের পাশে বসে বলেছেন,“গোল করতে পেরে আমি খুব খুশি। কারণ গোল করাই একজন স্ট্রাইকার হিসেবে আমার কাজ। কোচ যখনই আমাকে মাঠে নামার সুযোগ দেন, তখন নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমি দলে কিছুটা দেরিতে যোগ দিয়েছি। তাই এখনও অনেক কাজ বাকি। তবে মাঠে নেমে গোল করতে পারলে আত্মবিশ্বাস অনেকটাই বেড়ে যায়।”



👉 Hindustan News Point-কে হোয়াটসঅ্যাপে ফলো করুন


Rima Dutta Ghosh

প্রায় ৮ বছর ধরে সাংবাদিকতার জগতে। শুরুটা মোটেও মসৃণ ছিল না। যাদবপুর ইউনির্ভারসিটি থেকে মাস কম-এ পড়াশোনা করতে করতেই জেলা সাংবাদিকতায় ঢোকা। তারপর থেকেই শুরু চড়াই-উতরাই। সেখান থেকে এবটি ওয়েট পোর্টালে কপি রাইটার হিসাবে কাজ শুরু। তারপর টেলিভিশন জগতে। সেখানে প্রায় ৪ বছর কাজ করা। কপি রাইটার থেকে বুলেটিন প্রডিউসার। কথাটা সহজ হলেও পথ চলাটা ছিল কঠিন।

Join WhatsApp Channel

Join Now

Subscribe on Youtube

Subscribe Now